আইএমএর রাজ্য শাখায় ফের স্বপদে বহাল শান্তনু, ভোটগণনাতে শান্তি রক্ষায় দায়িত্ব আট বাউন্সারকে

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) রাজ্য শাখার সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন শান্তনু সেন। ৪৩০ ভোট পেয়েছেন তিনি। ওই পদের জন্য শান্তনু ছাড়াও দু’জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাঁদের কেউই শান্তনুর ধারেকাছে ভোট পাননি। এক জন পেয়েছেন ১১৬ ভোট এবং অপর জন ২৬ ভোট। বুধবার আইএমএর ভোটগণনা ছিল। গণনাকে কেন্দ্র করে যাতে কোনওRead More →

খালেদার পুত্র তারেকের উপর থেকে আবার মামলা প্রত্যাহার, বাংলাদেশে ফিরে এ বার বিএনপির দায়িত্বে?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবার ফৌজদারি মামলা প্রত্যাহার হল। আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগের পরে এ বার জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ সংক্রান্ত মামলা। এর ফলে লন্ডন থেকে তাঁর দেশে ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হল বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথমRead More →

বিকৃত করা হচ্ছে বক্তৃতা! অম্বেডকর-মন্তব্য বিতর্কে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় শাহ, পাল্টা চাপ কংগ্রসকে

অম্বেডকর-মন্তব্য ঘিরে বিতর্কের মাঝে এ বার কংগ্রেসকে পাল্টা বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় তাঁর বক্তৃতাকে কংগ্রেস বিকৃত করে দেখাচ্ছে বলে দাবি শাহের। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে বক্তৃতা করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় বাবাসাহেব অম্বেডকরের প্রসঙ্গ উঠে আসে শাহের বক্তৃতায়, যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। ওই মন্তব্যকে ঘিরে বুধবার সংসদের উভয় কক্ষেইRead More →

সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা, রাজস্থানকে হারিয়ে প্রথম দল হিসাবে শেষ আটে

সন্তোষ ট্রফির ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতল বাংলা। সঞ্জয় সেনের দল ফাইনাল রাউন্ডের গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান বজায় রাখল। ধরে রাখল প্রতিযোগিতায় অপরাজিত তকমাও। গ্রুপের দু’টি ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতার প্রথম দল হিসাবে জায়গা পাকা করে নিল শেষ আটে। বুধবারের ম্যাচে প্রথম থেকে দাপট ছিল বাংলার। ফুটবলারদের আগ্রাসী ফুটবল খেলারRead More →

গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালালেন হুগলির তরুণ, বাঁচাতে গিয়ে দগ্ধ স্ত্রীও! ব্যবসায়িক দ্বন্দ্বের জের?

পুরনো ব্যবসায়িক সঙ্গীর সঙ্গে বচসাকে কেন্দ্র করে নিজের আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা এক তরুণের। তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন স্ত্রীও। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ায়। অগ্নিদগ্ধ দম্পতি বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন। অগ্নিদদ্ধ তরুণের পুরনো ব্যবসায়িক সঙ্গীর খোঁজ শুরু করেছে পুলিশ। পাণ্ডুয়ার কলিষন্ডা গ্রামের বাসিন্দা আসিফ হোসেন মোল্লারRead More →

ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি সম্পর্কে আলোচনা চাইল রাষ্ট্রপুঞ্জ! কোন অঙ্কে পদক্ষেপ

পশ্চিম এশিয়া জুড়ে অশান্তির প্রেক্ষিতে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনা চাইল রাষ্ট্রপুঞ্জ। সংস্থার রাজনীতি বিষয়ক বিভাগের প্রধান রোজমেরি ডিকার্লো বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ‘এই বিষয় (ইরানের পরমাণু চুক্তি) নিয়ে দ্রুত কাজ শুরু করার এখনই সঠিক সময়।’’ ২০১৫ সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গেRead More →

কাগজের নোটই ‘টোকেন’! নম্বর মিলিয়ে লেনদেন লিপ্‌স অ‍্যান্ড বাউন্ডসের, চার্জশিটে জানিয়েছে ইডি

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ই়ডি পঞ্চম অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে আদালতে। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর নাম রয়েছে। ওই সংস্থার টাকা কোথায়, কী ভাবে লেনদেন হয়েছে, চার্জশিটে তা বিশদে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির দাবি, নগদ টাকা বার বার হাতবদল হয়েছে। চার্জশিটে বলা হয়েছে,Read More →

চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে সীমান্ত বৈঠকে ডোভাল, সংঘাতে এড়াতে একাধিক পদক্ষেপ নিয়ে আলোচনা

পশ্চিম, মধ্য এবং পূর্ব— ভারত এবং চিনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-র এই তিনটি সেক্টরকে পৃথক ভাবে আলোচনার টেবিলে নিয়ে এসে এক এক করে জট ছাড়াতে‌ আগ্রহী বেজিং। ভারত চায়, এক সঙ্গে গোটা সীমান্ত নিয়েই আলোচনা এবং সমাধান সূত্র তৈরি করা হোক। বুধবার বেজিংয়ে বিশেষ প্রতিনিধি স্তরের দু’দিনের সীমান্ত বৈঠকে জাতীয়Read More →

মুম্বইয়ে এলিফ্যান্টা গুহার কাছে যাত্রিবাহী লঞ্চে ধাক্কা নৌসেনার স্পিড বোটের! মৃত ১৩, আশঙ্কাজনক দুই

মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে রওনা দেওয়ার পর আরব সাগরে দুর্ঘটনার কবলে পড়ল একটি লঞ্চ। যাত্রীদের নিয়ে ডুবতে শুরু করে লঞ্চটি। বুধবার বিকালে গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, লঞ্চ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মোট ৮৫ জন যাত্রীRead More →

পাঁচ বছর পরে ফের চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডোভাল, নজরে এলএসির সামগ্রিক পরিস্থিতি

চার বছর আগে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার রক্তাক্ত স্মৃতি এখনও পুরোপুরি ফিকে হয়নি। তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র ‘টহলদারির সীমানা’ নির্ধারণ এবং মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছোনোর (ডিসএনগেজমেন্ট) বিষয়ে গত মাসে সমঝোতায় এসেছে নয়াদিল্লি এবং বেজিং। এই আবহে মঙ্গলবার চিনা বিদেশমন্ত্রী তথা বৈদেশিক নীতি সংক্রান্ত কমিশনের প্রধান ওয়াং ইর সঙ্গে বৈঠকRead More →