সময়সীমা শেষ, ধর্মতলায় ‘আমরণ’ অনশনে জুনিয়র ডাক্তারেরা, বসলেন ছ’জন, নেই আরজি করের কেউ

জুনিয়র ডাক্তারদের অনশন শুরু  শুক্রবার রাত সাড়ে ৮ টায় সংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারেরা ঘোষণা করেছিলেন, কর্মবিরতি তুলে নিলেও যত দিন পর্যন্ত না তাঁদের দাবি পূরণ হচ্ছে, তত দিন অবস্থান চালিয়ে যাবেন। একই সঙ্গে এ-ও জানান, ২৪ ঘণ্টার মধ্যে সরকারকে দাবি না মানলে তাঁরা আমরণ অনশন শুরু করবেন। সেই মতো  শনিবারRead More →

ইমরানের মুক্তির দাবিতে ফের আন্দোলনে পিটিআই, পুলিশের সঙ্গে সংঘর্ষ, কার্যত বিচ্ছিন্ন ইসলামাবাদ

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবার পথে নামলেন তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা-কর্মীরা। যার জেরে শুক্রবার থেকে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে রাজধানী ইসলামাবাদ-সহ সে দেশের বিভিন্ন শহরে। ইমরান সমর্থকদের ‘অনুপ্রবেশ’ ঠেকাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার কার্যত গোটা দেশের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে ইসলামাবাদকে। ইসলামাবাদের পরিস্থিতি শনিবার কিছুটাRead More →

যুবভারতীর বৃষ্টিতে পাল তুলল নৌকো, মহমেডানকে তিন গোলে হারিয়ে দশ থেকে চারে উঠল মোহনবাগান

মোহনবাগান ফিরল মোহনবাগানে। যে খেলা দেখার জন্য এত দিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সমর্থকেরা তা দেখা গেল শনিবার। যুবভারতীতে মিনি ডার্বিতে মহমেডানকে ৩-০ গোলে হারিয়ে দিল মোহনবাগান। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। অর্থাৎ প্রথম ৪৫ মিনিটেই জয় নিশ্চিত করে ফেলে মোহনবাগান। নজর কাড়লেন গ্রেগ স্টুয়ার্ট। দু’টি গোল করালেন। একটি গোল নিজেRead More →

তনয়া, পুলস্ত্য, অর্ণব, স্নিগ্ধা, সায়ন্তনী, অনুষ্টুপ! ধর্মতলার মঞ্চের ছয় অনশনকারী কে কোন মেডিক্যাল কলেজের?

১০ দফা দাবি মানার জন্য রাজ্য সরকারকে বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়সীমা শেষ। কিন্তু সরকারের তরফে কোনও সাড়া মেলেনি। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ‘আমরণ’ অনশন শুরু ঘোষণা করলেন জুনিয়র ডাক্তারেরা। শনিবার ধর্মতলা থেকে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানান, প্রথম দফায় তাঁদের ছ’জন প্রতিনিধি অনশনে বসছেন। এই ছ’জন কারা, তাঁদের পরিচয়প্রকাশRead More →

‘নরম’ বলেই কি পুলিশ এই রাজ‍্যে রোষের ‘সফ্‌ট টার্গেট’, টানা ঘটনায় জল্পনা শুরু প্রশাসনিক মহলের একাংশে

আরজি কর হাসপাতাল থেকে বাঁশদ্রোণী, হাওড়ার ফোরসোর রোড থেকে জয়নগর— গত দু’মাসে জায়গায় জায়গায় জনরোষের মুখে পড়েছে পুলিশ। কোথাও কোথাও সেই ক্ষোভ ‘গণ’ আকার নিচ্ছে। ধারাবাহিক এই ঘটনাপ্রবাহে প্রশাসনের একাংশের মধ্যে জল্পনা তৈরি হয়েছে, পুলিশবাহিনী ‘নরম’ মনোভাব দেখাচ্ছে বলেই কি তাদের ‘সফ্‌ট টার্গেট’ করে নেওয়া হচ্ছে? এ প্রসঙ্গে প্রাক্তন এবংRead More →

থ্রেট কালচার: আরজি কর থেকে বহিষ্কৃত ১০ চিকিৎসক, ৭২ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করার নির্দেশ

দীর্ঘ বৈঠকের পর কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বহিষ্কৃত হলেন ১০ জন চিকিৎসক। ওই ১০ জনের বিরুদ্ধে র‌্যাগিং-সহ একাধিক অভিযোগ রয়েছে। কলেজ কাউন্সিলের বৈঠকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই চিকিৎসকদের আজীবনের মতো হস্টেল থেকেও বহিষ্কার করা হবে। তাঁদের বাড়িতেও পাঠানো হবে অভিযোগপত্র। আরজি করের প্ল্যাটিনামRead More →

কর্মবিরতি উঠতেই পুরনো ছবি দেখা গেল কলকাতা মেডিক্যালে, গভীর রাতেও পরিষেবায় জুনিয়র ডাক্তারেরা

রাজ্য সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। এর পরেই কাজে ফিরলেন তাঁরা। কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে গভীর রাতেও পরিষেবা দিতে দেখা গেল জুনিয়র ডাক্তারদের। অনেকে হাত লাগালেন গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারেও। একই চিত্র অন্য মেডিক্যাল কলেজগুলিতেও। এতে স্বস্তির শ্বাস ফেলছেন রোগীরা। গত ৩০ সেপ্টেম্বরRead More →

কোচিং থেকে ফেরার পথে ন’বছরের ছাত্রীকে ধর্ষণ, খুন! পুকুরে দেহ, জয়নগরে পুলিশকে ঘিরে বিক্ষোভ

কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ন’বছরের এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর দেহ উদ্ধার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার। মৃত শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী। অভিযুক্তেরRead More →

কর্মবিরতি তুলে আন্দোলন! ধর্মতলায় ধর্না, ঘড়ি রেখে সরকারকে সময়সীমা বেঁধে আমরণ অনশনের ঘোষণা

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কি উঠবে, দিনভর এই আলোচনাই চলেছে বিভিন্ন মহলে। কর্মবিরতি উঠলে তাঁদের আন্দোলন কোন পথে এগোবে, তা নিয়েও বিস্তর কাটাছেঁড়া চলে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা জুনিয়র ডাক্তারদের প্যান জিবি (জেনারেল বডি) বৈঠকেই ঠিক হয়ে যায় পরবর্তী কর্মসূচির রূপরেখা। শুধু ঘোষণা ছিল সময়ের অপেক্ষা।Read More →

শিশু নিখোঁজের অভিযোগে ‘পাত্তা দেয়নি’ থানা! ধুন্ধুমার জয়নগরে, পুলিশ ক্যাম্পে আগুন, পাল্টা লাঠিচার্জ

ন’বছরের শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগে ধুন্ধুমার জয়নগরে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা। থানা ঘিরে ফেলা হয়েছে। থানায় ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ। জয়নগরের মহিষমারিতে পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে র‌্যাফ নামানো হয়েছে। পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশ। ছোড়া হয়েছে কাদানেRead More →