‘পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, আমি থামিয়েছি’! ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতিতে ফের কৃতিত্ব দাবি ট্রাম্পের

তিনি ‘শান্তির দূত’! দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বার বার এমনই দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা যুদ্ধ বা সংঘাতের অবসান করতে তিনিই অগ্রণী ভূমিকা নিয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকায় রয়েছে ভারত এবং পাকিস্তান সংঘাতও। ট্রাম্পের দাবি, পহেলগাঁও কাণ্ডেরRead More →

শর্ত পূরণে ব্যর্থ, বকেয়া না মেটানোর অভিযোগ, বিপিএলের দল চিটাগাঁও কিংসকে সাসপেন্ড করল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চিটাগাঁও কিংসকে নিলম্বিত (সাসপেন্ড) করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের টাকায় ৪৬ কোটির (প্রায় ৩৩ কোটি ১৮ লাখ ভারতীয় টাকা) বেশি দাবি করে দলটিকে গত জুলাই মাসে নোটিশ দিয়েছিল বিসিবি। যদিও দলের কর্ণধার সামির কাদের চৌধুরী বোর্ডের দাবিকে ভিত্তিহীন বলেছেন। চিটাগাঁও কিংস কর্তৃপক্ষের বক্তব্য প্রকাশ্যেRead More →

লরিকে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রিবাহী বাস, বর্ধমানে দুর্ঘটনায় মৃত্যু বিহারের ১০ জন বাসিন্দার

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা মেরে উল্টে গেল একটি যাত্রিবাহী বাস। শুক্রবার সাতসকালে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহত আরও অনেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ৪৫ জন যাত্রী নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি বাস।Read More →

কিশ্তওয়াড় হড়পা বান: বিস্ফোরণের মতো শব্দ, দু’মিনিটের মধ্যে ঘিরে ফেলল চার ফুট উঁচু পাথর-কাদার স্রোত

জোরালো একটা বিস্ফোরণের শব্দ। তার কয়েক মুহূর্তের মধ্যেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এল পাথর আর কাদার স্রোত। কী ভয়াবহ তার রূপ। মুহূর্তে চার ফুট সমান সেই হড়পা বান গ্রাস করল জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ের চিশোতী গ্রাম। মচৈল মাতা মন্দির দর্শনের জন্য কয়েকশো পুণ্যার্থী হাজির হয়েছিলেন চিশোতী গ্রামে। ওখানেই পুণ্যার্থীদের জন্য অস্থায়ী শিবিরেরRead More →

অনুপ্রবেশকারীরা মুখের ভাত কেড়ে নিচ্ছে! এটা সহ্য করব না, বাংলা নিয়ে বিতর্কের মাঝেই লালকেল্লায় হুঁশিয়ারি মোদীর

৭৯তম স্বাধীনতা দিবসে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করলেন কেন্দ্রের নতুন অভিযানের কথা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে। নতুন ‘জনবিন্যাস অভিযান’-এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। অনুপ্রবেশকারীদের হাত থেকে দেশকে বাঁচানো হবে। অন্য দেশ থেকে যাঁরা ভারতে প্রবেশ করছেন, তাঁরা এ দেশের তরুণ প্রজন্মেরRead More →

ম্যাচের মাঝে আম্পায়ারের সঙ্গে তর্ক! প্রতিযোগিতার নিয়ম ভেঙে শাস্তির মুখে আলকারাজ়

বিতর্কে জড়িয়েছেন কার্লোস আলকারাজ়। সিনসিনাটি ওপেনের ম্যাচ চলাকালীন চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। পাশাপাশি প্রতিযোগিতার নিয়মও ভেঙেছেন আলকারাজ়। ফলে শাস্তি পেতে পারেন টেনিস তারকা। সিনসিনাটি ওপেনের শেষ ষোলোর ম্যাচে লুকা নার্ডির বিরুদ্ধে খেলছিলেন আলকারাজ়। প্রথম সেট চলাকালীন চেয়ার আম্পায়ার গ্রেগ অ্যালেন্সওয়ার্থ আলকারাজ়কে জানান, তাঁর জলের বোতলে থাকা লোগো ঢেকেRead More →

আইএসএল নিয়ে চাপ বাড়ছে! ক্লাবগুলোর কাছেই আইনি পরামর্শ চেয়ে বসল ফেডারেশন

আইএসএল কি আদৌ হবে চলতি বছর? এটাই এখন প্রশ্ন ভারতের ফুটবল সমর্থকদের। কোনও সিদ্ধান্ত নিতে পারেনি সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই পরিস্থিতিতে ফুটবল সংস্থার উপর চাপ বাড়াচ্ছে আইএসএলের ১১ ক্লাব। বাধ্য হয়ে ক্লাবগুলোকে আইনি পরামর্শের অনুরোধ করেছে এআইএফএফ। গত মাসে ফেডারশনকে চিঠি দিয়েছিল আইএসএল-এর ক্লাবগুলো। তাদেরRead More →

টেস্ট ক্রিকেট দেশগুলোকে ‘দেউলিয়া’ করে দেবে! আইসিসি-কে হুঁশিয়ারি অসি ক্রিকেটের প্রধানের

কয়েক দিন আগেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় শেষ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন উত্তেজক সিরিজ় বহু বছর দেখা যায়নি। সেই সিরিজ়ের রেশ কাটতে না কাটতেই সামনে অ্যাশেজ়। অথচ তার মাঝেই টেস্ট নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান টড গ্রিনবার্গ। আইসিসি-র সূচি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, টেস্টের যে সূচি তাতেRead More →

৬ কোটি টাকা হারালেন সিনার, এটিপি-র নিয়ম না-মানার খেসারত বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের

বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় তিনি। কিন্তু এটিপি-র একটা নিয়ম না মানায় চলতি বছরে বাড়তি রোজগারের হাত থেকে বঞ্চিত হলেন ইয়ানিক সিনার। কয়েক কোটি টাকা হারাতে হচ্ছে তাঁকে। এটিপি-র তরফে বছর শেষের বোনাস টাকা পাবেন না তিনি। দু’বছর আগে এটিপি একটি উদ্যোগ নিয়েছিল যাতে টেনিসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়।Read More →

ইংরেজ ক্রিকেটারের নাম দুষ্টু সাইটে, ব্যাটে লোগোও! অস্বস্তি এড়াতে পদক্ষেপ ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের

দুষ্টু সাইটে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার টাইমাল মিলস। সেই সাইটের লোগো ব্যবহার করছেন নিজের ব্যাটে। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অন্যতম সদস্যের এই কাণ্ডে অস্বস্তিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিরক্ত কর্তারা পদক্ষেপ করলেন। ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতাকে দুষ্টু সাইটের (ওনলিফ্যানস) প্রভাবমুক্ত রাখতে পদক্ষেপ করলেন ইসিবিRead More →