‘নির্বাচন কমিশনের নির্দেশে আমার মানহানি হয়েছে’, আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অভিজিতের

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্য সমাবেশে কুকথা বলার দায়ে অভিজিতের প্রচারে মঙ্গলবারই ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিজিৎ এবিপি আনন্দকে জানিয়েছেন, কমিশনের এই নির্দেশে তাঁর মানহানি হয়েছে বলে তিনি মনে করেন। নির্দেশ পুনর্বিবেচনার জন্য কমিশনেRead More →

গরমের ছুটি শেষ হতে চলল, কবে খুলবে স্কুল? দিন জানিয়ে দিল শিক্ষা দফতর

তাপপ্রবাহের কারণে রাজ্যের সরকারি স্কুলগুলিতে আগেভাগেই দেওয়া হয়েছিল গরমের ছুটি। ছুটি শেষে কবে থেকে খুলছে স্কুলগুলি, এ বার জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২ জুন, রবিবার পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি থাকছে। শিক্ষা দফতর সূত্রে খবর, সোমবার, ৩ জুন থেকে শুরু হবে পঠনপাঠন। ভোটের আবহে স্কুল খোলার সম্ভাবনা নেই বলেই খবর। এপ্রিলেরRead More →

‘আমরা ভক্তদের ভোটের বিষয়ে কোনও ফতোয়া দিই না’, বললেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী সুবীরানন্দ

প্রথমে গত শনিবার দুপুরে আরামবাগের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিতর্কিত’ মন্তব্য। তার পর সে রাতেই, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা লোকসভা ভোটপর্বের মাঝে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছে। এই আবহে মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ প্রতিষ্ঠানের তরফে প্রতিক্রিয়া জানান।Read More →

মঙ্গলবার ফাইনালে ওঠার লক্ষ্যে নামছে কেকেআর, তিনটি বিষয় শ্রেয়সদের বিপক্ষে?

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াই কলকাতা নাইট রাইডার্সের। প্রতিপক্ষের আগ্রাসী ওপেনিং জুটি ছাড়াও কেকেআর শিবিরকে ভাবাচ্ছে বেশ কয়েকটি বিষয়। যদিও শ্রেয়স আয়ারের দলে আত্মবিশ্বাসের অভাব নেই। কেকেআর শিবিরকে প্রথম যে বিষয়টি ভাবাচ্ছে, তা হল সফল ওপেনিং জুটি ভেঙে যাওয়া। সুনীল নারাইন এবং ফিল সল্টের জুটিRead More →

অবসরের সিদ্ধান্ত কোথায়, কী ভাবে জানাবেন ধোনি? ইঙ্গিত দিয়ে রাখলেন মাহি নিজেই

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন ইনস্টাগ্রামে পোস্ট করে। সেই ইনস্টাগ্রামকেই বেশি পছন্দ বলে জানালেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি জানালেন এক্সের (সাবেক টুইটার) থেকে ইনস্টাগ্রামকেই তাঁর বেশি পছন্দ। আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত কি তবে ইনস্টাগ্রামে পোস্ট করেই জানাবেন ধোনি? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এRead More →

কখনও পাঁচ, কখনও সাত, এমনকি কখনও ন’ঘণ্টা দেরিতেও চলছে দূরপাল্লার ট্রেন! নেপথ্যে কী কারণ?

প্রশ্নপত্র একই। অথচ আলাদা আলাদা পড়ুয়ার জন্য পাশ করার নম্বর যেন আলাদা! রেলের সময়ানুবর্তিতার ক্ষেত্রে চালু থাকা নীতিকে এ ভাবেই দেগে দিচ্ছেন রেলকর্তাদের একাংশ। তাঁদের অভিযোগ, এমন গরমিলের জন্য মাত্রাছাড়া দেরিতে চলছে দূরপাল্লার ট্রেন। কী ভাবে এই জট কাটবে তারও সদুত্তর খুঁজে পাচ্ছেন না রেলের প্রবীণ আধিকারিকেরা। রেলের খবর, রেলেরRead More →

দেশের উষ্ণতম স্থান দিল্লি! তাপপ্রবাহের লাল সতর্কতা গোটা উত্তর ভারতেই, তুঙ্গে বিদ্যুতের চাহিদা, বন্ধ স্কুলও

গরমে হাঁসফাঁস করছে দিল্লি। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এই আবহে দিল্লিবাসীর কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন দিল্লিতে তাপপ্রবাহ চলবে। শুধু তা-ই নয়, হাওয়া অফিস বলেছে, বৃহস্পতিবার পর্যন্ত দিল্লি এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রির উপরেই থাকবে।Read More →

প্লে-অফে উঠে কোহলির লক্ষ্য এক সপ্তাহ সেরা ক্রিকেট খেলা, কাকে ধন্যবাদ জানালেন বিরাট

একটা সময় প্রথম দল হিসাবে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেখান থেকে টানা ছ’ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলিরা। শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর প্লে-অফের লড়াই নিয়ে আরও আত্মবিশ্বাসী কোহলি। মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে শুধু জিতলেই হত না। সঙ্গে ছিলRead More →

পঞ্চম দফা: বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত কেন্দ্রে ভোটের হার ৭৩ শতাংশ, শীর্ষে রইল আরামবাগই

পশ্চিমবঙ্গের সাত-সহ সারা দেশের মোট ৪৯টি কেন্দ্রে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলা ছাড়াও ভোট রয়েছে বিহারের পাঁচটি কেন্দ্র, ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রে। এ ছাড়া, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার পাঁচটি, উত্তরপ্রদেশের ১৪টি, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোট চলছেRead More →

বিকাল সাড়ে ৪টে পর্যন্ত রাজ্যের সাত কেন্দ্র মিলিয়ে ১৯১৩টি অভিযোগ কমিশনে, শীর্ষে সিপিএম

বিকাল সাড়ে ৪টে পর্যন্ত কত অভিযোগ জমা পড়ল কমিশনের কাছে? নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার বিকাল সাড়ে ৪টে পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ১৯১৩টি অভিযোগ জমা পড়েছে। দলগত ভাবে সব থেকে বেশি অভিযোগ জানিয়েছে সিপিএম। অভিযোগের সংখ্যা ২৪৫টি। তৃণমূল অভিযোগ করেছে ৭৪টি। বিজেপির তরফে ১৪২টি অভিযোগ জমা পড়েছে।Read More →