মাহি-র ডাকের অপেক্ষায় ১০৩ বছরের সমর্থক

তাঁর দর্শনের প্রত‌্যাশী থাকেন বহু ভক্ত। এ বারে মহেন্দ্র সিংহ ধোনির ভক্তের তালিকায় নবতম সংযোজন ১০৩ বছরের ‘তরুণ’ এস রামদাস। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি ধোনির সঙ্গে সাক্ষাতে আগ্রহী কি না, এক মুহূর্ত চিন্তা না করে বলেন, “অবশ‌্যই।” আজও ক্রিকেটকে ভালোবেসে নিয়ম করে আইপিএলের প্রত‌্যেকটি ম‌্যাচ দেখেন তিনি। তবেRead More →

আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড মোহিতের, দিল্লির বিরুদ্ধে কী করলেন গুজরাতের পেসার

ছ’বছর আগে হওয়ায় রেকর্ড ভেঙে দিলেন মোহিত শর্মা। ডেথ ওভার বিশেষজ্ঞ বলা হয় তাঁকে। কিন্তু বুধবার আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড করলেন তিনি। এক ম্যাচে সব থেকে বেশি রান দিলেন মোহিত। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার ওভারে ৭৩ রান দেন মোহিত। একটিও উইকেট পাননি তিনি। চার ওভারের মধ্যে শুধু শেষ ওভারেRead More →

যুবভারতীতে ভক্তদের পাশে চান দিমিত্রিরা, ফিরতে পারেন সাহাল

মাত্র এক সপ্তাহের ব্যবধানে মোহনবাগান সুপার জায়ান্টের অন্দরহলের আবহ বদলে গেল নাটকীয় ভাবে। মঙ্গলবার রাতে আইএসএল শেষ চারের প্রথম পর্বের দ্বৈরথে ওড়িশা এফসি-র বিরুদ্ধে তিন মিনিটে এগিয়ে গিয়েও হারের ধাক্কায় লিগ-শিল্ড জয়ের উল্লাস উবে গিয়ে শুধুই হতাশা। বুধবার সকালে থমথমে মুখে ভুবনেশ্বর ছাড়লেন মোহনবাগানের ফুটবলাররা। যুবভারতীতে আগামী রবিবার দ্বিতীয় পর্বেরRead More →

তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল রাজ্যের ২০ জায়গায়, ১৫ জায়গায় চলেছে তাপপ্রবাহ, রেহাই পেল না উত্তরবঙ্গও

ভরা বৈশাখের তীব্র দহনের হাত থেকে শীঘ্রই যে রেহাই মিলবে না, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে। আগের পূর্বাভাস মিলিয়ে বুধবারও রাজ্য জুড়ে তাপপ্রবাহ দেখা গিয়েছে। তাপপ্রবাহ হয়েছে রাজ্যের ১৫টি জায়গায়। আর ২০টি জায়গায়Read More →

২৬ হাজার চাকরি বাতিল: হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে রাজ্য, এসএসসি, পর্ষদ

স্কুল সার্ভিস কমিশনের অধীনে ২৫,৭৫৩টি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। বুধবার শীর্ষ আদালতে পৃথক ভাবে মামলা করেছে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসির চেয়ারম্যান রায় ঘোষণার দিনই জানিয়েছিলেন, তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থRead More →

‘কাকু’র সঙ্গে কার কথা? যা সন্দেহ করেছিলাম তা-ই, কণ্ঠস্বর-রিপোর্ট জমা দিয়ে হাই কোর্টকে জানাল ইডি

দীর্ঘ টালবাহানার পর প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা হাতে পেয়েছে ইডি। সেই রিপোর্ট আদালতে জমা দিয়ে কেন্দ্রীয় সংস্থা জানাল, তারা যা সন্দেহ করেছিল, তা মিলে গিয়েছে। তবে কোন কথোপকথনের সঙ্গে কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। যদিও ওই কণ্ঠস্বর নিয়ে রিপোর্টেRead More →

স্বস্তি দূর! আগামী তিন দিন ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে দক্ষিণের তাপমাত্রা, রেহাই নেই উত্তরেও

স্বস্তি তো দূর, আগামী তিন দিনে আরও বৃদ্ধি পেতে চলেছে রাজ্যের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। তার পরের দু’দিনও একই রকম গরম থাকবে। আগামী তিন দিন রাজ্যের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিRead More →

সহজপাঠের গাছপালার চেনা চিত্র

রবীন্দ্র সাহিত্য মানেই সবুজ। সে শিশুসাহিত্য হোক, অথবা রোমান্টিক! ‘শেষের কবিতা’য় যেমন “উদ্ধৃত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ”, তেমনই আগমনীতে শারদলক্ষ্মীর আবাহন করে “আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা”। রবীন্দ্র-সৃষ্ট শিশুপাঠ্য ‘সহজপাঠ-এ অতি মনোরম ভাবে গাছপালা, ফসল ও অরণ্যের বিবরণ দিয়েছেন সহজ এবং সরল বাক্যে, যা শৈশব পেরিয়ে গেলেও,Read More →

Mohun Bagan | ISL Semifinal: কৃষ্ণ বাঁশি বাজিয়ে কলিঙ্গ জয় ওড়িশার, যুবভারতীতে হাবাসদের অপেক্ষায় অগ্নিপরীক্ষা

মহাযুদ্ধের প্রথম পর্বের হার্ডল টপকাতে পারল না মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)! ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি-র কাছে ১-২ হেরে গেল গতবারের চ্য়াম্পিয়নরা (Odisha FC vs Mohun Bagan)। আইএসএল সেমিফাইনালের প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচ জিতে, ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য় ছিল অ্যান্তোনিও লোপেজ হাবাসের শিষ্য়দের। সেখানেRead More →

WB Weather Update: দক্ষিণের ১০ জেলায় ফের শুরু তাপপ্রবাহ, সপ্তাহান্তে চরম পরিস্থিতি

 মাঝে দুদিন বিরতির পর বুধবার থেকে সার্বিক ভাবে তাপপ্রবাহের স্পেল শুরু হবে দক্ষিণবঙ্গে। আবার বাড়বে তাপমাত্রা। বিশেষত শুক্রবারের পর সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস। আজ বেলা গড়ালেই ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। পশ্চিমের ২-৩ জেলায় মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। তার জেরে তাপপ্রবাহ থেকে মুক্তির পথ মিলবে না। জানাচ্ছে হাওয়াRead More →