ট্রাম্পের শপথগ্রহণে প্রথম সারিতে ভারত! কিসের ইঙ্গিত? নির্দিষ্ট আসনে বসে কী বললেন জয়শঙ্কর?

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সরকারের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আসন পেয়েছিলেন একেবারে সামনের সারিতে! ভারতকে প্রথম সারিতে বসিয়ে কিসের ইঙ্গিত দিতে চেয়েছে আমেরিকা? তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। যদিও বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এ বিষয়ে প্রশ্ন করা হলে স্মিত হেসেRead More →

ইডেনে খেলেননি শামি, শনিবার চেন্নাইয়ে কি খেলবেন? সতীর্থের কথায় ধোঁয়াশা

ইডেনে ভারতীয় জার্সিতে প্রত্যাবর্তন হয়নি মহম্মদ শামির। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলেননি তিনি। শামিকে বাইরে রেখেই দল গড়েছিল ভারত। কেন শামিকে নেওয়া হয়নি সে বিষয়ে কিছু বলেননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শনিবার চেন্নাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কি খেলবেন শামি? এই বিষয়ে নিয়ে মুখ খুললেন আরশদীপ সিংহ। তবে তাঁর কথাতেও ধোঁয়াশা রয়েছে।Read More →

বাস-ট্রেন ধরতে ২-৩ কিমি হাঁটতে হচ্ছে বা ঝুঁকি নিয়ে কাঁটাতার পার! বালি ব্রিজ বন্ধে দুর্ভোগ যাত্রীদের

বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয়েছে মেরামতির কাজ। সকাল থেকে চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। শেষমেশ দীর্ঘ হয়রানির পর রেলিং ভেঙে বিকল্প রাস্তা তৈরিতে নামল পুলিশ। সকাল থেকেই অনেকটা ঘুরপথে রাজচন্দ্রপুর পর্যন্ত যেতে হচ্ছিল অফিসযাত্রীদের। কেউ কেউ বিপদের ঝুঁকি নিয়ে রেলিং পেরিয়ে যাতায়াত করছিলেন। পুলিশেরRead More →

রোহিত ৩, যশস্বী ৪, শুভমন ৪! রঞ্জিতেও রান পেলেন না শর্মা, ব্যর্থ বাকি দুই ব্যাটারও

রান নেই রোহিত শর্মার ব্যাটে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ ভারত অধিনায়ক। মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলতে নেমে মাত্র ৩ রান করে জম্মু-কাশ্মীরের অনামি বোলারের হাতে আউট হলেন রোহিত। একই হাল ভারতের জাতীয় দলের আরও দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলের। দু’জনেই ৪ রান করে আউট হয়েছেন। মুম্বইয়েরRead More →

স্ত্রীর দেহ কুচি কুচি করে প্রেশার কুকারে সেদ্ধ! হাড় গুঁড়ো করেন হামানদিস্তায়, থানায় স্বীকারোক্তি স্বামীর

স্ত্রীকে নাকি খুন করে কুচি কুচি করে কেটে নিজেই প্রেশার কুকারে সেদ্ধ করে ফেলেছেন! হায়দরাবাদের এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীর মুখে এ কথা শুনে স্তম্ভিত পুলিশ। তাঁর দাবি যাচাই করতে তদন্ত শুরু করেছেন পুলিশকর্মীরা। গত ১৬ জানুয়ারি থেকে বছর পঁয়ত্রিশের বেঙ্কট মাধবীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ১৮ জানুয়ারি স্থানীয় থানায় পরিবারেরRead More →

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ছবি তোলাতে রোহিত যাবেন পাকিস্তানে? অবশেষে মুখ খুলল বিসিসিআই

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ‘ক্যাপ্টেন্স ফোটোশুট’-এ যাবেন রোহিত শর্মা? নিশ্চিত নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। কিন্তু রোহিত যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া নিজেই নিশ্চিত নন রোহিতেরা যাওয়ার ব্যাপারে। বুধবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “রোহিতRead More →

ইডেনে খেলার আশায় ছিলেন শামি, ম্যাচের আগে সমাজমাধ্যমে কী বার্তা দিয়েছিলেন?

মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন মহম্মদ শামি। বুধবার ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরুর সাত ঘণ্টা আগে সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের বার্তাও দিয়েছিলেন। যদিও এ দিন ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি বাংলার জোরে বোলারের। গত এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে ভারতীয় দলের বাইরে শামি। গোড়ালির অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরেছেন গতRead More →

বুধের মধ্যরাত থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ বালি ব্রিজে! বন্ধ থাকবে কোন কোন রাস্তা, বিকল্পই বা কী

রেলসেতুর মেরামতির কাজ হবে। সেই কারণে বুধবার মধ্যরাত থেকে চার দিন বালি ব্রিজের (বিবেকানন্দ সেতু) এক দিকের লেন পুরোপুরি বন্ধ রাখা হবে। যান নিয়ন্ত্রণ করা হবে সেতুর উপর। ফলে বেশ কয়েকটি রাস্তা বন্ধ থাকবে। ঘুরপথে বাস-গাড়ি চলাচল করবে। পরিবহণ দফতরের তরফে সেই নির্দেশিকা পাওয়ার পরেই চার দিনের জন্য নতুন রুটেরRead More →

ব্যস্ত সময়ে আবারও ১২ মিনিট অন্তর চলবে এসপ্ল্যানেড-হাওড়া মেট্রো! বাড়ছে পরিষেবা, বদল সূচিতেও

হাওড়া মেট্রোয় যাত্রীদের জন্য সুখবর! হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (গ্রিন লাইন-২) রুটে বাড়ল মেট্রো পরিষেবার সংখ্যা। ফিরল স্বাভাবিক ছন্দে। পূর্বে ওই রুটে যে সংখ্যক পরিষেবা পাওয়া যেত বৃহস্পতিবার থেকে সেই সংখ্যাতেই চলবে। শুধু তা-ই নয়, দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধানও কমবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে দু’টি লাইনেRead More →

ট্রেনের চেন টানা, না কি আগুনের গুজব! জলগাঁওয়ে কেন লাইনে নেমে দাঁড়ান যাত্রীরা?

পুষ্পক এক্সপ্রেস থেকে হুড়মুড়িয়ে পাশের লাইনে নেমে গিয়েছিলেন যাত্রীরা। সে সময় তাঁদের চাপা দিয়ে চলে যায় অন্য কর্নাটক এক্সপ্রেস। মহারাষ্ট্রের জলগাঁওয়ে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন। আহত অন্তত পাঁচ জন। কিন্তু কেন হঠাৎ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই যাত্রীরা, যার জন্য এই বিপত্তি? জলগাঁওয়েরRead More →