আমরণ অনশনে যোগ দিচ্ছে আরজি করও! ধর্মতলায় পৌঁছে গেলেন অনিকেত, আশফাকউল্লা

ধর্মতলায় অনশনমঞ্চে এ বার যোগ দিতে চলেছে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালও। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এবং আশফাকউল্লা নাইয়া। দু’জনেই এক সঙ্গে অনশনে বসবেন, নাকি আপাতত এক জনই বসবেন, সেই নিয়ে আলোচনা চলছে আন্দোলনকারীদের মধ্যে। আলোচনার পরেই নেওয়া হবে সিদ্ধান্ত। শনিবার রাত সাড়েRead More →

সিন্ধিয়ার শহরে সূর্যদের রাজত্ব, অভিষেকেই নজর কাড়লেন মায়াঙ্ক, বাংলাদেশের বিরুদ্ধে জয় ৭ উইকেটে

ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে রবিবার এসেছিলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর বাবা মাধবরাও সিন্ধিয়ার নামে তৈরি করা হয়েছে গোয়ালিয়রের নতুন মাঠটি। রবিবার ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়েই অভিষেক হল শ্রীমন্থ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামটির। গোয়ালিয়র পেল নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম। যে মাঠে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল সূর্যকুমার যাদবের ভারত। ব্রিটিশ শাসনের সময় গোয়ালিয়রেরRead More →

স্রেফ বিষক্রিয়ায় মৃত্যু? পটাশপুরে মৃতার ময়নাতদন্তে খুশি নয় পরিবার, দেহ নিতে অস্বীকার করলেন ছেলে

পটাশপুরে মৃতার দেহের ময়নাতদন্তে খুশি নয় পরিবার। রবিবার ময়নাতদন্তের পর দেহ নিতে অস্বীকার করলেন মৃতার ছেলে-সহ পরিবারের সদস্যেরা। সোমবার এ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও হুমকি দিয়েছেন তাঁরা। রবিবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পটাশপুরের মৃতার দেহের ময়না তদন্ত হয়। উপস্থিত ছিলেন পটাশপুর থানার তদন্তকারী আধিকারিক। উপস্থিত ছিলেন মহিলার ছেলেRead More →

বস্তারে অভিযান শেষে মাও নেত্রী নীতি-সহ ২২ জনের দেহ শনাক্ত, তাঁদের মাথার দাম ছিল ১ কোটিরও বেশি

ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে শুক্রবার নিরাপত্তা বাহিনীর এক অভিযানে মৃত্যু হয়েছে ৩১ জন মাওবাদীর। মৃত মাওবাদীদের মধ্যে এখনও পর্যন্ত ২২ জনের দেহ শনাক্ত করা হয়েছে। তাঁদের সন্ধান পেতে মোট এক কোটি ৬৭ লাখ টাকার পুরস্কার ছিল বলে জানিয়েছেন বস্তারের আইজি পি সুন্দররাজ। পুলিশের আইজি আরও জানিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছেন মাওবাদী নেত্রীRead More →

‘নরম’ বলেই কি পুলিশ এই রাজ‍্যে রোষের ‘সফ্‌ট টার্গেট’, টানা ঘটনায় জল্পনা শুরু প্রশাসনিক মহলের একাংশে

আরজি কর হাসপাতাল থেকে বাঁশদ্রোণী, হাওড়ার ফোরসোর রোড থেকে জয়নগর— গত দু’মাসে জায়গায় জায়গায় জনরোষের মুখে পড়েছে পুলিশ। কোথাও কোথাও সেই ক্ষোভ ‘গণ’ আকার নিচ্ছে। ধারাবাহিক এই ঘটনাপ্রবাহে প্রশাসনের একাংশের মধ্যে জল্পনা তৈরি হয়েছে, পুলিশবাহিনী ‘নরম’ মনোভাব দেখাচ্ছে বলেই কি তাদের ‘সফ্‌ট টার্গেট’ করে নেওয়া হচ্ছে? এ প্রসঙ্গে প্রাক্তন এবংRead More →

‘আমাদের মেয়েটার বেলায় একটু আগে তদন্ত করতে পারল না ওরা!’ ফাঁড়ির ভূমিকায় ক্ষোভ মহিষমারির

বছর দেড়েক আগে উত্তর দিনাজপুরে এক নাবালিকার মৃত্যুর পরে স্থানীয় থানায় গিয়ে চড়াও হয় ক্ষুব্ধ জনতা। প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে গিয়ে এক কোণে লুকিয়েছিলেন পুলিশকর্মীরা। সম্প্রতি কলকাতার বাঁশদ্রোণীতে একটি স্কুলপড়ুয়া ছাত্রের মৃত্যুর পরেও স্থানীয়দের রোষের মুখে পড়ে পুলিশ। এ দিন দক্ষিণ ২৪ পরগনায় বালিকার মৃত্যুর পরেও একই ভাবে পুলিশের উপরেRead More →

অনশনমঞ্চে চাই ‘বায়ো টয়লেট’, পুরুষ-মহিলাদের আলাদা ব্যবস্থার অনুমতি চেয়ে পুলিশকে ইমেল

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের মঞ্চে বায়ো টয়লেটের বন্দোবস্তের অনুমতি চেয়ে পুলিশকে ইমেল করা হল। শনিবার রাতেই জুনিয়র ডক্টরস’ ফ্রন্টের তরফে ইমেল করা হয়েছে লালবাজারে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা বন্দোবস্তের অনুমতি চাওয়া হয়েছে। এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও জবাব আসেনি বলে সূত্রের খবর। পুলিশকে পাঠানো ইমেলে জুনিয়র ডাক্তারদেরRead More →

ধোনি কি আইপিএল খেলবেন? চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান মাহি, নিলামের আগেই জানাবেন সিদ্ধান্ত

কী করবেন মহেন্দ্র সিংহ ধোনি? আইপিএলের নিলাম যত এগিয়ে আসছে, ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই প্রশ্ন তত বড় হচ্ছে। চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের পরিকল্পনায় ধোনি থাকলেও নিশ্চিত নন তাঁরাও। কয়েক দিনের মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যেতে পারে। আইপিএলের নিলামের আগে চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন ধোনি। তার পর জানা যেতে পারেRead More →

থমথমে জয়নগর, ঘন ঘন টহল দিচ্ছে পুলিশের গাড়ি, নির্যাতিত শিশুর দেহের ময়নাতদন্ত হবে রবিবার

ন’বছরের শিশুকে খুনের ঘটনায় শনিবার দিনভর উত্তপ্ত থেকেছে জয়নগর। রবিবার সকালেও থমথমে সেখানকার পরিস্থিতি। মহিষমারি এলাকায় সকাল থেকে ঘন ঘন পুলিশের গাড়ি টহল দিচ্ছে। এলাকায় রয়েছে পুলিশ পিকেট। পরিস্থিতি অনবরত নজরে রাখা হয়েছে। এই এলাকার পুলিশের ফাঁড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দিয়েছিল। রবিবারই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের জয়নগরে যাওয়ার কথা।Read More →

ঘূর্ণাবর্তের প্রভাবে তৃতীয়াতেও ঝড়বৃষ্টি রাজ্য জুড়ে, সাত জেলায় জারি করা হয়েছে সতর্কতা

নিম্নচাপের প্রভাবে শনিবারও ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ প্রায় গোটা রাজ্যে। রবিবার, চতুর্থীতেও কি এ ভাবেই চলবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস খুব বেশি স্বস্তি দিচ্ছে না। ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার, তৃতীয়ায় রাজ্যের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণের কিছু জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। তবে সোমবার থেকেRead More →