মুহুর্মুহু আক্রমণ, প্রতি আক্রমণ চালাচ্ছে ইরান আর ইজ়রায়েল! তবে ট্রাম্প আশাবাদী: থামবে ভারত-পাকিস্তানের মতোই

কঙ্কালসার চেহারা নিয়ে কোনও রকমে দাঁড়িয়ে রয়েছে কিছু কালো, পোড়া, ভাঙাচোরা বাড়ি। কিছু কিছু আবার একেবারে ভেঙে পড়েছে। ভেঙে পড়ে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এটা যদি ইজ়রায়েলের তেল আভিভ শহরের বিভিন্ন জনপদের ছবি হয়, তা হলে উল্টো দিকে জ্বলছে ইরানও। রাজধানী শহর তেহরানের কাছে শাহরানের তেলের ভান্ডার জ্বলতে থাকার যে ছবিRead More →

খিদিরপুর বাজারে আগুন, ১৩০০ দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা! ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন

খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। অন্তত ১৩০০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ২০টি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গায় সকাল পর্যন্ত রয়েছে ‘পকেট ফায়ার’। যা নেভানোর কাজ করছে দমকল। অর্থাৎ, আগুন এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি। স্থানীয়দের অভিযোগ, সঠিক সময়ে দমকল আসেনি।Read More →

দেখে নেব! জ্বালিয়ে দেব! ইরান বনাম ইজ়রায়েল যুদ্ধের মধ্যেই চলছে হুমকির লড়াই, তেহরান সতর্ক করল আমেরিকাকেও

শুক্রবার জুম্মার নমাজের পরে লাল পতাকা ওড়ানো হয়েছিল জ়ামকারান মসজিদের চূড়ায়। লাল পতাকা উড়তেই যুদ্ধের আভাস মিলে গিয়েছিল। সেই মতো শনিবার ইজ়রায়েলে প্রত্যাঘাত করল ইরান। ‘লৌহজাল’ ভেদ করে একের পর এক ইরানীয় ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল ইজ়রায়েলের রাজধানী তেল আভিভে। ইজ়রায়েলের অপারেশন ‘রাইজ়িং লায়ন’-এর পাল্টা ইরানের ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ অভিযানেRead More →

কেন ঘটেছিল দুর্ঘটনা? ব্ল্যাক বক্সের তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চলছে, এখনও প্রিয়জনদের দেহের অপেক্ষায় আত্মীয়েরা

গুজরাতের অহমদাবাদে বৃহস্পতিবার ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। দুপুর ১টা ৩৯ মিনিট নাগাদ ওড়ার মাত্র আট মিনিটের মধ্যেই মেঘানিনগরে বি জে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে এআই১৭১। সেই ঘটনায় প্রথমে বিমানে থাকা ২৪১ জনের মৃত্যুর খবর আসে। পরে আহতদের মধ্যেও কারও কারও মৃত্যু হয়। সরকারি হিসাবে এখনও পর্যন্ত নিহতেরRead More →

প্রবীণের সঙ্গেই নবীনের শিল্পভাবনার মিলমিশ, হাতে হাত ধরে নতুন সৃষ্টির পথ দেখাচ্ছে সিমার ‘সামার শো’

শিল্প একা নয়, হাতে হাত ধরে চলার শিক্ষাই দেয়। ভাবনা ভিন্ন হতে পারে। মতাদর্শও এক নয়। তবুও বহু শিল্পীর ভাবনা ও প্রকাশের বিভিন্ন স্তর যখন একসূত্রে গাঁথা হয়ে যায়, তখনই তৈরি হয় এ অনুপম শৈল্পিক কাজ। এ প্রমাণ তো বার বারই মিলেছে। আবার সে কথাই মনে করাল সিমা গ্যালারির ‘সামারRead More →

বুমরাহের ঘন ঘন চোট পাওয়ার জন্য ভারতীয় বোর্ডের ঘাড়েই দোষ চাপালেন অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?

ভারতের অন্যতম সেরা বোলার হলেও চোট পিছু ছাড়ে না জসপ্রীত বুমরাহের। মাঝেমাঝেই চোট পান। সে কারণে তাঁকে ইংল্যান্ড সিরিজ়ে সব টেস্টে খেলানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুমরাহের ঘন ঘন চোট পাওয়ার নেপথ্যে ভারতীয় বোর্ডেরই দোষ দেখছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, ক্রীড়াবিজ্ঞান এবং প্রযুক্তির সঠিক ব্যবহার হয় না বলেইRead More →

ক্লাব বিশ্বকাপে নামার আগে সমস্যায় ইন্টার মায়ামি, দুই ফুটবলারকে পাবেন না মেসিরা

রবিবার ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইন্টার মায়ামি। এই প্রথম এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে তারা। সেই ম্যাচের আগে সমস্যায় দল। চোটের কারণে দুই ফুটবলারকে পাবেন না লিয়োনেল মেসিরা। প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষ মেসিদের সামনে। মিশরের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন ক্লাব আল আহলির বিরুদ্ধেRead More →

‘মে ডে, মে ডে, মে ডে…কোনও থ্রাস্ট পাচ্ছি না, নীচের দিকে নামছে বিমান’! এটিসি-কে ৫ সেকেন্ডের বার্তা পাইলটের

‘‘মে ডে…মে ডে…মে ডে…’’। ‘‘নো পাওয়ার…নো থ্রাস্ট…গোয়িং ডাউন…’’। দুর্ঘটনার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে বার্তা পাঠিয়েছিলেন পাইলট সুমিত সবরওয়াল। মাত্র পাঁচ সেকেন্ডের বার্তা ছিল। তার পরই অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান। দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটি রানওয়ে ছাড়ারRead More →

কেন ইরানে হানা ইজ়রায়েলের? প্রত্যাঘাত হতে পারে কী ভাবে? পশ্চিম এশিয়ার পরিস্থিতি কিন্তু চাপেও রেখে দেবে ট্রাম্পকে

রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি অভিযোগ তুলেছিলেন বৃহস্পতিবার। আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে বলে তাঁর সংস্থার গভর্নর বোর্ডের রিপোর্টে জানানো হয়েছিল। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বিভিন্ন পরমাণুকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালাল ইজ়রায়েলি বিমানবহর। ইরানের নজরদারি এড়িয়েRead More →

‘অপারেশন সিঁদুরের’ পর প্রথম বিদেশ সফরে মোদী, কানাডায় জি৭ বৈঠকে যোগ দেবেন, যাবেন আরও দুই দেশে

ভারত-পাক সামরিক সংঘাতের পর প্রথম বার বিদেশ সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরে জি৭ বৈঠকের আসর বসছে কানাডায়। কয়েক দিন আগেই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। এই বৈঠকে যোগ দিতে আগামী ১৬ জুন (সোমবার) কানাডার কানানাস্কিস শহরে পৌঁছোবেন মোদী। বৈঠকে মোদীRead More →