তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করল হাই কোর্ট, ব্যবহার নিষেধ চাকরি প্রক্রিয়ায়

তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয়, তা-ই হল ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনও চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করাRead More →

স্বামীজি থেকে নেতাজি ছুঁয়ে মোদীর রোড-শো কলকাতা উত্তরে, ‘ঐতিহাসিক’ চেহারা দিতে চায় রাজ্যের পদ্মশিবির

রাজ্যে প্রতিটি দফার ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসেছেন। শুরু করেছিলেন ভোট ঘোষণার আগে থেকেই। আরামবাগ এবং কৃষ্ণনগরে জোড়া সভা করেছেন। বাকি জায়গায় একটি মঞ্চ থেকে একাধিক প্রার্থীর হয়ে প্রচার করে গিয়েছেন। তবে রাজ্যে একটিও রোড-শো করেননি। এ বার কলকাতায় হতে চলেছে মোদীর শোভাযাত্রা। সব কিছু ঠিক থাকলে মোদীরRead More →

জঙ্গি সন্দেহে গ্রেফতার চার, আমদাবাদে বাতিল সাংবাদিক সম্মেলন, বিরাট কোহলিদের অনুশীলনও

গুজরাত কলেজের মাঠে অনুশীলন করার কথা ছিল রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সঞ্জু স্যামসনরা এলেও দেখা গেল না বিরাট কোহলিদের। পুলিশ সূত্রে জানানো হয়, সোমবার রাতে আমদাবাদ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে চার জন সন্দেহভাজন ব্যক্তিকে। সেই আতঙ্কেই নাকি এ দিন আরসিবি অনুশীলন বাতিল করে। আরসিবি শিবির থেকে যদিওRead More →

২৫ কোটির বোলারের হাত ধরে আইপিএলের ফাইনালে কেকেআর, রবিতে ট্রফির লড়াইয়ে বাদশার কলকাতা

২০২১ সালের পর আবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেট হারিয়ে দিলেন শ্রেয়স আয়ারেরা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। প্রথম পাঁচ ওভারের মধ্যে ৩ উইকেট নিয়ে কেকেআরকে চালকের আসনে বসিয়ে দেন ২৫ কোটির বোলার। হায়দরাবাদের ১৫৯ রানের জবাবে কেকেআর ১৩.৪ ওভারে ২ উইকেটেRead More →

উন্নয়ন থেকে সরে মুসলিম সংরক্ষণ! ভোট ঘোষণার পরে ১১১টি সভায় কী কী পরিবর্তন মোদী-বচনে?

পরিসংখ্যান জানাচ্ছে, গত ১৬ মার্চ নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা ইস্তক ১৫ মে পর্যন্ত ১১১টি প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রচারসভাগুলিতে তাঁর বক্তৃতার বিষয়বস্তু বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ খুঁজে পেয়েছেন বিস্তর বৈপরীত্য! ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি, ১৭ মার্চ থেকে শুরু হওয়া ভোটপ্রচারেরRead More →

‘হিংসা’র আশঙ্কা গোয়েন্দা রিপোর্টে, নির্বাচন মিটে গেলেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি বাহিনী

গত বিধানসভা নির্বাচনের পরে রাজ্য জুড়ে ভোট-পরবর্তী হিংসায় বিরোধী দলের দশ জনের বেশি সমর্থক-কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে। আহত হন অনেকে। সে বার অভিযোগের আঙুল উঠেছিল শাসকদল তৃণমূলের দিকে। মূলত সেই অভিজ্ঞতার কারণেই তৈরি হয়েছে আশঙ্কা। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এ বার লোকসভা নির্বাচনের পরে এ রাজ্য সন্ত্রাসের ছবিRead More →

আইপিএলে কাদের সঙ্গে কলকাতার ম্যাচ সবচেয়ে উত্তেজক? মুখ খুললেন গম্ভীর

আইপিএলে চেন্নাই এবং কলকাতা মুখোমুখি হলেই অন্য ধরনের উত্তেজনা দেখা যায়। শুরু থেকেই এই দুই দলে ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে ওঠে। কেন চেন্নাই-কলকাতার শত্রুতা এই পর্যায়ে? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন গৌতম গম্ভীর। আইপিএলের ফাইনালে এখনও পর্যন্ত চেন্নাই এবং কলকাতা দু’বার মুখোমুখি হয়েছে। দু’দলই এক বার করে জিতেছে। মুখোমুখিRead More →

খেলোয়াড়ের বিরুদ্ধে চুরি, কর ফাঁকি-সহ একাধিক অভিযোগ, তদন্ত এড়াতে ছাড়লেন দেশও!

চুরি, বাড়ি ভাড়া না দেওয়ার অভিযোগ ক্যামিলা জিয়োরগির বিরুদ্ধে। ২০১৮ সালে উইম্বলডনের শেষ আটে পৌঁছানো ইটালির প্রাক্তন টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁর বাড়িওয়ালা। ছ’মাসের বাড়ি ভাড়া বাকি রেখে আমেরিকা চলে গিয়েছেন জিয়োরগি। যাওয়ার আগে বাড়িওয়ালার বাড়ি থেকে একাধিক মূল্যবান সামগ্রী তিনি চুরি করেছেন বলেও অভিযোগ। প্রাক্তন টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধেRead More →

মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ধাক্কায় মৃত্যু ৪০টি ফ্লেমিঙ্গোর, তদন্তে বন দফতর

মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ধাক্কায় ৪০টি ফ্লেমিঙ্গোর মৃত্যু বলে জানা গিয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ঘাটকোপারের কাছে। দুবাই থেকে ইকে ৫০৮ যাত্রিবাহী বিমান মুম্বইয়ে আসছিল। লক্ষ্মীনগর এলাকার পন্তনগরের কাছে এই ঘটনা ঘটে। যদিও বিমানটিকে নিরাপদে মুম্বই বিমানবন্দরে অবতরণ করান পাইলট। বিমানবন্দর সূত্রে খবর, এমিরেটস-এর একটি বিমানের সঙ্গে এই ঘটনাRead More →

সরু রাস্তা, ঘণ্টায় ২০০ কিমি গতি! পোর্শেকাণ্ডে দুই ইঞ্জিনিয়ারকে পিষে মারার আগের মুহূর্ত প্রকাশ্যে

দুই ইঞ্জিনিয়ারকে চাপা দেওয়ার আগের মুহূর্তের দৃশ্য প্রকাশ্যে এসেছে। একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি । ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তা থেকে ইউটার্ন নিলেন দুই বাইক আরোহী। তার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি গাড়ি ঝড়ের গতিতে ছুটে গেল। তার পরই দেখা গেল, লোকজন ছোটাছুটি করছেন। পুলিশ সূত্রে খবর,Read More →