বর্ষার শুরুতেই তিস্তাকে এ ভাবে ফুঁসে উঠতে দেখেনি উত্তরবঙ্গ! নেপথ্যে কি রেল সুড়ঙ্গ ও অক্টোবর-বিপর্যয়?

বেলা বাড়তেই খানিক নেমেছে তিস্তার জলস্তর। কিন্তু দুর্যোগের মেঘ যে কেটে গিয়েছে, তা কেউ নিশ্চিত ভাবে বলতে পারছেন না। আগামী দু’দিন উত্তর সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কা, আবার ফুলেফেঁপে উঠে গত বছরের মতো বিপর্যয় ডেকে আনবে না তো তিস্তা? বর্ষার সময় পাহাড়ে ধস স্বাভাবিক বিষয় হলেও, বর্ষারRead More →

জম্মুর বাস হামলায় জড়িত সন্দেহে অন্তত ৫০ জনকে আটক, মিলেছে জঙ্গিযোগ, দাবি কাশ্মীর পুলিশের

জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে। সন্দেহের ভিত্তিতে আপাতত তাঁদের আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, জঙ্গিযোগ নিয়ে বেশ কিছু গোপন খবর পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই এই ৫০ জনকে আটক করা হয়েছে। এখনও উপত্যকা এলাকায় তল্লাশি চালাচ্ছেন কাশ্মীর পুলিশRead More →

WB Weather Update: তাপপ্রবাহের কবল থেকে বেরিয়ে আসছে বাংলা, আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু জেলায় জেলায়

গতকাল রাতে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ রাজ্যের কয়েকটি জেলায়। তবে দক্ষিণের কিছু জেলায় আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। শুক্রবার থেকে কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার আরও কিছুটা বাড়বে বৃষ্টি। চলতি উইক এন্ডে সাময়িক ভাবে তাপ্রবাহের কবলে বাইরে যেতে চলেছে বাংলা। বৃহস্পতিবার উত্তরের উপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারীRead More →

অভিষেকের ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ থেকে এত কম সম্পত্তি বাজেয়াপ্ত? ইডির ভূমিকায় প্রশ্ন হাই কোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কম কেন, তা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। ইডির তদন্তকারীদের একাংশের ‘ভূমিকা’ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতির প্রশ্ন, এখনও পর্যন্ত যে টাকা বাজেয়াপ্ত হয়েছে, তদন্তকারীরা তার উৎসে পৌঁছতে পেরেছেন কিRead More →

৩ উদ্বেগ: আমেরিকাকে হারালেও বিশ্বকাপের সুপার ৮-এ কী কী চিন্তায় রাখবে রোহিত-দ্রাবিড়দের

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে উঠে গেল ভারত। শেষ আটে জায়গা করে নিলেও রোহিত শর্মার দলের সঙ্গী হল তিনটি উদ্বেগ। আমেরিকার বিরুদ্ধে ফুটে উঠল ভারতীয় দলের দুর্বলতাগুলিও। ১) বিরাট কোহলির ফর্ম: ভারতীয় দলের প্রথম এবং সবচেয়ে বড় উদ্বেগের নাম কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ম্যাচRead More →

কুয়েতের বহুতলে আগুন, ঝলসে ৪০ জন ভারতীয়-সহ ৪১ জনের মৃত্যু, আহত অনেকে, শোকপ্রকাশ মোদী-মমতার

কুয়েতের এক বহুতলে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল ৪০ জন ভারতীয়-সহ মোট ৪১ জনের। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরও প্রায় ৫০ জনকে। বুধবার দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে ঘটনাটি ঘটেছে। ওই ভবনে ভারতীয় অনেক শ্রমিকের বাস। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এক তলায় থাকা সিলিন্ডারে আগুন ধরে যাওয়ার কারণেই ঘটনাটিRead More →

আরশদীপের বলে জয়ের হ্যাটট্রিক, ব্যাটিংয়ে বিরাট চিন্তা নিয়েই বিশ্বকাপের সুপার ৮-এ গেল ভারত

যা প্রত্যাশা ছিল সেটাই হল। বিশ্বকাপে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল ভারত। নিশ্চিত হয়ে গেল সুপার এইটের টিকিটও। তবে বুধবার রোহিত শর্মাদের জয় সহজে এল না। পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে জয় আদায় করতে হল। আমেরিকা যে ক্রিকেটবিশ্বে দুধের শিশু থাকতে আর রাজি নয়, তা প্রমাণ করেRead More →

BJP, Naihati, নৈহাটিতে বিজেপি কর্মীর উপর আক্রমণ, অভিযোগ পঞ্চায়েতের তৃণমূল সদস্যা করবী বিশ্বাসের বিরুদ্ধে

নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাদারপুর মন্ডলপাড়া অঞ্চলের বিজেপি কর্মী সাধন ঘোষের উপর আক্রমণের ঘটনা ঘটলো। অভিযোগ মামুদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা করবি বিশ্বাসের বিরুদ্ধে। গতকাল রাতে টোটো নিয়ে যাচ্ছিলেন বিজেপি কর্মী সাধন ঘোষ। ঠিক সেই সময় মামুদপুর চার নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যা করবী বিশ্বাস এবং তারRead More →

বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৯ ম্যাচ বাকি, এখনও ১৯ দল উঠতে পারে সুপার ৮-এ, কার সামনে কী অঙ্ক

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ২১টি ম্যাচ হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১৯টি ম্যাচ। এখনও কোনও দল সুপার ৮-এ উঠতে পারেনি। লড়াইয়ে রয়েছে ১৯টি দল। কোন দলের সামনে কী অঙ্ক রয়েছে? গ্রুপ এ: ভারত (৪ পয়েন্ট, নেট রানরেট ১.৪৫৫)— ভাল জায়গায় রয়েছে ভারত। নেট রানরেট গ্রুপের বাকি চার দলের থেকে অনেকটাই বেশি।Read More →

‘বোঝা গেল, আমার সাত রান কতটা গুরুত্বপূর্ণ ছিল’, পাকিস্তানকে ৬ রানে হারানোর পর বলছেন সিরাজ

পাকিস্তানের বিরুদ্ধে একটা সময় মনে হচ্ছিল, ১১০ রানের আগেই গুটিয়ে যাবে ভারত। কোনও রকমে রান ১১৯ পর্যন্ত নিয়ে যায় তারা। তাতে বড় অবদান রয়েছে মহম্মদ সিরাজের। ১১ নম্বরে ব্যাট করতে নেমে সাত বলে ৭ রান করেন তিনি। ভারত শেষ পর্যন্ত জেতে ৬ রানে। ব্যাট করতে নেমে কী ভাবছিলেন, তা জানিয়েছেনRead More →