উচ্চপ্রাথমিকে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার চাকরি বিক্রির তথ্য কোন নথিতে পেয়েছে সিবিআই? জানতে চাইল হাই কোর্ট

টাকার বিনিময়ে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার চাকরি বিক্রি হয়েছে, এমন অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত করছে সিবিআই। চার্জশিটে এই চাকরি বিক্রির কথা উল্লেখও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই তথ্য সিবিআই কোন নথিতে পেল? কী ভাবে প্রাথমিক মামলার চার্জশিটে এই তথ্য দিল সিবিআই? প্রশ্ন তুলল কলকাতা হাইRead More →

উলটপুরাণ! ইরানে শাসকবদল দেখতে চান না, দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, জানালেন কারণও

এক দিন আগেই তিনি প্রশ্ন তুলেছিলেন, ইরানে শাসকবদল কেন হবে না। এক দিন পরে সেই ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গেল উল্টো কথা। মার্কিন প্রেসিডেন্ট জানালেন, ইরানে শাসকবদল চাইছে না আমেরিকা। কেন, সেই যুক্তিও দিয়েছেন। ট্রাম্পের দাবি, তিনি কোনও রকম ‘বিশৃঙ্খলা’ দেখতে চান না। যদিও মাঝের এই এক দিনে আরও ‘উলটপুরাণ’Read More →

ইংল্যান্ডের মাটিতে নজির রাহুলের, টপকে গেলেন গাওস্কর, দ্রাবিড়দের, পেলেন স্ত্রী-র বার্তা

লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন কেএল রাহুল। প্রথম ইনিংসে ভাল খেললেও ৪২ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে অভাব মিটিয়ে দিলেন তিনি। ১৮ মাস পর শতরান এল টেস্টে। নজিরও গড়েছেন ভারতের ক্রিকেটার। প্রথম ভারতীয় ওপেনার হিসাবে ইংল্যান্ডে গিয়ে তিনটি শতরান করলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে ১৮টি ইনিংস খেলে তিনRead More →

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার লন্ডনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর। ভারতের এই প্রাক্তন বাঁহাতি স্পিনার ৩৩টি টেস্ট এবং ১৫টি এক দিনের ম্যাচ খেলেছেন। ১৯৭৯ সালে দেশের হয়ে তাঁর অভিষেক হয়। ১৯৮৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। টেস্টে ১১৪টিRead More →

প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ১০ বছর বেঁধে দিতে প্রস্তাব দিল ইউনূস সরকার! সমর্থন জামায়াত, এনসিপির, বিরোধিতায় বিএনপি

রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশের সংবিধান সংশোধনে সক্রিয় হয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রকাশ্যে চলে এল মতবিরোধ! ‘সৌজন্যে’, প্রধানমন্ত্রিত্বের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর বেঁধে দেওয়ার প্রস্তাব। জামায়াতে ইসলামি বাংলাদেশ (যা ‘জামাত’ নামে পরিচিতি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, গণসংহতি-সহ কয়েকটি দলRead More →

ইরানের প্রত্যাঘাত! কাতারে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, দোহা কেঁপে উঠল মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে

কাতারের মার্কিন ঘাঁটিতে এ বার ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। সে দেশের সশস্ত্র বাহিনী এই হামলার কথা স্বীকার করেছে। সোমবার রাতে (ভারতীয় সময়) কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়, দোহার আকাশে নাকি আলোর রেখা দেখা গিয়েছে। রবিবার ভোরে (ভারতীয় সময়) ইরানের তিন পরমাণুঘাঁটিতে হামলা চালিয়েছিলRead More →

বুমরা-পত্নীর কাছে গাওস্কর-পুজারার অনুরোধ, ওকে সব টেস্ট খেলার জন‍্য রাজি করাও! শুনে স্ত্রীকে কী বললেন জোরে বোলার?

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে ভারত। সব ম্যাচে জসপ্রীত বুমরাহকে পাবেন না শুভমন গিলেরা। দেশের অন্যতম সেরা জোরে বোলার সম্ভবত তিনটি টেস্ট খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে। সুনীল গাওস্কর এবং চেতেশ্বর পুজারা চান সব ম্যাচ খেলুক বুমরাহ। ভারত-ইংল্যান্ড সিরিজ়ের দুই ধারাভাষ্যকার বুমরাহকে রাজি করানোর দায়িত্ব দেন তাঁর সঞ্চালিকা স্ত্রী সঞ্জনা গণেশনকে।Read More →

কেন মুম্বই ছাড়তে চাইছেন? জানিয়ে দিলেন ‘অবাধ্য’ ক্রিকেটার পৃথ্বী

মুম্বই ছাড়তে চান পৃথ্বী শ। অনাপত্তিপত্র চেয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছে আবেদন করেছেন তরুণ ব্যাটার। কেন অন্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে চাইছেন তিনি? এমসিএকে লেখা চিঠিতেই কারণ স্পষ্ট করে দিয়েছেন ‘অবাধ্য’ ক্রিকেটার। ফর্মে না থাকা, ফিটনেস সমস্যা, শৃঙ্খলা মেনে না চলা— এমন নানা কারণে মুম্বই দল থেকে বারRead More →

প্রযুক্তিগত কারণে থমকে নিয়োগের আবেদন প্রক্রিয়া, অসুস্থ আরও এক ‘যোগ্য’ শিক্ষক

সোমবার, ২৩ জুন, স্কুল সার্ভিস কমিশনের তরফে রাজ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়ার সপ্তম দিনে পড়ল। কিন্তু প্রযুক্তিগত বিভ্রাটের কারণে সোমবার আবেদন জমা দিতে পারলেন না বহু চাকরিপ্রার্থী। অন্য দিকে, অনশনকারী শিক্ষকদের মধ্যে আরও একজন অসুস্থ হওয়ায় তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে। পাশাপাশি, আরও ‘যোগ্য’দের আরও দু’টি দলRead More →

কোহলি সরে যাওয়ার পর টেস্ট দলের দায়িত্ব নিতে চাননি রোহিত, কী ভাবে রাজি করিয়েছিলেন, জানালেন সৌরভ

২০২২-এর জানুয়ারিতে টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে গিয়েছিলেন বিরাট কোহলি। কিছুটা বিরতির পর দায়িত্ব দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। তবে শুরুতে সেই দায়িত্ব নিতে চাননি রোহিত। কী ভাবে তাঁকে রাজি করানো হয়েছিল? জানালেন সেই সময় ভারতীয় বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সে বছর দক্ষিণ আফ্রিকা সিরিজ়‌ থেকে ফেরার পরে টেস্টের অধিনায়কত্ব থেকেRead More →