‘হাতি নাচুক, ড্রাগন নাচুক একসঙ্গে’! ট্রাম্প আমদানি শুল্ক বৃদ্ধি করতেই নয়াদিল্লিকে ‘বন্ধুত্বের’ আহ্বান বেজিংয়ের

চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ দ্বিগুণ করেছে আমেরিকা। এর মাঝেই ভারতের সঙ্গে একজোট হওয়ার বার্তা দিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। তাঁর মতে, গত বছর রাশিয়ায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর থেকে ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি হয়েছে। ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে এই দুই দেশকেRead More →

পুতিনকে বিশ্বাস করি, রাশিয়ার সঙ্গে বোঝাপড়া ইউক্রেনের চেয়ে সহজ, শুল্কের হুঁশিয়ারির পর সুর নরম ট্রাম্পের

পূর্ব ইউরোপে যুদ্ধ থামানোর ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া করা ইউক্রেনের চেয়ে অনেক বেশি সহজ। শুক্রবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এমনটাই মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি বিশ্বাস করেন এবং পুতিন যুদ্ধ বন্ধ করার বিষয়ে বিশেষ আগ্রহী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিরRead More →

প্রশিক্ষণের সময়ে হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, প্রাণরক্ষা চালকের

হরিয়ানার পঞ্চকুলায় শুক্রবার ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। দৈনন্দিন প্রশিক্ষণ চলছিল। সে সময়েই দুর্ঘটনা। যুদ্ধবিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন চালক। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যা ছিল বিমানটিতে। লোকালয় থেকে সেটিকে দূরে নিয়ে গিয়েছিলেন চালক। ফলে প্রাণহানি হয়নি। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবারRead More →

শিলংয়ে গেলেন না কোচ অস্কার, নর্থইস্ট ম্যাচে কিছু ফুটবলারকে বিশ্রাম দিতে পারে ইস্টবেঙ্গল

বেঙ্গালুরুর সঙ্গে ঘরের মাঠে ড্র করে ইস্টবেঙ্গলের প্লে-অফে ওঠার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ ম্যাচকে আর সে ভাবে গুরুত্ব দিতে চাইছে না লাল-হলুদ। কোচ অস্কার ব্রুজ়ো শিলংয়ে যাননি। দলের দায়িত্বে থাকবেন সহকারী বিনো জর্জই। অনেক ফুটবলারকেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হতে পারে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পাঁচে রয়েছে নর্থইস্ট।Read More →

পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় বসতে চাপ, ইরানকে ট্রাম্পের চিঠি! রাজি না হলে ‘খারাপ হবে’, সঙ্গে রয়েছে হুঁশিয়ারিও

পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে চেয়ে এ বার ইরানকে চিঠি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সাক্ষাৎকারে চিঠির বিষয়টি জানিয়েছেন তিনি। পাশাপাশি ট্রাম্প এ-ও জানান, যদি আলোচনায় না বসে তবে ফল খুব খারাপ হবে! ‘ফক্স বিজ়নেস নেটওয়ার্ক’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি আশা করেন ইরান আলোচনার টেবিলে বসবে।Read More →

Sunil Chhetri: ৮ মাসেই অবসর জীবনে ইতি! ফের জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী…

আর অবসর নয়! ফের জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীকে। আট মাসের মধ্যে সিদ্ধান্ত বদল করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। গত বছর জুন মাসে যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে খেলে অবসর নিয়েছিলেন তিনি। আজ, বহস্পতিবার ফেসবুকে পোস্টে সুনীলের প্রত্যাবর্তনের কথা জানিয়েছে ভারতীয় ফুটবল সংস্থাই। তারা পোস্ট করে লিখেছে, ‘সুনীল ছেত্রী ফিরছে।Read More →

আগেই জুড়েছে আধার কার্ড, এ বার রেশন কার্ডে জুড়তে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টও, চাইছে কেন্দ্র

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে। এ বার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চাইছে। এ জন্য রেশন বণ্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। সরকারি সূত্রের খবর, গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্যসচিবের সঙ্গে রাজ্যের খাদ্যসচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এইRead More →

রবিবারের ফাইনাল সহজ হবে না ভারতের, নিউ জ়িল্যান্ডের তিন শক্তি চিন্তায় রাখবে রোহিতদের

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল ভারত। ফাইনালে আবার মুখোমুখি দুই দল। কিন্তু এ বারের লড়াই খুব সহজ হবে না রোহিত শর্মাদের জন্য। দক্ষিণ আফ্রিকা দলের সেই গভীরতা নেই, যা নিউ জ়িল্যান্ডের রয়েছে। কোন কোন কারণে কিউয়িরা শক্তিশালী দল? তাদের দুর্বলতা কোথায়? স্পিন আক্রমণ চ্যাম্পিয়ন্স ট্রফির আট দলেরRead More →

‘পাঠানো যাবে ভারতে’, ২৬/১১ সন্ত্রাসের চক্রী রানার আবেদন খারিজ আমেরিকার সুপ্রিম কোর্টে

ভারতে প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য বৃহস্পতিবার আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ২৬/১১ মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তাহা‌উর রানা আবেদনপত্রে লিখেছিলেন, ‘‘আমি পাকিস্তানি বংশোদ্ভূত এবং মুসলিম। তাই ভারতীয় কর্তৃপক্ষ আমার উপর অত্যাচার চালাবেন বলে আশঙ্কা করছি।’’ কিন্তু শুক্রবার আমেরিকার সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি প্রত্যর্পণের নির্দেশ দ্রুত পুনর্বিবেচনার জন্য রানারRead More →

ভোটের পথে পা বাড়িয়ে দিল বিজেপি, মুরলীধর সেন লেনের বাড়ি ঢেলে সাজতে নির্দেশ, ভোট এগোচ্ছে ধরে প্রস্তুতি?

প্রকাশ্যে কোনও ঘোষণা নেই। কিন্তু ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ বিজেপিতে। আরএসএস আয়োজিত ‘সমন্বয় বর্গ’ থেকে ফিরেই বিজেপির রাজ্য নেতৃত্ব এমন কিছু নির্দেশ জারি করেছেন, যাতে ভোটের প্রস্তুতির ছাপ স্পষ্ট। ‘তাৎপর্যপূর্ণ’ ভাবে, ভোটের জন্য এখনও এক বছর হাতে রয়েছে ভেবে বিজেপি এগোচ্ছে না। দলীয় সূত্রের খবর, বিধানসভা নির্বাচন এগিয়েRead More →