রবিতেও ‘ভূতুড়ে ভোটারের খোঁজ মিলল’ রাজ্যে! মঙ্গলে কমিশনের ফুল বেঞ্চের মুখোমুখি হবে তৃণমূল

জেলায় জেলায় ‘ভূতুড়ে’ ভোটারের খোঁজ জারি রেখেছে তৃণমূল। রবিবারও ভোটার তালিকা যাচাই করতে গিয়ে নানা জায়গায় একই এপিক নম্বরে ভিন্ন ভিন্ন ব্যক্তির নামের হদিস রাজ্য জুড়ে মিলেছে বলে দাবি তাদের। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হতে চলেছে তৃণমূল। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কমিশনের ‘ফুল বেঞ্চের’ সঙ্গে দেখা করবেন তৃণমূলেরRead More →

অবসরের জল্পনা উড়িয়ে দিলেন রোহিত, আগ্রাসী খেলা চালিয়ে যেতে চান অধিনায়ক, মুগ্ধ দুই সতীর্থকে নিয়ে

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রোহিত শর্মা অবসর নেবেন, এমন একটা জল্পনা চলছিল। তবে ট্রফি জেতার পর অবসর নিয়ে একটা বাক্যও উল্লেখ করলেন না তিনি। বরং যে সব কথাবার্তা বললেন, তাতে স্পষ্ট যে খেলা চালিয়ে যেতে চান। বিশেষত এক দিনের ক্রিকেট। এমনকি ২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিলেন না। বার বার তাঁরRead More →

ফাইনালের পিচের পাশে বৈঠক তিনমূর্তির! গম্ভীর-রোহিত ১০ মিনিট কথার পর কোহলিকেও ডাক, ২০ মিনিট ধরে আলোচনা

গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ যে ২২ গজে খেলা হয়েছিল, সেই পিচেই হবে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। গত দু’সপ্তাহে ফাইনালের জন্য তৈরি করা হয়েছে পিচ। শনিবার অনুশীলনের সময় ফাইনালের পিচ দেখতে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। পিচের পাশে দাঁড়িয়ে তাঁদের কথা বলতে দেখা যায়। পরেRead More →

দু’দিনে হাজারের বেশি মৃত্যু! আসাদ বাহিনীর প্রত্যাঘাতে রণক্ষেত্র সিরিয়া, ‘প্রতিশোধ-হত্যা’র বলি বহু নাগরিক

আবার উত্তপ্ত সিরিয়া। গত বছর ডিসেম্বরে সেখানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পড়ে গিয়েছিল। প্রায় দেড় দশকের গৃহযুদ্ধের পর গত ৮ ডিসেম্বর আসাদের সরকারকে উৎখাত করে রাজধানী দামাস্কাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। তার পর সিরিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এখনও সাধারণRead More →

থমথমে মণিপুর, কুকিদের ডাকা বন্‌ধে আপাতত শান্ত কাংপোকপি! মোতায়েন বাড়তি বাহিনী

ফের হিংসার আগুনে জ্বলছে মণিপুর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মণিপুরের কাংপোকপি জেলা। দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুলির খোল। পোড়া গাড়ি, বাড়ি। কোথাও কোথাও রাস্তার উপর আবার রক্তের দাগ! কুকি জনগোষ্ঠীর ডাকা বন্‌ধে রবিবার সকাল থেকেই থমথমে কাংপোকপি। শুধু ওই জেলা নয়, মণিপুরের বিভিন্ন এলাকার ছবিও প্রায় একই। সকালের দিকে বিক্ষিপ্তRead More →

ফাইনালের পিচের পাশে বৈঠক তিনমূর্তির! গম্ভীর-রোহিত ১০ মিনিট কথার পর কোহলিকেও ডাক, ২০ মিনিট ধরে আলোচনা

গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ যে ২২ গজে খেলা হয়েছিল, সেই পিচেই হবে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। গত দু’সপ্তাহে ফাইনালের জন্য তৈরি করা হয়েছে পিচ। শনিবার অনুশীলনের সময় ফাইনালের পিচ দেখতে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। পিচের পাশে দাঁড়িয়ে তাঁদের কথা বলতে দেখা যায়। পরেRead More →

আইপিএলের আগে সহকারী কোচ বাছল কেকেআর, যোগ দিলেন তিন দেশে কোচিং করানো তারকা

নতুন অধিনায়কের পর এ বার আইপিএলের আগামী মরসুমের আগে নতুন সহকারী কোচ বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। তিন দেশে কোচিং করানো তারকাকে নিল গত বারের চ্যাম্পিয়ন দল। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ওটিস গিবসনকে সহকারী কোচ করেছে কেকেআর। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টেস্ট ও এক দিনের ম্যাচRead More →

পঞ্জাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানা! ধ্বংসস্তূপে আটকে অন্তত ছ’জন শ্রমিক, চলছে উদ্ধারকাজ

পঞ্জাবে ধসে পড়ল বহুতল কারখানা। মুহূর্তে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ভিতরে থাকা একাধিক শ্রমিক। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ পঞ্জাবের লুধিয়ানার ফোকাল পয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটেছে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্তত ছ’জন শ্রমিক ভিতরে আটকে রয়েছেন বলে মনে করছেন কারখানা কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ আচমকা হুড়মুড়িয়ে ধসে পড়েRead More →

নিয়মরক্ষার ম্যাচেও জিতে গেল মোহনবাগান, গোয়াকে ঘরের মাঠে হারিয়ে লিগ-শিল্ড হাতে তুলল সবুজ-মেরুন

ম্যাচ শুরুর আগে টানেল দিয়ে ফুটবলারেরা বেরিয়ে আসার সময় যুবভারতীর দর্শকাসনের বিভিন্ন কোনা থেকে নামল একের পর এক টিফো। কোনওটায় মোহনবাগান ফুটবলারদের ছবি দিয়ে লেখা ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’। কোনওটায় শুভাশিস বসুকে সোনার বল দেওয়ার দাবি। আবার কোথাও ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে লেখা, ‘নিজে যাকে সেরা বলে সেরা সে নয়, দেশ যাকেRead More →

রবিবারের ফাইনালের আগে চোট কোহলির! হাঁটুতে বল লাগায় মাঠ ছাড়লেন বিরাট

রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামবে ভারত। তার আগে শনিবার চোট-আতঙ্ক ভারতীয় শিবিরে। অনুশীলন চলাকালীন চোট পেয়েছেন বিরাট কোহলি। একটি বল তাঁর হাঁটুতে গিয়ে লাগে। আর অনুশীলন করেননি কোহলি। মাঠ ছাড়েন তিনি। শনিবার দুবাইয়ের মাঠে অনুশীলন করছিল ভারতীয় শিবির। নেটে ব্যাট করার সময় এক পেসারের বল কোহলিরRead More →