পাঁচ বছরে রাজ্য ছেড়েছে ২২২৭ সংস্থা! সরকারি তথ্য প্রকাশ্যে আসতেই শুরু বিতর্ক

রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে বহু দিন থেকেই প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। আইন-শৃঙ্খলার পরিবেশ-সহ কিছু বিষয় রয়েছে তাদের আতসকাচের তলায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রী হর্ষ মালহোত্র সংসদের প্রশ্নোত্তর পর্বে গত পাঁচ বছরে বাংলা থেকে ২২২৭ সংস্থা দফতর সরিয়ে নিয়েছে বলে জানাতেই, তা নতুন করে উস্কে দিল বিতর্ক। উল্লেখযোগ্যRead More →

উপনির্বাচনে আরজি কর আন্দোলনের প্রভাব পড়ল না কেন? ১০ দিন পর মুখ খুললেন জুনিয়র ডাক্তারেরা

আরজি কর আন্দোলনের আবহে শাসকবিরোধী যে স্বর উঠেছিল, তার প্রতিফলন দেখা যায়নি রাজ্যে সদ্যসমাপ্ত উপনির্বাচনে। ছ’টি আসনের ছ’টিতেই জিতেছে শাসকদল তৃণমূল। ভোটের ফলপ্রকাশের প্রায় ১০ দিন পর বুধবার তা নিয়ে মুখ খুললেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা প্রশ্ন তুললেন, কেন আরজি কর আন্দোলনকে ভোট-রাজনীতির মাপকাঠিতে ফেলে দেখা হচ্ছে? বুধবার একটি বিবৃতি প্রকাশRead More →

বোর্ডের নতুন সচিব দায়িত্বে থাকবেন মাত্র ন’মাস! জয়ের বদলি খুঁজতে নিরুত্তাপ বিসিসিআই, ঘুরছে দু’টি নাম

হাতে মাত্র মাসখানেক সময়। তার মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে খুঁজে নিতে হবে জয় শাহের উত্তরসূরি। কিন্তু নতুন সচিব কে হবেন, তা নিয়ে বিসিসিআই-এর মধ্যে তেমন তাপ-উত্তাপ নেই। এর একটি কারণ, যিনিই নতুন সচিব হোন, তিনি ক্ষমতায় থাকবেন মাত্র ন’মাস। গত ১ ডিসেম্বর বিসিসিআই সচিব পদে ইস্তফা দিয়েছেন জয়। তাঁর পরিবর্তেRead More →

ভারতীয় নৌসেনায় এ বার আদানির ছায়া, কেনা হল দেশে তৈরি নজরদারি ড্রোন ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’

বিরোধীদের আপত্তি উড়িয়ে ভারতীয় নৌসেনার জন্য আদানি গোষ্ঠীর তৈরি দ্বিতীয় নজরদারি ড্রোন ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ কিনল নরেন্দ্র মোদী সরকার। বুধবার ‘আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস’ সংস্থার তৈরি ড্রোনটি আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। চলতি বছরের গোড়ায় প্রথম স্টারলাইনার ড্রোন পেয়েছিল নৌসেনা। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ নৌসেনারRead More →

আফগান মহিলাদের শিক্ষার পক্ষে সওয়াল রশিদের, স্বাস্থ্য-শিক্ষার দরজা খোলার আবেদন অলরাউন্ডারের

আফগানিস্তানের তালিবান সরকার মহিলাদের উপর নানা বিধি-নিষেধ আরোপ করেছে। নিষিদ্ধ করা হয়েছে মহিলাদের ডাক্তারি পড়া। এই সিদ্ধান্তে উদ্বিগ্ন রশিদ খান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার কার্যত তালিবান নীতির বিরোধিতা করেছেন। শিক্ষা এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলির দরজা মহিলাদের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের সরকার। বেশ কিছু নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছেন,Read More →

ছোটদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে হ্যাটট্রিক

জুনিয়র এশিয়া কাপ হকিতে আবার চ্যাম্পিয়ন ভারত। বুধবার ফাইনালে পিআর শ্রীজেশের দল ৫-৩ ব্যবধানে হারাল পাকিস্তানকে। প্রায় গোটা ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হল দু’দলের মধ্যে। ম্যাচের শেষ ১০ মিনিট আগ্রাসী খেলে এক তরফা ভাবে ম্যাচ বের করে নিল ভারত। এই নিয়ে ছোটদের এশিয়া কাপ হকিতে পঞ্চম বার চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালেরRead More →

এক দিনেই উঠল ধর্মঘট, মন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে ‘আপাতত’ থামলেন আলুর পাইকারি ব্যবসায়ীরা

আলোচনা থেকেই বেরিয়ে এল আপাতত সমাধান। মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের মধ্যে আলোচনার পরে ধর্মঘট প্রত্যাহার করে নিল বাংলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। পূর্ব বর্ধমানে সমিতির রাজ্য কমিটির বৈঠকের পর ওই সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাত থেকে পুনরায় হিমঘর থেকে আলু বার করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে বাজারে বাজারে আলু সরাবরাহ স্বাভাবিক হয়েRead More →

লোকসভায় পাশ হয়ে গেল নির্মলার ব্যাঙ্কিং সংশোধনী বিল, গ্রাহক এ বার চার নমিনি রাখতে পারবেন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল, ২০২৪ পাশ হল লোকসভায়। কেন্দ্রের দাবি, গ্রাহক পরিষেবার পথ আরও উন্মুক্ত করতেই এই পদক্ষেপ। পাশাপাশি, আমানতকারীর আইনি উত্তরাধিকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন বিলে অগ্রাধিকার পেয়েছে বলে জানিয়েছেন নির্মলা। নতুন আইন অনুযায়ী এক জন ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীকে সর্বোচ্চ চারজন ‘মনোনীতRead More →

দিল্লি দখলের জন্য কৌশলী বিজেপি আস্থা রাখতে পারে পরিবারতন্ত্রে! নেতাদের পরিজনেরা পাবেন টিকিট?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের প্রচারেও নিয়ম করে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, আরজেডির পরিবারতন্ত্রকে নিশানা করেছেন। কিন্তু আম আদমি পার্টি (আপ)-র জয়ের হ্যাটট্রিক ঠেকাতে দিল্লির বিধানসভা ভোটে পরিবারতন্ত্রকেই আঁকড়ে ধরতে পারে তাঁর দল। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, আরবিন্দ কেজরীওয়ালের দলকে রুখতে দিল্লির বিধানসভা ভোটে কৌশল বদলাতে চলেছে বিজেপি। আড়াই দশকRead More →

সপ্তম ম্যাচও ড্র, জয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করার আফসোস গুকেশের

দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপে সপ্তম ম্যাচও ড্র করলেন ডি গুকেশ এবং ডিং লিরেন। সপ্তম রাউন্ড শেষে তাঁদের দু’জনেরই পয়েন্ট ৩.৫। মঙ্গলবার সিঙ্গাপুরে জয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন গুকেশ। যা নিয়ে ম্যাচ শেষে আফসোস করতে শোনা গেল তাঁকে। ষষ্ঠ রাউন্ডে ৪৬ চালের পর ড্রয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দুই দাবাড়ু। সপ্তম রাউন্ডে খেলা চলল ৭২Read More →