প্রশস্ত হবে সিকিম যাওয়ার রাস্তা! বাংলা থেকে যাওয়ার বিকল্প সড়কে ৭৭০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

বর্ষার মরসুমে সেবক হয়ে সিকিম যাওয়ার রাস্তায় প্রায়শই ধস নামে। রাস্তায় ধসের কারণে সিকিমের সঙ্গে সমতলের যোগাযোগেও বার বার সমস্যা দেখা দেয়। এ বার সেই সমস্যা দূর করতে বিকল্প সড়ককে আরও প্রশস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৭৭০ কোটি ২৫ লক্ষ টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীRead More →

এত চিঠি লেখেন, কেউ তামিলে সই করেন না! ভাষাযুদ্ধের আবহে স্ট্যালিনকে খোঁচা মোদীর

তামিলনাড়ুর নেতারা অনেকেই নাকি তাঁকে চিঠি লেখেন। অথচ এক জনও তামিল ভাষায় স্বাক্ষর করেন না! ভাষাযুদ্ধের আবহে এ বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে কটাক্ষ করে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিন দিনের শ্রীলঙ্কা সফর শেষ করে তামিলনাড়ুর রামেশ্বরমে গিয়েছিলেন তিনি। সেখানেই রামেশ্বরম থেকে মণ্ডপম পর্যন্ত ২.০৭ কিলোমিটার দীর্ঘ, অত্যাধুনিকRead More →

২৬০০০ চাকরি বাতিলের রায়: পুনর্বিবেচনার আর্জি জানাতে তৈরি হচ্ছে নানা পক্ষ, ইতিহাস কিন্তু খুব একটা পক্ষে নয়

নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার (আদতে ২৫,৭৩৫) চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ার পুরো প্যানেল খারিজ নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। অযোগ্যদের পাশাপশি অনেক যোগ্য শিক্ষকেরও চাকরি বাতিল হয়েছে। এমতাবস্থায় সুপ্রিম কোর্টের ওই চাকরি বাতিল সংক্রান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ পিটিশন)Read More →

Ram Navami: শতাব্দীপ্রাচীন রামনবমী মেলা ঘিরে উৎসবের আমেজ! বিপুল জনসমাগম রামমন্দির প্রাঙ্গণে…

শতাব্দী প্রাচীন রামনবমী মেলা ঘিরে উৎসবের আমেজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। স্থানীয়ভাবে ‘ডাবের মেলা’ নামে পরিচিত এই ঐতিহ্যবাহী মেলার সূচনা হয়েছিল প্রায় একশো বছর আগে। কথিত আছে, ওপার বাংলা থেকে রামের একটি মূর্তি এনে এক সন্ন্যাসী এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রতি বছর রামনবমী উপলক্ষে এই মেলা ও পূজোরRead More →

লক আপে তিন যুবককে পিটিয়ে হত্যা! ডিএসপি-সহ পুলিশের ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড কোর্টের

পুলিশি হেফাজতে থাকাকালীন তিন অভিযুক্তকে পিটিয়ে হত্যার ঘটনায় ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক-সহ মোট ন’জনকে দোষী সাব্যস্ত করল তামিলনাড়ুর আদালত। ন’জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় মোট অভিযুক্ত ছিলেন ১১ জন। বাকি দু’জনের বিরুদ্ধে তেমন প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাঁদের বেকসুর খালাস করেছে আদালত। ১৯৯৯ সালের ঘটনা। তামিলনাড়ুর তুতিকোরিনেরRead More →

বিশ্বকাপ ফুটবল খেলার স্বপ্নে ধাক্কা! ভারতের হয়ে খেলতে পারবেন না ভারতীয় বংশোদ্ভূতরা, কেন?

বাংলাদেশের হয়ে হামজা চৌধুরির কাঙ্ক্ষিত অভিষেক হয়ে গিয়েছে। ভারতের বিরুদ্ধে সবুজ জার্সিতে খেলে ফেলেছেন গত মাসেই। হামজার অভিষেক নিয়ে বাংলাদেশে তো বটেই, ভারতেও হয়েছিল বিস্তর চর্চা। তখন থেকেই প্রশ্ন উঠছে, ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা হামজা যদি সিনিয়র পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন, তা হলে যে সব ভারতীয় বংশোদ্ভূতরা বিদেশের লিগগুলিতেRead More →

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ফের আমেরিকার পথে নেতানিয়াহু! গাজ়ার পাশাপাশি আলোচনায় থাকবে শুল্কনীতি এবং ইরানও

ফেব্রুয়ারি মাসেই আমেরিকায় গিয়েছিলেন তিনি। দু’মাসের মাথায় আবার এক বার মার্কিন সফরের পথে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর অফিস জানিয়েছে, রবিবারই আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। কী কী বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হতে পারে, তা-ও খোলসা করেছে নেতানিয়াহুর দফতর।Read More →

‘স্ত্রীর জন্যই আমাকে মরতে হচ্ছে’! ওড়িশায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

তাঁর মৃত্যুর জন্য স্ত্রী দায়ী। স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেও ওড়িশার এক যুবক। শনিবার খুর্দার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রামচন্দ্র বারজেনা। তিনি কুম্ভরবাস্তার বাসিন্দা। মৃত্যুর আগে তিনি একটি ভিডিয়ো করেন। ভিডিয়োবার্তায় স্ত্রী রূপালিকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছেন রামচন্দ্র। আত্মহত্যায়Read More →

সিরিজ় হেরে নিউ জ়িল্যান্ডে দর্শকের উপর চড়াও পাক ক্রিকেটার খুশদিল, তার পর?

নিউ জ়িল্যান্ডের কাছে এক দিনের সিরিজ়ে চুনকাম হয়েছে পাকিস্তান। শনিবার সিরিজ়‌ের শেষ ম্যাচেও হেরে গিয়েছে তারা। তবে ম্যাচের পর খারাপ দৃশ্য দেখা গেল মাঠে। এক দর্শকের উপর চড়াও হলেন পাক ক্রিকেটার খুশদিল শাহ। পাকিস্তান বোর্ডের দাবি, দেশ-বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল বলেই মেজাজ হারিয়েছিলেন খুশদিল। শনিবার নিউ জ়িল্যান্ড সফরের শেষ ম্যাচRead More →

‘দ্রুত যুদ্ধবিরতি চুক্তি চাই’! গাজ়া, ইউক্রেনের পরে ট্রাম্পের ‘নজর’ আজ়ারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে

ইজ়রায়েল-হামাস এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ইতি টানতে এখনও তাঁর প্রচেষ্টা সফল হয়নি। এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নজর পড়ল’ ককেশাস পর্বতমালায়। বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখলদারি নিয়ে আজ়ারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধ চলছে গত সাড়ে তিন দশক ধরে দফায় দফায় লড়াই চলছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই প্রজাতন্ত্রের সেই সংঘর্ষে এ বার ইতিRead More →