বাণিজ্যমন্ত্রীর পর এ বার সওয়াল খোদ অর্থমন্ত্রীর! ব্যাঙ্কের ঋণে সুদের হার কমাতে চাপ বাড়াচ্ছে কেন্দ্র

ফের ঋণে সুদ কমানোর বার্তা এল। এ বার খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছ থেকে। এর আগে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সুদের হার ছাঁটার পক্ষে সওয়াল করেছিলেন। এমনকি খাদ্যপণ্যের আগুন দাম যে সেই পথে নতুন করে কাঁটা বিছিয়েছে, সেই তত্ত্বও নস্যাৎ করেন। সোমবার স্টেট ব্যাঙ্কের বার্ষিক সম্মেলনের মঞ্চ থেকে নির্মলা স্পষ্টRead More →

খাদ্য, জ্বালানির সঙ্কট থেকে মুক্তির উপায় খুঁজতে হবে, জি২০ বৈঠকে রাষ্ট্রনেতাদের উদ্দেশে বার্তা মোদীর

জি২০ শীর্ষ বৈঠকে ভারতের ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ ভাবনার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৮-১৯ নভেম্বর জি২০ শীর্ষ সম্মেলন চলছে। বৈঠকে রাষ্ট্রনেতাদের আলোচনায় অনুন্নত দেশগুলির সমস্যার কথা তুলে ধরেন তিনি। তাঁর মতে বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব ও সংঘাতের কারণে খাদ্য, জ্বালানি এবং সারেরRead More →

ইসরোর ‘জিস্যাট ২০’ উৎক্ষেপিত হল আমেরিকা থেকে, মহাকাশে পৌঁছে দিল ইলন মাস্কের স্পেস এক্স

ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট২০’ আমেরিকার মাটি থেকে মহাকাশে সফল ভাবে উৎক্ষেপিত হল। ভারতীয় সময় অনুসারে সোমবার মধ্যরাতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের সংস্থা ‘স্পেস এক্স’। মাস্কের সংস্থার ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে এটি মহাকাশে পাড়ি দিয়েছে। যাত্রাপথে সময় লেগেছে ৩৪ মিনিট। ৪ হাজার ৭০০ কেজি ওজনেরRead More →

অস্ট্রেলিয়ার মাটিতে সেরা শতরান কোনটি? পার্‌থ টেস্টে নামার আগে বেছে নিলেন কোহলি

অস্ট্রেলিয়ার মাটিতে ছ’টি শতরান রয়েছে। তার মধ্যে একটি সফরেই করেছিলেন চারটি। সেই শতরানগুলির মধ্যে সেরা ইনিংসটি বেছে নিলেন বিরাট কোহলি। শুক্রবার পার্‌থে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে নিজের প্রিয় শতরানের কথা বলেছেন কোহলি। অতীতে প্রিয় শতরানের কথা বলতে গিয়ে কোহলি উল্লেখ করেছিলেন ২০১৪ সালে অ্যাডিলেডে এক টেস্টে জোড়া শতরানের কথা।Read More →

ভোটমুখী মহারাষ্ট্র, ঝাড়খণ্ড থেকে উদ্ধার সাড়ে ৮০০ কোটির নগদ ও মাদক, গত বারের তুলনায় সাত গুণ বেশি

মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন এবং ১৪টি রাজ্যের কয়েকটি আসনে উপনির্বাচনের আবহে মোট এক হাজার কোটি টাকার নগদ, মাদক এবং দামি জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন। সোমবার কমিশন যে পরিসংখ্যান দিয়েছে, তা থেকে জানা গিয়েছে, শুধু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৮৫৮ কোটি টাকার নগদ, মাদক,Read More →

ফুটবলে জয়হীন বছর ভারতের, গুরপ্রীতের ভুল, দিশাহীন খেলায় মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র সন্দেশদের

এ বছর কোনও ফুটবল ম্যাচে জিততে পারল না ভারত। গোলকিপার গুরপ্রীত সিংহ সান্ধুর ক্ষমাহীন ভুলে সোমবার হায়দরাবাদে বছরের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ১-১ ড্র করল মানোলো মার্কেজ়‌ের দল। পরের বছর মার্চের আগে আর কোনও ম্যাচ নেই। এ দিন মালয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন পাওলো জোসুয়ে। সমতা ফেরান রাহুল ভেকে। মালয়েশিয়ার এই দলেরRead More →

অশান্ত মণিপুরে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন শাহ, দিল্লির জরুরি বৈঠকে সিদ্ধান্ত

মণিপুরের অশান্ত পরিস্থিতি সামাল দিতে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) পাঠাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে সোমবার নিজের মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাহ। মন্ত্রক সূত্রের খবর, সেখানেই এই অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কোম্পানির সদস্য সংখ্যা প্রায় ১০০। সেই মোতাবেকRead More →

‘বেতন পাইনি, কাজও বন্ধ’, পুরসভার অস্থায়ী কর্মীদের বিক্ষোভে আলো জ্বলল না চুঁচুড়ায়! অস্বস্তিতে কর্তৃপক্ষ

পুরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে আঁধারে ডুবল চুঁচুড়া পুরসভার বিভিন্ন রাস্তা। সোমবার সন্ধ্যা থেকে উঁচু বাতিস্তম্ভ থেকে পথবাতি— কোনও আলোই জ্বলেনি। যা নিয়ে অস্বস্তিতে পড়েছেন পুর কর্তৃপক্ষ। অন্য দিকে, দুপুর থেকে সন্ধা পর্যন্ত পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও করে রাখলেন ওই অস্থায়ী কর্মীরা। গত কয়েক দিন ধরে চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা বেতনেরRead More →

যৌনাঙ্গে বাইকের চাবি! একাদশ শ্রেণির ছাত্রীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে নির্যাতন আলিপুরদুয়ারে

বিকেলে টিউশন নিতে যাচ্ছিল এক কিশোরী। রাস্তাঘাট ফাঁকাই ছিল তখন। সেই সময় তাকে জোর করে হাত ধরে টেনে রাস্তার পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়েছিলেন কেউ। তার পর সেখানেই চলে যৌন নির্যাতন! বাইকের চাবি যৌনাঙ্গে ঢুকিয়ে অত্যাচার চলে কিশোরীর উপর! এমনই অভিযোগ উঠল আলিপুরদুয়ারে। নির্যাতিতার পরিবার ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে।Read More →

পাকিস্তানের উপর হাসিনার জমানার নিষেধাজ্ঞা তুলল ঢাকা বিশ্ববিদ্যালয়, কী বার্তা দিলেন ইউনূস?

পাকিস্তানের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে কায়েদ-এ-আজম মহম্মদ আলি জিন্নাকে প্রথম বিরোধিতার মুখে পড়তে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উর্দু চাপিয়ে দেওয়ার সরকারি নীতির প্রতিবাদ জানিয়ে কার্জন হলে জিন্নার উপস্থিতিতেই ছাত্রছাত্রীরা আওয়াজ তুলেছিলেন— ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। মাতৃভাষাভিত্তিক জাতীয়তাবোধের সেই প্রথম বহিঃপ্রকাশই পরবর্তীকালে পাথেয় হয়েছিল মুক্তিযুদ্ধে। পাকিস্তান সেনার অত্যাচারের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরRead More →