পদপিষ্ট-কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে মরিয়া ভারতীয় বোর্ড, গঠিত হল তিন সদস্যের কমিটি, ১৫ দিনের মধ্যে নির্দেশিকা

আইপিএল জয়ের পর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে জয়ের উৎসব করতে গিয়েছিল বেঙ্গালুরুর আরসিবি। বিশৃঙ্খলা এবং ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। সেই ঘটনার পরেই জানানো হয়েছিল নতুন নির্দেশিকা তৈরি করার কথা। তার জন্য তিন সদস্যের কমিটি গড়েছে বোর্ড। শনিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই এই কমিটি গঠনের কথাRead More →

দুবাইয়ের গগনচুম্বী মেরিনা পিনাকলে বিধ্বংসী আগুন! বহুতল থেকে নিরাপদে বার করা হল বাসিন্দাদের

বিধ্বংসী আগুন দুবাইয়ের বহুতলে! শুক্রবার গভীর রাতে দুবাইয়ের মেরিনা পিনাকলের ভিতরে অবস্থিত বহুতল টাইগার টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ৬৭ তলা উঁচু ওই বহুতলে ৩,৮২০ জন বাসিন্দা ছিলেন। আগুন লাগার প্রায় ছ’ঘন্টা পর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দুবাইয়ের বিভিন্ন সংবাদমাধ্যমRead More →

ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার বিরল সৌজন‍্য! আউট হতে হতে বেঁচে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার, কী ঘটেছে টেস্ট বিশ্বকাপের ফাইনালে?

টেস্ট বিশ্বকাপ ফাইনালে হঠাৎ করে আলোচনার কেন্দ্রে দক্ষিণ আফ্রিকার ডেভিড বেডিংহ্যাম। বিউ ওয়েবস্টারের বল তাঁর ব্যাটে লেগে প্যাডের মধ্যে ঢুকে যায়। ক্যাচ আউট হতে পারেন এই আশঙ্কায় হাত দিয়ে বলটি মাটিতে ফেলে দেন তিনি। বেডিংহ্যাম বল মাটিতে ফেলে দেওয়ার পর ‘হ্যান্ডলিং দ্য বল’ আউটের আবেদন করেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে।Read More →

অশান্তির আঁচ ভারতীয় দলে, যশস্বীকে ডেকে ধমক গম্ভীরের, উত্তপ্ত বাক্য বিনিময় দু’জনের

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে অশান্তির আঁচ ভারতীয় শিবিরে। অনুশীলনে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কোচ গৌতম গম্ভীরের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। পরে অবশ্য স্বাভাবিক ভাবেই ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে তরুণ ওপেনারকে। যশস্বীর ব্যাট করার ধরন পছন্দ হয়নি গম্ভীরের। বৃহস্পতিবার অনুশীলনের জন্য নেটে টি-টোয়েন্টিRead More →

অর্ধশতরান করে একাই লড়লেন স্টার্ক, টেস্ট বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ২৮২ রান

দরকার ছিল মাত্র দু’টি উইকেট। সেই দু’টি ফেলতেই প্রায় দু’ঘণ্টা লেগে গেল দক্ষিণ আফ্রিকার। অবশেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২০৭ রানে অলআউট করে দিল তারা। তবে কাজ এখনও অনেক বাকি। প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকাকে টেস্ট বিশ্বকাপ জিততে হলে দ্বিতীয় ইনিংসে ২৮২ রান তুলতে হবে। শুক্রবার তৃতীয় দিনেRead More →

অহমদাবাদের ঘটনার আঁচ সলমন খানের জীবনে! বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলি তারকা

রানওয়ে ছেড়ে ওড়ার পরই অহমদাবাদ বিমানবন্দরের সীমানা প্রাচীরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বিধ্বংসী এই দুর্ঘটনার পর ত্রস্ত গোটা দেশের মানুষ। জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় ২৪২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। বলি তারকা সলমন খান বড়Read More →

রেফারির গায়ে ক্যামেরা, ট্যাবে খেলোয়াড় বদলের আবেদন, নতুন আর কী কী থাকছে ক্লাব বিশ্বকাপে?

আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। এ বারই প্রথম ৩২টি দেশকে নিয়ে এক মাস ধরে এই প্রতিযোগিতা হচ্ছে। পুরোদস্তুর বিশ্বকাপের ধাঁচে প্রতিযোগিতা আয়োজন করা হতে চলেছে। ক্লাব বিশ্বকাপে দেখা যাবে কিছু নতুন নিয়ম, যা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। রেফারির জার্সিতে বডি ক্যামেরা ম্যাচের সময় রেফারির জার্সির সামনেরRead More →

ভারতের ম্যাচ ফিরছে কেরলে, নিউ জ়িল্যান্ড সিরিজ়‌ের ম্যাচ ছোট শহরে করার ভাবনা বোর্ডের

আগামী বছর জানুয়ারিতে ভারতে সাদা বলের সিরিজ়‌ খেলতে আসবে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচগুলি ছোট ছোট শহরে দেওয়ার ভাবনাচিন্তা করছে বোর্ড। অর্থাৎ কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু বা চেন্নাইয়ের মতো বড় শহরগুলি ম্যাচ পাচ্ছে না। আপাতত যা ঠিক হয়েছে, তাতে জয়পুর, মোহালি, ইনদওর, রাজকোট, গুয়াহাটি, তিরুঅনন্তপুরম এবং নাগপুরে ম্যাচ হতে পারে। আরও কিছুRead More →

বিমান ভেঙে চিকিৎসকদের হস্টেলে প্রাণ হারিয়েছেন ডাক্তারি পড়ুয়া-সহ ১০ জন, জানাল সর্বভারতীয় মেডিক্যাল সংগঠন

বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন ডাক্তারি পড়ুয়ারা। অনেকের সঙ্গেই ছিলেন পরিবারের সদস্যেরা। সে সময় বাড়িটির উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ‘অভিশপ্ত’ বিমান। বৃহস্পতিবারের দুর্ঘটনায় বিমানের আরোহীদের সঙ্গে প্রাণ হারিয়েছেন হস্টেলের কয়েক জন। শুক্রবার ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এফএআইএমএ) জানিয়েছে, বিমান ভেঙে পড়ে হস্টেলের ১০ জনRead More →

জুম্মার নমাজের পরেই যুদ্ধের নিশান উড়িয়ে দিল ইরান, ‘ধর্মীয় রাজধানী’র মসজিদের চূড়ায় তোলা হল লাল পতাকা

আবার জুম্মার নমাজের পর লাল পতাকা উড়ল জ়ামকারান মসজিদের চূড়ায়। শুক্রবার ইরানের ‘ধর্মীয় এবং সাংস্কৃতিক রাজধানী’ হিসেবে পরিচিত কোম শহরের ওই মসজিদের (যা শিয়া ধর্মাবলম্বী ইরানের প্রধান মসজিদ হিসেবে পরিচিত) ওড়ানো হল লাল পতাকা। অতীতে বিভিন্ন সময় তেহরানের শাসকবর্গ শত্রুদেশের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার আগেই সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বেরRead More →