পরীক্ষামূলক ভাবে মেট্রো চলল নোয়াপাড়া থেকে বিমানবন্দর! আপ-ডাউন লাইনে সফল ‘ট্রায়াল রান’

দু’দিনের ব্যবধানে কলকাতায় আরও এক রুটে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালালেন (ট্রায়াল রান) কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দিন দুয়েক আগেই এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছিল। এ বার নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর— সাত কিলোমিটারের বেশি পথে পরীক্ষামূলক ভাবে মেট্রো চলল। মেট্রো কর্তৃপক্ষের দাবি, শুক্রবার সফল ভাবেই ট্রায়ালRead More →

সপ্তাহে দু’দিন করে পাঁচ মাস বন্ধ থাকবে বারাসত ওভারব্রিজ! বিকল্প রাস্তা বাতলে দিল পুলিশ

সংস্কারের কাজের জন্য বারাসত ওভারব্রিজে নিয়ন্ত্রিত হতে চলেছে যান চলাচল। আগামী ২৫ জানুয়ারি, শনিবার থেকে শুরু হবে সংস্কারের কাজ। যার জেরে শুক্রবার রাত ১টা থেকে সোমবার ভোর ৩টে পর্যন্ত ওই সেতুতে বন্ধ থাকবে গাড়ি চলাচল। ওই সময়ে দু’চাকা থেকে পণ্যবাহী, কোনও ধরনেরই গাড়ি ব্রিজ দিয়ে চলাচল করবে না। বৃহস্পতিবার বারাসতRead More →

ডিভোর্সের মামলা প্রত্যাহার করেননি, স্ত্রীর বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী স্বামী!

বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী। কিন্তু স্বামী বিচ্ছেদ চান না। স্ত্রীকে অনুরোধ করেছিলেন ডিভোর্সের পিটিশন তুলে নিতে। কিন্তু রাজি হননি তিনি। তাই তাঁর বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন স্বামী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম মঞ্জুনাথ। বয়স ৩৯ বছর। পেশায় গাড়িচালক ওই যুবকের বিয়ে হয়Read More →

পার্থের শারীরিক অবস্থার অবনতি! কিডনি, ফুসফুসে সমস্যা, আইসিসিইউতে রাখা হল প্রাক্তন মন্ত্রীকে

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমের আইসিসিইউতে রাখা হয়েছে। বৃহস্পতিবার নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর। শরীরে একাধিক সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই পার্থকে আইসিসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে প্রেসিডেন্সি জেল থেকে গত ২০ জানুয়ারি পার্থকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার তাঁর অবস্থারRead More →

বাকিতে কাটা যাবে ট্রেনের টিকিট, দিতে হবে না সুদও! নতুন প্রকল্প রেলের

বেড়াতে যাবেন। ট্রেনের টিকিট বুক করার সময় এসে পড়েছে। অথচ পকেটে টাকা নেই। কী উপায়? ট্রেনযাত্রীদের সুবিধা দিতে নতুন প্রকল্প চালু করল ভারতীয় রেল— ‘বুক নাও, পে লেটার’। কোনও টাকা ছাড়াই টিকিট বুক করা যাবে। পরে মেটানো যাবে টিকিটের দাম। তবে অবশ্যই অনলাইনে কাটতে হবে টিকিট। সেই সঙ্গে কিছু শর্তওRead More →

হাওড়াতেও হেলে রয়েছে জোড়া ফ্ল্যাটবাড়ি! ট্যাংরার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই আশঙ্কায় বাসিন্দারা

কয়েক দিন আগেই বাঘাযতীনে ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। বুধবার ট্যাংরাতেও হেলে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। জায়গায় জায়গায় বহুতল হেলে পড়ার ঘটনা নিয়ে আতঙ্কের মধ্যে সেই একই ছবি দেখা গেল হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে। সেখানে একে অপরের দিকে হেলে রয়েছে জোড়া ফ্ল্যাটবাড়ি। শুধু তা-ই নয়, বাড়ি দু’টির উপরেরRead More →

অজিত ডোভালের পর এ বার চিন সফরে যাচ্ছেন বিদেশসচিব, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

এ বার চিন সফরে যাচ্ছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। বিদেশ মন্ত্রকের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৬ জানুয়ারি চিনে যাবেন বিক্রম। দু’দিনের সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। কূটনৈতিক মহলের একাংশের মতে, ভারতের বিদেশসচিবের চিন সফর খুবই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক, অর্থনৈতিক-সহ একাধিক দিক থেকে দুই দেশের সম্পর্কRead More →

হারের হ্যাটট্রিক ভুলে কেরল ম্যাচে চোখ ইস্টবেঙ্গলের, চোট-আঘাত নিয়ে ভাবছেন না কোচ

টানা তিনটি ম্যাচে হার। অস্কার ব্রুজ়‌োর অধীনে শুরুটা ভাল করার পরেও বছর শুরু হতে কেমন যেন তাল কেটে গিয়েছে ইস্টবেঙ্গলের। নতুন বছরে একটিও ম্যাচ জিততে পারেনি তারা। প্লে-অফের স্বপ্নও দূরে সরছে। তবে পুরোপুরি মিলিয়ে যায়নি। সেই স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যেই শুক্রবার যুবভারতীতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। তিন পয়েন্টRead More →

স্যালাইন-কাণ্ড: মৃত সন্তান, ১৬ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রেখা বললেন, ‘খালি হাতে ফিরছি’

১৬ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন রেখা সাউ। স্বামী ও শাশুড়ির সঙ্গে বাড়ি ফিরলেন তিনি। তবে চোখে-মুখে এখনও অসুস্থতার ছাপ স্পষ্ট। শরীরে রয়েছে ক্লান্তিও। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় ধরা গলায় রেখা বলেন, ‘‘সবাই সন্তান নিয়ে যাচ্ছে। আর আমায় খালি হাতে ফিরতে হচ্ছে!’’ মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে স্যালাইন-কাণ্ডেRead More →

কাকার দেহ পেয়েছেন, মেলেনি হাত-পা! কেউ খুঁজছেন মাকে, জলগাঁওয়ে এখনও অশনাক্ত পাঁচ দেহ

মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ট্রেন দুর্ঘটনায় যে ১৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে আট জনের দেহ শনাক্ত করা গিয়েছে। কিন্তু এখনও পাঁচটি দেহ শনাক্ত করা যায়নি। অনেকে আপনজনের দেহাংশ খুঁজে বেড়াচ্ছেন। অনেকে দেহ চিনতে পেরে ভেঙে পড়ছেন কান্নায়। পুষ্পক এক্সপ্রেসের মৃত যাত্রীদের মধ্যে চার জন নেপালের বাসিন্দা ছিলেন। তাঁরা ঠাণে যাচ্ছিলেন।Read More →