আইএসএলে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের, বাকি মরসুমে নেই মাঝমাঠের ভরসা মাদিহ তালাল

আগের ম্যাচে পিছিয়ে থেকে পঞ্জাবের বিরুদ্ধে জিতে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু তার পরেই খারাপ খবর তাঁদের জন্য। মরসুমের মাঝপথে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। হাঁটুর চোটের কারণে চলতি আইএসএল থেকে ছিটকে গেলেন তিনি। ফলে মাঝমাঠের এই ভরসাকে এই আইএসএলে আর পাবে না লাল-হলুদ। ইস্টবেঙ্গল একটি বিবৃতি দিয়ে এই কথাRead More →

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন বায়না পাক বোর্ডের, আবার সূচি ঘোষণায় দেরি, কী দাবি নকভিদের

হাইব্রিড মডেল মেনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তা পরিষ্কার। অর্থাৎ, প্রতিযোগিতার আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলি সে দেশে হবে না। নিরপেক্ষ দেশে হবে। এ বার নতুন বায়না শুরু করে দিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। ফলে প্রতিযোগিতার ফরম্যাট ঠিক হয়ে গেলেও সূচি ঘোষণায় দেরি হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসাবেRead More →

পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক চাইছে ইউনূসের বাংলাদেশ, মেটাতে চায় একাত্তরের সমস্যাও

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার দিকে জোর দিচ্ছে বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মিশরের রাজধানী কায়েরোয় ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন ইউনূস। বৈঠকে বাণিজ্য, তথ্যপ্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে শাহবাজ এবং ইউনূসের। বাংলাদেশের সরকারি সংবাদRead More →

মুম্বইয়ে লঞ্চডুবি: কী ভাবে দুর্ঘটনা? খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্তকারী দল গঠন করল নৌসেনা

মুম্বইয়ে লঞ্চডুবির ঘটনায় এ বার অভ্যন্তরীণ তদন্তকারী দল (বোর্ড অফ এনকোয়ারি) গঠন করল ভারতীয় সেনা। বুধবার বিকেলে যাত্রিবাহী লঞ্চটিতে ধাক্কা মারে নৌসেনার একটি স্পিডবোট। দুর্ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে নৌসেনার কর্মীও রয়েছেন। বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও দুই যাত্রীর খোঁজ পাওয়া যায়নি। নৌসেনার স্পিডবোটেরRead More →

Midnapur College, Competition, আন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন মেদিনীপুর কলেজ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হলো মেদিনীপুর কলেজ (স্বশাসিত)। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ১৬ এবং ১৭ ডিসেম্বর দুই দিন ধরে চলা এই প্রতিযোগিতায় একুশটি বিভাগে অংশ নিয়ে সতেরোটি বিভাগে পদক পায় মেদিনীপুর কলেজ। এর মধ্যে এগারোটি বিভাগে স্বর্ণপদক, পাঁচটি বিভাগে রৌপ্যপদক এবং একটি বিভাগে ব্রোঞ্জ পদক লাভRead More →

আইএমএর রাজ্য শাখায় ফের স্বপদে বহাল শান্তনু, ভোটগণনাতে শান্তি রক্ষায় দায়িত্ব আট বাউন্সারকে

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) রাজ্য শাখার সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন শান্তনু সেন। ৪৩০ ভোট পেয়েছেন তিনি। ওই পদের জন্য শান্তনু ছাড়াও দু’জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাঁদের কেউই শান্তনুর ধারেকাছে ভোট পাননি। এক জন পেয়েছেন ১১৬ ভোট এবং অপর জন ২৬ ভোট। বুধবার আইএমএর ভোটগণনা ছিল। গণনাকে কেন্দ্র করে যাতে কোনওRead More →

খালেদার পুত্র তারেকের উপর থেকে আবার মামলা প্রত্যাহার, বাংলাদেশে ফিরে এ বার বিএনপির দায়িত্বে?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবার ফৌজদারি মামলা প্রত্যাহার হল। আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগের পরে এ বার জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ সংক্রান্ত মামলা। এর ফলে লন্ডন থেকে তাঁর দেশে ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হল বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথমRead More →

বিকৃত করা হচ্ছে বক্তৃতা! অম্বেডকর-মন্তব্য বিতর্কে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় শাহ, পাল্টা চাপ কংগ্রসকে

অম্বেডকর-মন্তব্য ঘিরে বিতর্কের মাঝে এ বার কংগ্রেসকে পাল্টা বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় তাঁর বক্তৃতাকে কংগ্রেস বিকৃত করে দেখাচ্ছে বলে দাবি শাহের। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে বক্তৃতা করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় বাবাসাহেব অম্বেডকরের প্রসঙ্গ উঠে আসে শাহের বক্তৃতায়, যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। ওই মন্তব্যকে ঘিরে বুধবার সংসদের উভয় কক্ষেইRead More →

সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা, রাজস্থানকে হারিয়ে প্রথম দল হিসাবে শেষ আটে

সন্তোষ ট্রফির ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতল বাংলা। সঞ্জয় সেনের দল ফাইনাল রাউন্ডের গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান বজায় রাখল। ধরে রাখল প্রতিযোগিতায় অপরাজিত তকমাও। গ্রুপের দু’টি ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতার প্রথম দল হিসাবে জায়গা পাকা করে নিল শেষ আটে। বুধবারের ম্যাচে প্রথম থেকে দাপট ছিল বাংলার। ফুটবলারদের আগ্রাসী ফুটবল খেলারRead More →

গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালালেন হুগলির তরুণ, বাঁচাতে গিয়ে দগ্ধ স্ত্রীও! ব্যবসায়িক দ্বন্দ্বের জের?

পুরনো ব্যবসায়িক সঙ্গীর সঙ্গে বচসাকে কেন্দ্র করে নিজের আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা এক তরুণের। তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন স্ত্রীও। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ায়। অগ্নিদগ্ধ দম্পতি বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন। অগ্নিদদ্ধ তরুণের পুরনো ব্যবসায়িক সঙ্গীর খোঁজ শুরু করেছে পুলিশ। পাণ্ডুয়ার কলিষন্ডা গ্রামের বাসিন্দা আসিফ হোসেন মোল্লারRead More →