ছি ছি এত্তা জঞ্জাল! বাংলার জঙ্গলে নিজের ঘরের বর্জ্য জড়ো করছে সিকিম, অতিষ্ঠ জনতা, পড়ুয়া ও বন্যপ্রাণ

হঠাৎ এত জঞ্জাল এল কোথা থেকে? ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ রচিত ‘আলিবাবা’ নাটকে বিরক্ত মর্জিনার গলায় শোনা গিয়েছিল— ‘ছি ছি এত্তা জঞ্জাল!’ সেই পরিচিত লব্জই এখন শিলিগু়ড়ির অদূরে বৈকুণ্ঠপুর জঙ্গলঘেঁষা গ্রামের বাসিন্দাদের মুখে মুখে। গ্রামবাসীদের অভিযোগ, নিজের রাজ্যের জঞ্জাল বৈকুণ্ঠপুর বনাঞ্চলে এনে জমা করছে সিকিম। যার জেরে দুর্গন্ধ ছড়াচ্ছে গোটা এলাকায়। সামনেইRead More →

রোনাল্ডোর বাইসাইকেল কিকের পরেই শুরু অবসরের জল্পনা, আর কত দিন খেলবেন? জানালেন ক্রিশ্চিয়ানোই

উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেছেন। তার মধ্যে দ্বিতীয় গোলটি বাইসাইকেল কিকে, যা নিয়ে চর্চা শুরু হয়েছে। ৩৯ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাচের পরেই উত্তর দিয়েছেন অবসর নিয়ে জল্পনার। জানিয়েছেন, আরও এক-দুই বছর খেলতে পারেন। চলতি মরসুমে ক্লাব আল নাসেরের হয়ে ১০টি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন রোনাল্ডো। এRead More →

সিসিটিভি ফুটেজ বলছে গাড়ির গতি স্বাভাবিক ছিল, দেহরাদূন-কাণ্ডে ধড় থেকে মাথা বিচ্ছিন্ন কী ভাবে?

দেহরাদূনে গাড়ি দুর্ঘটনায় ছয় ছাত্রছাত্রীর মৃত্যুর কারণ নিয়ে নানা দাবি ঘুরছে। তার সঙ্গে বেশ কয়েকটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। ওই ছাত্রছাত্রীরা ‘লং ড্রাইভে’ বার হওয়ার আগে মদ্যপান করেছিলেন, গাড়ি ঝড়ের গতিতে চালাচ্ছিলেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু পুলিশ বলছে, সব কিছুই এখন তদন্তসাপেক্ষ। এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ছাত্র সিদ্ধেশ আগরওয়াল যত ক্ষণRead More →

জি২০ বৈঠকে যোগ দিতে ব্রাজিলের উদ্দেশে রওনা দিলেন মোদী, পাঁচ দিনে যাবেন তিন দেশে

ব্রাজিলে আয়োজিত চলতি বছরের জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১৮-১৯ নভেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ওই সম্মেলনে শামিল হবেন। তবে, মোদীর পাঁচ দিনের সফরে ব্রাজিলের পাশাপাশি থাকছে নাইজেরিয়া এবং গয়ানাও। শনিবার দুপুরে নাইজেরিয়ার উদ্দেশেRead More →

ট্রলিব্যাগে দলা পাকানো তরুণীর দেহ! গায়ে আঘাতের চিহ্ন, দিল্লি-লখনউ হাইওয়ের পাশ থেকে উদ্ধার

হাইওয়ের পাশে সন্দেহজনক ভাবে পড়ে থাকা ট্রলিব্যাগ খুলতেই চমকে উঠেছিলেন পুলিশকর্মীরা। ভিতরে দলা পাকানো এক তরুণীর দেহ। বয়স আনুমানিক ২৫। সারা গায়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। শনিবার সকালে উত্তরপ্রদেশের হাপুরের কাছে দিল্লি-লখনউ হাইওয়ের পাশে এমনই একটি ট্রলিব্যাগ থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হাইওয়ের পাশে একটি ট্রলিব্যাগRead More →

দু’দিনে ছ’জনের দেহ উদ্ধার মণিপুরে! একই পরিবারের অপহৃত মহিলা ও শিশুরাই কি? এখনও পরিষ্কার নয়

শুক্রবারের পর শনিবার, মণিপুরে উদ্ধার হল আরও তিন দেহ। রাজ্যের সরকারি একটি সূত্রকে উদ্ধৃত করে এই দাবি করেছে একটি সংবাদমাধ্যম। পাঁচ দিন আগেই জিরিবাম জেলা থেকে একই পরিবারের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল সন্দেহভাজন কুকি জঙ্গিদের বিরুদ্ধে। ওই ছ’জন ছিলেন মেইতেই সম্প্রদায়ের। তাঁদের খোঁজ শুরু করে নিরাপত্তাবাহিনী।Read More →

৯০০ কোটির মাদক উদ্ধার দিল্লিতে, আন্তর্জাতিক চক্রের যোগ থাকার ইঙ্গিত! কুরিয়ার অফিসে হানা দিয়ে ধৃত ২

নারকোটিক্‌স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অভিযানে শুক্রবার দিল্লি থেকে বাজেয়াপ্ত হয়েছে ৮২ কেজিরও বেশি মাদক। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৯০০ কোটি টাকা। পশ্চিম দিল্লির নাঙ্গলই এবং জনকপুরী এলাকায় শুক্রবার অভিযান চালিয়েছিলেন এনসিবির আধিকারিকেরা। ওই অভিযানে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। সূত্রের খবর, একটি ক্যুরিয়ার অফিস থেকে ওই মাদক বাজেয়াপ্ত হয়েছে।Read More →

জ্বর বা ফ্লু-এর মতো চেনা রোগ হলেও ডেঙ্গি কি উদ্বেগজনক? আলোচনায় চিকিৎসক শুভদীপ পাল

বর্ষাকাল মানেই বাড়তি চিন্তা। কারণ বর্ষা মানেই মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি। আর এই মশাবাহিত সাধারণ রোগগুলির মধ্যে মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় ডেঙ্গিতে। অন্যান্য ভাইরাল রোগের মতোই ডেঙ্গির আক্রমণ। কিন্তু প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না হলে পরবর্তীতে ডেঙ্গির জটিলতা বৃদ্ধি পেতে থাকে। এই প্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে এইচRead More →

দ্বিতীয় বার বাবা হলেন রোহিত, পুত্রসন্তানের জন্ম দিলেন স্ত্রী রীতিকা

দ্বিতীয় বার বাবা হলেন রোহিত শর্মা। শুক্রবার রাতে তাঁর স্ত্রী রীতিকা সাজদে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত রোহিত বা তাঁর পরিবারের কেউ সরকারি ভাবে দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানাননি। স্ত্রীয়ের পাশে থাকার জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি রোহিত। ২০১৫ সালে প্রথম বার বাবা হয়েছিলেন রোহিত। সামাইরারRead More →

পাকিস্তানের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ছেন ইউনূস, চট্টগ্রাম-করাচি সরাসরি জাহাজ চলাচল চালু হচ্ছে

পালাবদলের বাংলাদেশ এ বার পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সক্রিয় হল। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম থেকে পাক বন্দর শহর করাচিতে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচলে উদ্যোগী হয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে। বাংলাদেশে নিযুক্ত পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তানRead More →