শুভেন্দুর পরবর্তী সেনাপতি কে? টিগ্গা লোকসভায় চলে যাওয়ায় পদ্মের নতুন মুখ্য সচেতক নির্বাচন মঙ্গলে

রাজ্যে প্রথম বার প্রধান বিরোধী দল হওয়ার পরে বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন তা একেবারে নিশ্চিতই ছিল। শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ দাবিদারই ছিলেন না। আবার বিধানসভায় দলের মুখ্য সচেতক বাছাইয়ের ক্ষেত্রেও কোনও সমস্যা হয়নি। বিজেপি রাজ্য নেতৃত্ব মাদারিহাটের দু’বারের বিধায়ক মনোজ টিগ্গার নাম প্রস্তাব করলে এক কথায় রাজি হয়েRead More →

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ! মুর্শিদাবাদের বধূর অস্বাভাবিক মৃত্যুর সিআইডি তদন্তের নির্দেশ হাই কোর্টের

মুর্শিদাবাদের বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবেন এডিজি সিআইডি। এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। তিনি আরও জানান, অবিলম্বে তদন্তের যাবতীয় নথি সিআইডির হাতে তুলে দিতে হবে। নদিয়ার ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা নিমাই বিশ্বাসের মেয়ে বান্টি বিশ্বাসের সঙ্গে মুর্শিদাবাদের আয়েশবাগান এলাকার বাসিন্দা মিঠুন দে-র বিয়ে হয়েছিল। কিন্তু অভিযোগ,Read More →

হিলি সীমান্ত পথেই মন্ত্রী সুকান্তের প্রথম পদক্ষেপ, শুরুতেই মেলালেন নিজের এলাকা আর নিজের মন্ত্রক

দক্ষিণ দিনাজপুরের হিলিকে করিডর করে বাংলাদেশ হয়ে মেঘালয়ের তুরা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা স্থানীয় অর্থনীতি তো বটেই, বদলে দিতে পারে দেশের অর্থনীতি। সেই কারণে হিলি করিডরের দাবি দীর্ঘ দিনের। কিন্তু নানা আন্দোলন করেও বাস্তবায়িত হয়নি প্রকল্প। যৌথ করিডর ফোরামের নামে ভারত-বাংলাদেশের একটি সংগঠন ২০১৭ সাল থেকে করিডরের দাবিতে বিভিন্ন জায়গায় দরবারRead More →

মেট্রোর বিদ্যুৎবাহী লাইনে বদল আসছে, সিঙ্গাপুর, লন্ডনের মতো পরিষেবা মিলবে কলকাতাতেও!

কলকাতা মেট্রোর ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-এ পরিবর্তন আসছে। বিদ্যুৎবাহী তৃতীয় লাইন (থার্ড রেল) ইস্পাতের পরিবর্তে অ্যালুমিনিয়াম ব্যবহারের বন্দোবস্ত করা হচ্ছে। এই কাজ সম্পন্ন হলে কলকাতা মেট্রোয় সিঙ্গাপুর, লন্ডনের মতো বড় শহরের মতো পরিষেবা পাওয়া যাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে,Read More →

শাকিবের ৬৪ রান, রিশাদের ৩ উইকেট, নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ৮-এর পথে এগোল বাংলাদেশ

ব্যাট হাতে শাকিব আল হাসান ফর্মে ফিরতেই বড় রান করল বাংলাদেশ। পরে বল হাতে নজর কাড়লেন দলের তরুণ স্পিনার রিশাদ হোসেন। সেন্ট ভিনসেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারাল বাংলাদেশ। এই জয়ের ফলে বিশ্বকাপের সুপার ৮-এর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন নাজমুল হাসান শান্তরা। গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারাতেRead More →

কাশ্মীরে পূর্ণশক্তি প্রয়োগ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, শান্তি ফেরাতে জরুরি বৈঠক মোদীর

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন করতে পূর্ণশক্তি প্রয়োগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন মোদী। সেই বৈঠকেই কাশ্মীরে শান্তি ফেরানোর কথা বলা হয়েছে। গত কয়েক দিন ধরে পর পর বেশ কিছু জঙ্গি হামলায় বিধ্বস্ত হয়েছে কাশ্মীর। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এইRead More →

দ্বারিকেশের বাড়ি ফেরা হল না! কুয়েতে বহুতলের আগুন কেড়ে নিল প্রাণ, শোকের ছায়া মেদিনীপুরে

কুয়েতের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪২ জনই ভারতীয়। মৃতদের তালিকায় রয়েছেন এক জন পশ্চিমবঙ্গের বাসিন্দাও। মৃতের নাম দ্বারিকেশ পট্টনায়ক (৫২)। তিনি মেদিনীপুরের শরৎপল্লি এলাকার বাসিন্দা। দ্বারিকেশের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের তুরকাগড় এলাকায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে মেদিনীপুর শহরের শরৎপল্লি এলাকায়Read More →

বৃষ্টির জেরে ধসে বিপর্যস্ত উত্তর সিকিমের লাচুং ও লাচেন! আটকে দেড় হাজার পর্যটক, মৃত অন্তত ছ’জন

লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, গোটা দেশের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পর্যটনের জন্য বিখ্যাত লাচুং, লাচেন-সহ বহু এলাকার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এখনও পর্যন্ত অন্তত দেড় হাজার পর্যটকের আটকে পড়ার খবর মিলেছে। বিপর্যয় প্রাণ কেড়েছে ছ’জনের। মঙ্গনের জেলাশাসক হেমকুমার ছেত্রী বলেন, ‘‘পাকশেপRead More →

বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার, শেষ ম্যাচ খেলার আগেই শেষ সুপার ৮-এর স্বপ্ন, কী ভাবে?

জোড়া আনন্দ বাংলাদেশের। এক দিকে নেদারল্যান্ডসকে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এর পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা, অন্য দিকে বাংলাদেশের জয়ের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। গত কয়েক বছরে ক্রিকেট মাঠে শ্রীলঙ্কা ও বাংলাদেশের লড়াইয়ের ঘটনা কম হয়নি। সেই বাংলাদেশের হাতেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার স্বপ্ন। গ্রুপRead More →

Rintu Banerjee, IIT Kharagpur, আইআইটি খড়্গপুরের নতুন সহ-অধিকর্তা হচ্ছেন অধ্যাপক রিন্টু ব্যানার্জি

আইআইটি খড়্গপুরের নতুন ডেপুটি ডিরেক্টর বা সহ-অধিকর্তা হতে চলেছেন অধ্যাপক রিন্টু ব্যানার্জি। ‘প্রথম’ মহিলা হিসেবে তিনি আইআইটি খড়্গপুরের সহ-অধিকর্তা হচ্ছেন বলে বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। উল্লেখ্য যে, ভারতের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান তথা আইআইটি খড়্গপুরের সুদীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে (১৯৫১ সালে প্রতিষ্ঠিত) এই প্রথম ডেপুটি ডিরেক্টরেরRead More →