দিল্লি-পটনা-লখনউ বনাম আইজ়ল-গ্যাংটক-শিলং! ‘শুদ্ধ’ হাওয়ায় শ্বাস নিতে ডাকছে দেশের যে ৯ শহর

‘বিষ’ বাতাসে ধুঁকছে দিল্লি-সহ উত্তর ভারতের কয়েকটি রাজ্য। দূষণের জেরে শ্বাস নেওয়া দুর্বিসহ হয়ে উঠেছে দিল্লিবাসীর কাছে। দূষণ কমাতে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। কড়া পদক্ষেপও করেছে রাজ্য সরকার। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। শুধু দিল্লি নয়, দেশের অনেক শহরই দূষণের কবলে। সেই তালিকায় আছে লখনউ, পটনার মতো শহরও।Read More →

অস্ট্রেলিয়াকে কোন অস্ত্রে ঘায়েল করবে ভারত? পার্‌থে সিরিজ় শুরুর আগে জানিয়ে দিলেন বুমরা

২২ নভেম্বর থেকে পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। রোহিত শর্মা না খেলায় প্রথম টেস্টে ভারতের অধিনায়কত্ব করবেন যশপ্রীত বুমরা। তিনি জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা তৈরি। অস্ট্রেলিয়াকে ভারত কী ভাবে হারাবেন সেই মন্ত্র জানিয়ে দিয়েছেন বুমরা। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ় খেলতে গিয়েছে ভারত। স্বাভাবিকRead More →

ইতি নাদাল, শেষ ম্যাচে হেরে টেনিসকে বিদায় রাফার

এ যেন এক অদ্ভুত সমাপতন! কেরিয়ারের শেষ ম্যাচে হেরে টেনিসকে বিদায় জানিয়েছিলেন রজার ফেডেরার। সেই ম্যাচে জুটি বেঁধে তাঁর সঙ্গে খেলেছিলেন রাফায়েল নাদাল। সেই নাদালও কেরিয়ারের শেষ ম্যাচ হেরে গেলেন। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বটিক ভ্যান ডি জ়্যান্ডস্কালপের কাছে স্ট্রেট সেটে হারলেন নাদাল। বোঝা গেল বয়স আর চোট থাবাRead More →

করিমগঞ্জের নাম পাল্টে রাখা হবে ‘শ্রীভূমি’! সিদ্ধান্ত অসম সরকারের

করিমগঞ্জ জেলার নাম পাল্টে ‘শ্রীভূমি’ রাখার সিদ্ধান্ত নিল অসম মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, করিমগঞ্জ নামের কোনও আভিধানিক অর্থ নেই। তাই তাঁরা নতুন নামের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শরণ নিয়েছেন। ১৯১৯ সালে করিমগঞ্জ হয়ে সিলেটে যান রবীন্দ্রনাথ। গবেষকেরা অনেকে মনে করেন, শ্রীহট্ট বা সিলেটে সেই সফরকালেই সম্ভবতRead More →

‘ইন্ডিয়া’ না ‘এনডিএ’? মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মসনদে কে বসবে, চূড়ান্ত হবে বুধে, শুরু ভোটগ্রহণ

ভোটগ্রহণ শুরু দেশের দুই রাজ্যে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। এক দফাতেই ভোট হবে মরাঠাভূমে। অন্য দিকে, ঝাড়খণ্ডে শেষ দফার নির্বাচন। এনডিএ না কি বিরোধী জোট ‘ইন্ডিয়া’, দুই রাজ্যের মসনদে কে বসবে, তা ঠিক হবে বুধেই। আগামী শনিবার ভোটগণনা। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে, সে দিকেই তাকিয়ে গোটা দেশ।Read More →

হর্ষিতের মোবাইল ঘাঁটার নেশা! সতীর্থকে ফোন থেকে দূরে রাখতে কী পরিকল্পনা সরফরাজ়ের

দু’জনেরই প্রথম অস্ট্রেলিয়া সিরিজ়। এক জনের প্রথম একাদশে খেলা প্রায় পাকা। অন্য জন অপেক্ষায় নিজের টেস্ট অভিষেকের। অনুশীলন না থাকলে সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকেন হর্ষিত রানা। সতীর্থকে মোবাইল থেকে দূরে রাখতে চান সরফরাজ় খান। তার জন্য বিশেষ পরিকল্পনা করেছেন তিনি। অস্ট্রেলিয়ায় গিয়ে ফোটোশ্যুট হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। সেখানেই সতীর্থেরRead More →

অপরাজিত ৪১৯ রান ১৫ বছরের আয়ুষের, সচিনের নজির ছাপিয়ে গেল কোহলি-রোহিতের ভক্ত

লক্ষ্য ছিল ৫০০ রান করার। কিন্তু ওভার শেষ হয়ে যাওয়ায় থেমে যেতে হয় ৪১৯ রানে। অনূর্ধ্ব-১৬ হ্যারিস শিল্ডে নজির গড়েছে ১৫ বছরের আয়ুষ শিন্ডে। জেনারেল এডুকেশন অ্যাকাডেমির হয়ে খেলার সময় ১৫২ বলে এই রান করেছে আয়ুষ। সে ভেঙেছে সচিন তেন্ডুলকরের নজির। মুম্বইয়ের ক্রস ময়দানে পার্লে তিলক বিদ্যামন্দিরের বিরুদ্ধে খেলা ছিলRead More →

প্রায় ৮০ ঘণ্টা ফুকেটে আটকে এয়ার ইন্ডিয়া বিমানের ১০০ যাত্রী, ‘ভোগান্তি’ কী বলছে সংস্থা?

তাইল্যান্ডের ফুকেটে প্রায় ৮০ ঘণ্টা ধরে আটকে রয়েছে এয়ার ইন্ডিয়া সংস্থার দিল্লিগামী একটি বিমান। তাতে সওয়ার ছিলেন শিশু এবং বৃদ্ধ মিলিয়ে প্রায় ১০০ জন। সমাজমাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আটকে পড়া যাত্রীরা। বিমান সংস্থার দাবি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, ১৬ নভেম্বরRead More →

ইউক্রেনে পুতিনের সেনা অভিযানের ১০০০ দিন পার হল, যুদ্ধ সম্পর্কে কী বলল জ়েলেনস্কি সরকার

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। ভোর ৬টায় সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে বক্তৃতায় কিভের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের ‘নির্দিষ্ট ৭০টি লক্ষ্যে’ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছিল রুশ বাহিনী। আর সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছিল রুশ-ইউক্রেন যুদ্ধ। মঙ্গলবার সেই যুদ্ধের ১০০০Read More →

আইপিএল নিলামের আগে আবার মাঠে শামি, খেলবেন মুস্তাক আলি ট্রফিতে, যেমন জানিয়েছিল আনন্দবাজার অনলাইন

দীর্ঘ দিন বাদে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে সাত উইকেট নিয়েছেন। লাল বলের পর এ বার সাদা বলের ক্রিকেটেও খেলতে চলেছেন মহম্মদ শামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার জন্য বাংলার যে দল ঘোষণা করা হয়েছে সোমবার, সেই দলে রয়েছে শামির নাম।আইপিএল নিলামের আগে নিজের দর বাড়িয়ে নেওয়ার সুযোগও এসেছে শামির কাছে। তিনিRead More →