কলকাতায় নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে আগুন, ঘটনাস্থলে ২০টি ইঞ্জিন, ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবার

শুক্রবার বেশি রাতের দিকে কলকাতার নিমতলা ঘাটের কাছে একটি কাঠের গুদামে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আনুমানিক রাত দেড়টা নাগাদ মহর্ষি দেবেন্দ্র রোডের ধারে ওই কাঠের গোলায় আগুন লাগে। দুর্ঘটনার খবর পেয়ে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আপাতত নতুন করে আগুন ছড়িয়ে পড়া আটকানো গিয়েছে।Read More →

EXPLAINED | Kylian Mbappe Psychological Issues: এখন মানসিক সমস্যায় ভুগছেন এমবাপে! ফরাসি কোচের কথায় ঝড় উঠে গেল…

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই খেলছেন। কিন্তু তিনি একেবারেই ফর্মে নেই। দিনের আলোর মতোই তা স্পষ্ট। এমনকী ফ্রান্স উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) কোচ দিদিয়ের দেশঁ ২৩ জনের দলে অধিনায়ক এমবাপের নামই রাখেননি!Read More →

শেষ দিন চাই ৭ উইকেট, বাংলা তাকিয়ে শামির দিকে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ব্যাট হাতেও দিলেন ভরসা

ফলাফলের দিকে এগোচ্ছে বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির ম্যাচ। শুক্রবার তৃতীয় দিনের খেলার শেষে জয়ের জন্য বাংলার প্রয়োজন ৭ উইকেট। স্বভাবতই অনুষ্টুপ মজুমদারেরা তাকিয়ে থাকবেন মহম্মদ শামির দিকে। তাঁর একটা স্পেল গুরুত্বপূর্ণ ছ’পয়েন্ট এনে দিতে পারে বাংলার ঝুলিতে। চোট সারিয়ে ফেরা শামি শুক্রবার ব্যাট হাতেও ভরসা দিলেন বাংলাকে। শুক্রবার ৫ উইকেটে ১৭০Read More →

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের সময়ই আইপিএলের নিলাম! ১০,০৮২ কিলোমিটার দূরত্বে দু’দিকে কি নজর রাখা যাবে?

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় হবে আইপিএলের নিলাম। আবার ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার পার্‌থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। অর্থাৎ, টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন হবে আইপিএলের নিলাম। একটি চ্যানেলই সম্প্রচার করবে টেস্ট এবং নিলাম। ১০ হাজার ৮২ কিলোমিটার দূরত্বে দু’দিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। দু’দলের বেশ কয়েকRead More →

চাকরি খুঁজতে ‘রাত দখল’ বিপণন রিমঝিমের! অ্যাপে প্রোফাইলের শুরুতেই সেই পরিচয়, কী ব্যাখ্যা সিংহের?

যে রাত দখলের ডাক তাঁকে ‘বিখ্যাত’ করেছিল, সেই ‘রাত দখল’ই তাঁকে বিতর্কিত করে তুলল। তিনি রিমঝিম সিংহ। লিঙ্কড্‌ইন নামের কাজ খোঁজার সমাজমাধ্যমে রিমঝিমের যে প্রোফাইল রয়েছে, তাতে পরিচয়ে লেখা রয়েছে ‘‘রিক্লেম দ্য নাইট’ কি-ক্যাম্পেনার’’ (রাত দখলের প্রধান প্রচারক)। তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। সমাজমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, রিমঝিমRead More →

৩৬৬ ভারতীয়, ২০৮ বিদেশি, ছাঁটাই ১০০০, আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা ঘোষিত

আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন দেশ-বিদেশের ১৫৭৪ জন ক্রিকেটার। সেই তালিকা থেকে ১০০০ জনের নাম বাদ দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় নিলামে উঠবেন সব মিলিয়ে ৫৭৪ জন ক্রিকেটার। আইপিএলের ১০টি দল সব মিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ পাবে। তাঁদের মধ্যেRead More →

স্কুলে নাম নথিভুক্ত করার সময়েই পোর্টাল-প্রবেশ প্রতারকদের? পুলিশের প্রাথমিক অনুমান সেটাই

ট্যাব কেনার জন্য পড়ুয়াদের বরাদ্দ টাকা কী ভাবে বেহাত হয়েছে, প্রাথমিক ভাবে সে সম্পর্কে মোটামুটি একটি ধারণা মিলেছে তদন্তকারীদের। তবে কখন প্রতারকেরা টাকা হাতানোর ‘ছক’ কষেছিলেন, তা নিয়েই কাঁটাছেঁড়া শুরু হয়েছে। লালবাজারের তদন্তকারীদের প্রাথমিক অনুমান, স্কুল কর্তৃপক্ষ যখন আবেদনকারী পড়ুয়াদের নাম সংশ্লিষ্ট পোর্টালে নথিভুক্ত বা তথ্য সংশোধন করতেন, সেই সময়টাকেইRead More →

Srinagar: শ্রীনগরের স্কুলে ভয়াবহ আগুন! পুড়ে ছাই সবকিছু, কান্নায় ভেঙে পড়লেন অভিভাবকরা…

শিশু দিবসের দিন শ্রীনগরের স্কুলে ভয়াবহ আগুন। পুড়ে ছাই হল সবকিছু। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের একটি স্কুলে চিলড্রেন্স ডে পালন করা হচ্ছিল। সেই সময় শ্রীনগরের রাজবাঘ এলাকার একটি মুসলিম স্কুলের উপর তলায় এই ভবাহয় অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডের ভয়াবহতা এতটাই ছিল সেই কারণে আতংকের পরিবেশ তৈরি হয়Read More →

Bengal Weather: জাঁকিয়ে শীত নভেম্বরে! বাংলায় শুরু হওয়া বদল…

হওয়া বদল শুরু হল রাজ্যে। কলকাতায় পারদ নামল ২০ এর ঘরে। পশ্চিমের পুরুলিয়ায় পারদ নামল ১৬ এর ঘরে। শ্রীনিকেতনে পারদ নামল ১৭ এর ঘরে। শীতের আমেজ স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলায়। পশ্চিমী ঝঞ্ঝার অবাধ প্যাসেজ পাওয়ায় উত্তুরে হাওয়া রাজ্যে বইবার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোন সিস্টেম না থাকায় আপাততRead More →

ঝাড়গ্রামে চিকিৎসক-মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে হাই কোর্টে মামলা! আর্জি, ‘হুমকি সংস্কৃতি’ বন্ধের

ঝাড়গ্রামের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃত্যুর তদন্ত সিবিআইকে দেওয়া হোক! এমনই দাবি তুলে এ বার কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারী বিজয়কুমার সিঙ্ঘলের বক্তব্য, দীপ্রের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। তাঁর মৃত্যুর নেপথ্যে কী কারণ আছে তা খুঁজে বার করার দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়ার পক্ষেই আবেদন করেন তিনি।Read More →