এসএসসি: অতিরিক্ত শূন্যপদ তৈরি করে কি আইন ভেঙেছিল মমতার মন্ত্রিসভা? মঙ্গলবার মামলার শুনানি সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে মঙ্গলবার রাজ্যের শিক্ষক নিয়োগের সুপারনিউমেরারি (অতিরিক্ত) পদ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। এত দিন এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি সংক্রান্ত মামলার সঙ্গেই এই মামলাটি চলেছে। গত বৃহস্পতিবার ২৬ হাজার চাকরি সংক্রান্ত মামলায় রায় দিয়েছে শীর্ষ আদালত। ওই সময়েই জানিয়ে দেওয়া হয়, মঙ্গলবার সুপারনিউমেরারি পদেরRead More →

রাজ্য জুড়ে রামনবমীর মিছিল সকাল থেকে রাত, শুধু বিজেপি নয়, শামিল তৃণমূল নেতৃত্বও! দেখা গেল ধর্মীয় ঐক্যের ছবিও

বিজেপি তথা সঙ্ঘ পরিবারের তরফে শক্তি প্রদর্শনের পরিকল্পনা ছিল। বেনজির প্রস্তুতিও ছিল এ বারের রামনবমী ঘিরে। আরও কঠিন কাজ ছিল তৃণমূলের। রামনবমী উদ্‌যাপনের বিরোধিতা করা যাবে না, আবার বিজেপিকে খোলা ময়দানও ছেড়ে দেওয়া যাবে না। পুলিশ-প্রশাসনের মাথায় ছিল পাহাড়প্রমাণ চাপ। রামনবমীর যাবতীয় কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে মেটানো যাবে কী ভাবে, তাRead More →

শুল্কে নাস্তানাবুদ এশিয়ার বাজার, দিকে দিকে ক্ষোভ, ট্রাম্প তবু নাছোড়বান্দা! ‘ওষুধে কাজ দিচ্ছে’

বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ এপ্রিল মধ্যরাত থেকে এই বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। তার আগেই দিকে দিকে শেয়ার বাজারে বড় ধস নেমেছে। সোমবার সকালেও এশিয়ার বাজার ধুঁকছে। নতুন করে পতন ঘটেছে শেয়ারের দামে। ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছেন খোদ আমেরিকানরাই। এই পরিস্থিতিতেRead More →

‘ফ্যাসিবাদ চলবে না’, ট্রাম্পের খামখেয়ালিপনার বিরুদ্ধে হাজার হাজার মানুষের জমায়েত, ক্ষোভ উগরে পথে আমেরিকানরা

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার কুর্সিতে বসেছেন তিন মাসও পূরণ হয়নি। তার মধ্যেই তাঁকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে দিকে দিকে। ট্রাম্পের নীতির বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার আমেরিকান। শনিবার (স্থানীয় সময়) সকাল থেকে ভিড় উপচে পড়েছে নিউ ইয়র্ক, কলোরাডো, হিউস্টন, লস অ্যাঞ্জেলেস, এমনকি খাস ওয়াশিংটনের রাস্তাতেও! ট্রাম্পেরRead More →

মাথায় নেই বদলা, সমর্থকদের জন্য জামশেদপুরকে হারিয়ে ফাইনালে উঠতে চান মোহনবাগান কোচ

জামশেদপুরের মাঠে গিয়ে হেরে এসেছে মোহনবাগান। সোমবার নিজেদের ঘরের মাঠে দু’গোলের ব্যবধানে জিতে ফাইনালে উঠতে মরিয়া তারা। ম্যাচের আগের দিন সমর্থকদের কথা ভেবে দলকে জিতে মাঠ ছাড়ার অনুরোধ করলেন মোহনবাগানের কোচ হোসে মোলিনা। তাঁর মতে, ফাইনালে ওঠাই হবে সমর্থকদের জন্য আসল উপহার। জামশেদপুরের মাঠে স্থানীয় পুলিশ এবং সমর্থকদের হাতে আক্রান্তRead More →

প্রশস্ত হবে সিকিম যাওয়ার রাস্তা! বাংলা থেকে যাওয়ার বিকল্প সড়কে ৭৭০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

বর্ষার মরসুমে সেবক হয়ে সিকিম যাওয়ার রাস্তায় প্রায়শই ধস নামে। রাস্তায় ধসের কারণে সিকিমের সঙ্গে সমতলের যোগাযোগেও বার বার সমস্যা দেখা দেয়। এ বার সেই সমস্যা দূর করতে বিকল্প সড়ককে আরও প্রশস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৭৭০ কোটি ২৫ লক্ষ টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীRead More →

এত চিঠি লেখেন, কেউ তামিলে সই করেন না! ভাষাযুদ্ধের আবহে স্ট্যালিনকে খোঁচা মোদীর

তামিলনাড়ুর নেতারা অনেকেই নাকি তাঁকে চিঠি লেখেন। অথচ এক জনও তামিল ভাষায় স্বাক্ষর করেন না! ভাষাযুদ্ধের আবহে এ বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে কটাক্ষ করে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিন দিনের শ্রীলঙ্কা সফর শেষ করে তামিলনাড়ুর রামেশ্বরমে গিয়েছিলেন তিনি। সেখানেই রামেশ্বরম থেকে মণ্ডপম পর্যন্ত ২.০৭ কিলোমিটার দীর্ঘ, অত্যাধুনিকRead More →

২৬০০০ চাকরি বাতিলের রায়: পুনর্বিবেচনার আর্জি জানাতে তৈরি হচ্ছে নানা পক্ষ, ইতিহাস কিন্তু খুব একটা পক্ষে নয়

নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার (আদতে ২৫,৭৩৫) চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ার পুরো প্যানেল খারিজ নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। অযোগ্যদের পাশাপশি অনেক যোগ্য শিক্ষকেরও চাকরি বাতিল হয়েছে। এমতাবস্থায় সুপ্রিম কোর্টের ওই চাকরি বাতিল সংক্রান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ পিটিশন)Read More →

Ram Navami: শতাব্দীপ্রাচীন রামনবমী মেলা ঘিরে উৎসবের আমেজ! বিপুল জনসমাগম রামমন্দির প্রাঙ্গণে…

শতাব্দী প্রাচীন রামনবমী মেলা ঘিরে উৎসবের আমেজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। স্থানীয়ভাবে ‘ডাবের মেলা’ নামে পরিচিত এই ঐতিহ্যবাহী মেলার সূচনা হয়েছিল প্রায় একশো বছর আগে। কথিত আছে, ওপার বাংলা থেকে রামের একটি মূর্তি এনে এক সন্ন্যাসী এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রতি বছর রামনবমী উপলক্ষে এই মেলা ও পূজোরRead More →

লক আপে তিন যুবককে পিটিয়ে হত্যা! ডিএসপি-সহ পুলিশের ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড কোর্টের

পুলিশি হেফাজতে থাকাকালীন তিন অভিযুক্তকে পিটিয়ে হত্যার ঘটনায় ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক-সহ মোট ন’জনকে দোষী সাব্যস্ত করল তামিলনাড়ুর আদালত। ন’জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় মোট অভিযুক্ত ছিলেন ১১ জন। বাকি দু’জনের বিরুদ্ধে তেমন প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাঁদের বেকসুর খালাস করেছে আদালত। ১৯৯৯ সালের ঘটনা। তামিলনাড়ুর তুতিকোরিনেরRead More →