সাত ম্যাচে ২৮৭ রান দেওয়া স্টার্ক বাদ! ইডেনে শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে জোড়া বদল কেকেআরে?

ম্যাচের পর ম্যাচে ব্যর্থ মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্সের ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার বোলার কি শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধেও খেলবেন? এই ম্যাচে স্টার্কের খেলার সম্ভাবনা কম। বদলে বিদেশি অলরাউন্ডারকে খেলানো হতে পারে। স্টার্ক না থাকায় অন্য এক বাঁ হাতি পেসারকে দেখা যেতে পারে দলে। শুক্রবার কলকাতার প্রথম একাদশ: ১)Read More →

রয় কৃষ্ণকে হুঁশিয়ারি হেক্তর ইউতসের, গোল করতে দেব না

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের শেষ চারে প্রথম পর্বের দ্বৈরথে ৩৯ মিনিটে হেক্তর ইউতসের ভুলেই গোল করে ওড়িশা এফসি-র জয় নিশ্চিত করেছিলেন রয় কৃষ্ণ। ১-২ গোলে হারের জন্য স্পেনীয় ডিফেন্ডারকেই কাঠগড়ায় তুলছেন সবুজ-মেরুন সমর্থকরা। যুবভারতীতে রবিবার শেষ চারে দ্বিতীয় পর্বের দ্বৈরথে ফের মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ওড়িশা। যুবভারতীতে রবিবার কৃষ্ণকে আটকাতেRead More →

এসএসসি-র দাবি, অযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল ৫২৫০ জনকে, বাকিরা কি যোগ্য? স্পষ্ট উত্তর নেই

হাই কোর্টের রায়ে চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। অথচ এসএসসি-র দাবি, অযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল ৫২৫০ জনকে। তা হলে কি বাকিরা সকলে যোগ্য? আদালতে দাঁড়িয়ে সে কথা প্রমাণ-সহ বলতে পারলে কি আদৌ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করার প্রয়োজন হত? কোনও স্পষ্ট উত্তর নেই। বরং এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মানছেন, ‘‘(বাকিরাRead More →

ভোটগ্রহণ চলছে বাংলার তিনটি লোকসভা কেন্দ্রে, ‘শান্তিপূর্ণ’ নির্বাচনে খানিক উত্তাপ বালুরঘাটে

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের ১৩টি রাজ্যের মোট ৮৮টি আসনে ভোট হচ্ছে শুক্রবার (২৬ এপ্রিল)। ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের তিনটি আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটেও। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৮:৩৩  সপরিবারে ভোট দিতে বেরোলেন সুকান্ত পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে বেরোলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ,Read More →

বিনামূল্যে বিয়ার, খাবার! শুক্রবার আঙুলে ভোটের কালি দেখালেই মিলবে বিশেষ ছাড়, কোথায়?

কেউ দিচ্ছেন বিনামূল্যে খাবার, কেউ দিচ্ছেন পানীয়। কেউ আবার বিনামূল্যে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতেও রাজি! শুক্রবার এমনই সব বিশেষ বন্দোবস্ত রয়েছে ভোটারদের জন্য। পশ্চিমবঙ্গে নয়। দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে। ভোটারদের গণতন্ত্রের উৎসবে অংশ নিতে উৎসাহ দেওয়ার জন্য একাধিক ঘোষণা করেছে বিভিন্ন সংস্থা। কর্নাটকের ১৪টি আসনে শুক্রবার ভোটগ্রহণ হবে। শুধু রাজধানী বেঙ্গালুরুতেইRead More →

১৭ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি, এ বার সময় দেবেন শুধু মেয়েকে

দু’বছর আগে কমনওয়েলথ গেমসে নিজের মেয়েকে ভিলেজে রাখার অনুমতি পাচ্ছিলেন না প্রথমে। শেষ পর্যন্ত আদায় করে নিয়েছিলেন মেয়েকে কাছে রাখার অধিকার। আর সেই মেয়েকে নিয়ে ভারতীয় দলের মহিলা ক্রিকেটারদের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। বাচ্চা মেয়েটি ফতিমা। আর তাঁর লড়াকু মায়ের নাম বিসমা মারুফ। যিনি পাকিস্তানের হয়ে ১৭ বছর ক্রিকেটRead More →

ইমপ্যাক্ট প্লেয়ার-বিতর্ক এ বার কেকেআরে, পঞ্জাব ম্যাচের আগের দিন মুখ খুললেন অলরাউন্ডার

গত বছর থেকে আইপিএলে শুরু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। খেলার মাঝে এক জন ক্রিকেটারের বদলে আর এক জন ক্রিকেটারকে নামাতে পারছে দলগুলি। তাই প্রতি ম্যাচে ১১ নয়, ১২ জন প্লেয়ার নিয়ে খেলছে তারা। এই নিয়মে অনেক সময় দল সুবিধা পাচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরান করে রাজস্থান রয়্যালসকে জিতিয়েছেন ইমপ্যাক্টRead More →

২৬ হাজার চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার, শ্রম আইনে সিদ্ধান্ত শিক্ষা দফতরের

কলকাতা হাই কোর্টের নির্দেশে যে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন, তাঁদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। শিক্ষা দফতর সূত্রে খবর, শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, যত দিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে, তত দিন কারও বেতন বন্ধ করা হবে না।Read More →

বীরভূমে ‘বিকল্প’ প্রার্থী তৈরি পদ্মের, দেবাশিস ঢোল বাজাচ্ছেন সাঁইথিয়ায়, দল ময়দানে নামাল অন্যকেও

বীরভূম আসনে গত মঙ্গলবারই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিজেপির ঘোষিত প্রার্থী দেবাশিস ধর। তার পর থেকে টানা প্রচারও করছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সাঁইথিয়ার পুনুর গ্রামে ঢোল বাজিয়ে প্রচারেও মেতেছিলেন প্রাক্তন আইপিএস দেবাশিস। ঠিক সেই সময়েই সিউড়িতে অন্য ঘটনা ঘটে গেল! বীরভূম আসনে পদ্ম প্রতীকেই মনোনয়নপত্র জমা দিলেন দলীয় আর এক নেতাRead More →

দ্বিতীয় দফার ভোটে কাজ করবেন চাকরিহারারাও? কী বলছে কমিশন? তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি

এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্ট রায় ঘোষণা করার পর থেকেই প্রশ্ন তৈরি হয়েছিল, যাঁরা চাকরি হারালেন, শুক্রবার দ্বিতীয় দফার ভোটে কি তাঁদের দিয়েই কাজ করাবে নির্বাচন কমিশন? সোমবার রায় ঘোষণার দিন কমিশন সূত্রে জানা গিয়েছিল, প্রতিটি বুথের জন্যই যে হেতু রিজ়ার্ভ ভোটকর্মী থাকেন, তাই লোকবল নিয়েRead More →