‘সঠিক পদ্ধতিতে প্রাথমিকে চাকরি বাতিলের রায় হয়নি’, বিচারপতি অভিজিতের বিরুদ্ধে অভিযোগ

প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় সিঙ্গল বেঞ্চের রায় নিয়ে হাই কোর্টে প্রশ্ন তুললেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। ওই রায় আইন-বহির্ভূত বলে সওয়াল তাঁদের আইনজীবীর। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানেননি বলে অভিযোগ তাঁদের। সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, আগামীRead More →

‘তেলের দাম কম রাখুন, আমি নজর রাখছি’! পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই ‘সকলকে’ সতর্ক করলেন ট্রাম্প

ইরানের পরমাণুকেন্দ্রে আমেরিকার হামলার পরেই তেলের দাম বৃদ্ধি পেতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে। সেই আবহেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সকলকে’ তেলের দাম নিয়ে সতর্ক করলেন! সোমবার নিজের ট্রুথ সোশ্যালে তেলের দাম নিয়ে পর পর দু’টি পোস্ট করেন ট্রাম্প। প্রথম পোস্টে তিনি লেখেন, ‘‘সকলে তেলের দাম কম রাখুন। আমিRead More →

দুই ইনিংসেই শতরান! ইংল্যান্ডের মাটিতে তিন নজির পন্থের, তবে রাখলেন না গাওস্করের অনুরোধ

আইপিএলে তাঁকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে ইংল্যান্ডে গিয়ে সমালোচনার জবাব গুণে গুণে দিচ্ছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন তিনি। একাধিক নজির তৈরি করলেন ভারতীয় উইকেটকিপার হিসাবে। তবে সুনীল গাওস্করের অনুরোধ রাখলেন না তিনি। বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার হিসাবে দুই ইনিংসেই শতরান করারRead More →

অপেক্ষা আরও দীর্ঘ হল! রবিবারও দেশে ফিরতে পারলেন না ভারতীয় গবেষক, চিন্তায় পরিবার

ইজ়রায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। চলছে মুহুর্মুহু ঘাত-প্রতিঘাত। এরই মাঝে দেশে ফেরার অপেক্ষা আরও বাড়ল পশ্চিম মেদিনীপুরের শালবনির যুবক অনিরুদ্ধ বেরার। রবিবার দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু রবিবারও ফেরার কোনও ব্যবস্থা হল না। অপেক্ষায় এবং দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর বাবা-মায়েরও। অনিরুদ্ধ জানিয়েছেন, রবিবার ইজ়রায়েল থেকে দেশেRead More →

মার্কিন হামলার জবাবে হরমুজ় প্রণালী বন্ধ করে দিতে চাইছে ইরান! অনুমোদন পার্লামেন্টেও, আন্তর্জাতিক বাজারে ছড়াচ্ছে শঙ্কা

আমেরিকার হামলার পরে তেল এবং প্রাকৃতিক গ্যাস রফতানির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ় প্রণালী বন্ধ করে দিতে চাইছে ইরান! ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ জানিয়েছে, ইতিমধ্যে হরমুজ় প্রণালী বন্ধের প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছে সে দেশের পার্লামেন্ট। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। হরমুজ় প্রণালী শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে কিRead More →

পরমাণুকেন্দ্র কি ধ্বংস করতে পারলেন ট্রাম্প? ইরানি হুঙ্কার অব্যাহত, পরমাণু-অস্ত্রেই আমেরিকাকে চাপ রাশিয়ার

গোটা বিশ্বকে চমকেই দিলেন ডোনাল্ড ট্রাম্প। শেষমেশ ইরান-ইজ়রায়েল যুদ্ধে জড়িয়েই ফেললেন আমেরিকাকে! প্রেসিডেন্টের নির্দেশে রাতের অন্ধকারে ইরানের পরমাণুকেন্দ্রে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলে দিয়ে এল মার্কিন বোমারু বিমান। ইরানের পরমাণু প্রকল্পের জন্য আবশ্যিক ফোরডো, নাতান্‌জ় এবং ইসফাহান পরমাণুকেন্দ্র। রবিবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) এই তিন পরমাণুকেন্দ্রেই হামলা চালিয়েছে আমেরিকা। পরে ট্রাম্পRead More →

বেঙ্গালুরুকে আইপিএল জিতিয়েও ভারত ছাড়েননি ফ্লাওয়ার, ১৯ দিন পরেও এ দেশে কী করছেন কোহলিদের কোচ

আইপিএলজয়ী কোচদের তালিকায় ঢুকে পড়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম বার আইপিএল জিতিয়েছেন তিনি। আইপিএল শেষ হওয়ার ১৯ দিন পরেও ভারতেই রয়েছেন তিনি। গত দু’সপ্তাহ ধরে হৃষীকেশে সময় কাটাচ্ছেন তিনি। ২১ জুন, শনিবার ছিল ‘আন্তর্জাতিক যোগ দিবস’। সে দিন হৃষীকেশে গিয়েছিলেন ফ্লাওয়ার। সেখানে স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজের সঙ্গে দেখাRead More →

ফিল্ডিংয়ের জন্য কাউকে মেডেল দেওয়ার দরকার নেই! জাডেজাদের দেখে হতাশ গাওস্কর

হেডিংলেতে হতাশ করেছে ভারতের ফিল্ডিং। দ্বিতীয় দিন তিনটে ক্যাচ পড়েছে। সেই ক্যাচগুলো ভারতের ফিল্ডারেরা ধরতে পারলে পরিস্থিতি অন্য রকম হত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের ফিল্ডিং দেখে হতাশ সুনীল গাওস্কর। তাঁর মতে, এই ম্যাচের পর কাউকে ফিল্ডিংয়ের পুরস্কার দেওয়া উচিত নয়। ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন গাওস্কর। তিনি বলেন,Read More →

শিলিগুড়ি শহরে গয়নার দোকানে ডাকাতি! বন্দুক উঁচিয়ে ২৭ কেজি সোনা-হিরের অলঙ্কার লুট

দিনেদুপুরে ডাকাতি শিলিগুড়ি শহরে। নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে কর্মীদের বন্দুক দেখিয়ে গয়না দোকান থেকে ‘সর্বস্ব’ লুট করল ডাকাতদল। রবিবার দুপুরে এই ঘটনায় শহরে শোরগোল। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দুপুরে হিলকার্ট রোডে একটি বড় গয়নার দোকানে হানা দিয়েছিল ছয়-সাত জনের একটি ডাকাতদল। দোকানের সামনে বাইকে রেখে তারা দোকানে ঢোকে।Read More →

ফের মুখচোখে শোকের বর্ম! সাদা পোশাকে সেজে প্রয়াত সঞ্জয়ের বাড়িতে করিশ্মা! এ বার কী কারণ?

সাদা পোশাকের পরতে পরতে শোকের ছায়া। মুখচোখ এখনও টান ধরা! প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের আকস্মিক মৃত্যু করিশ্মা কপূরকেও ছুঁয়ে গিয়েছে গভীর ভাবে। এক দিকে আদর্শ মায়ের মতোই সামলাচ্ছেন সদ্য পিতৃহারা দুই সন্তানকে। অন্য দিকে, শোকের আবহে তিনি যেন আরও সংযত। রবিবার দিল্লির বাসভবনে সদ্যপ্রয়াত শিল্পপতির শ্রাদ্ধানুষ্ঠান ছিল। এ দিন সকালRead More →