যশোহর রোড থেকে বিমানবন্দর মেট্রোয় সফর করবেন মোদী, জানালেন শমীক, রাজ্যকে তোপ ৪৩টি প্রকল্প আটকে থাকা নিয়ে

দেড় বছর পর ফের কলকাতায় মেট্রো সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২২ অগস্ট কলকাতায় এসে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন তিনি। নতুন চালু হওয়া একটি মেট্রোপথে নিজে সফরও করবেন। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। মেট্রো সফর সেরে প্রধানমন্ত্রীRead More →

ধনখড়ের উত্তরসূরি কে? উপরাষ্ট্রপতি পদের প্রার্থী চূড়ান্ত করে ফেলল বিজেপি, সায় মিলল শরিকদেরও

জগদীপ ধনখড়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে আলোচনার মাঝেই এ বার শাসক জোট এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে বেছে নিল বিজেপি। রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। ধনখড়ের উত্তরসূরি হিসাবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকেই দেখতে চাইছে বিজেপি। বিজেপির প্রস্তাবিত নামে সায়Read More →

দেড় বছর পর ডার্বির রং লাল-হলুদ, জোড়া গোলে দিয়ামানতাকোস নায়ক, মোহনবাগানকে হারিয়ে ডুরান্ডের সেমিতে ইস্টবেঙ্গল

কোথায় মোহনবাগানের রক্ষণ? কোথায় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন? কোথায় মাঝমাঠে আপুইয়া, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসোর মতো তারকা দেশীয় ফুটবলারেরা? বহু দিন পর ডার্বিতে এতটা আধিপত্য দেখাল ইস্টবেঙ্গল। গোটা ম্যাচ জুড়ে খুঁজে পাওয়া গেল না মোহনবাগানকে। যোগ্য দল হিসাবে দাপট দেখিয়ে জিতল লাল-হলুদ। দেড় বছর পর বড়দের ডার্বিতে মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল।Read More →

যাদবপুরের প্রাক্তনী হিন্দোলকে জঙ্গি আফতাবের সঙ্গে তুলনা করল পুলিশ! জামিনের আর্জি খারিজ করে দিল আদালত

দুবাইয়ে বসে আফতাব আনসারি আমেরিকান সেন্টারে বসে হামলার ছক করেছিলেন। তেমনই স্পেনে বসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ছক কষেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। শুক্রবার আলিপুর আদালতে এমনই দাবি করে কলকাতা পুলিশ। শেষমেশ হিন্দোলকে আগামী ১৮ অগস্ট, সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। গত ১ মার্চ শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রীRead More →

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ১৩৬ বছরের পুরনো নজির ভাঙার পথে বেথেল, কী করলেন ২১ বছরের ক্রিকেটার?

ইতিহাস গড়তে চলেছেন জেকব বেথেল। ইংল্যান্ডের ক্রিকেটার দেশের ১৩৬ বছরের পুরনো একটা নজির ভেঙে দিতে চলেছেন। মাত্র ২১ বছর বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হতে চলেছেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ়‌ে দেশকে নেতৃত্ব দেবেন বেথেল। সম্প্রতি অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হওয়ার নজির রয়েছেRead More →

বহুতলে বিধ্বংসী আগুন, শুক্রবার সকালে ধোঁয়ায় ঢেকে গেল নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকা

শুক্রবারের সকালে হঠাৎই ছন্দপতন নিউ ইয়র্কের ম্যানহাটনে। আপার ইস্ট সাইডের একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে উত্তেজনা ছড়াল টাইমস স্কোয়্যার এবং আশপাশের এলাকায়। ম্যানহাটনের আপার ইস্ট সাইডে সাততলা ভবনের ছাদের ঘরে সকাল ১০টা নাগাদ ভয়াবহ আগুন লাগার ফলে গোটা এলাকা ধোঁয়ার ঢেকে যায়। বিভিন্ন দফতর ও আবাসিক বহুতলে ছড়ায় আতঙ্ক। ব্যস্তRead More →

‘ইউক্রেনের হয়ে সওয়াল করব না’, বললেন ট্রাম্প! ক্রেমলিনের দাবি, ছ’ঘণ্টা আলোচনা করবেন পুতিন

সাড়ে তিন বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধ কি এ বার থামতে চলেছে? আলাস্কায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে এই জল্পনাতেই মশগুল বিশ্ববাসী। ইউক্রেনে হামলা বন্ধ করার বিনিময়ে পুতিন কী শর্ত আরোপ করবেন, তা নিয়েও চলছে আলোচনা। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে আলাস্কার উদ্দেশে রওনাRead More →

আমেরিকা থেকে পাকিস্তান, শুল্ক থেকে সন্ত্রাস: আত্মরক্ষা ও আক্রমণে দেশের ভবিষ্যৎ ‘অস্ত্র’ মোদীর লালকেল্লার বক্তৃতায়

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা। অন্য দিকে, বাণিজ্য নিয়ে ভারত-আমেরিকা কূটনৈতিক টানাপড়েন। এই দুইয়ের আবহে শুক্রবার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে দেশের ‘রক্ষাকবচ’-এর উপরেই জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামরিক এবং অর্থনৈতিক— উভয় দিক থেকেই দেশকে সুরক্ষাবলয়ে ঘেরার বার্তা দিলেন তিনি। পহেলগাঁও হত্যাকাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে এ বারের স্বাধীনতা দিবসেরRead More →

নন্দীগ্রামের নার্সের মৃত্যু সিঙ্গুরের নার্সিংহোমে, ময়নাতদন্ত হল না তিন দিনেও! কলকাতা মেডিক্যাল কলেজের মর্গে রাখা রয়েছে দেহ

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের নার্সের অস্বাভাবিক মৃত্যু হুগলির সিঙ্গুরের নার্সিংহোমে, তাঁর কর্মস্থলে। এ নিয়ে দু’দিন ধরে শোরগোল চলছে। ইতিমধ্যে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। এক জন ওই নার্সিংহোমের মালিক এবং দ্বিতীয় জন মৃতার প্রেমিক। কিন্তু ২৪ বছরের দীপালি জানার মৃত্যুর ঘটনার রেশ এসে পড়ল কলকাতাতেও। শুক্রবার স্বাধীনতা দিবসে কলকাতা মেডিক্যাল কলেজের সামনেRead More →

ফুটবলার কিনতে ছয় দলের খরচ ২২৯১৬ কোটি টাকা! প্রিমিয়ার লিগে এ বার মাঠে নয়, লড়াই মাঠের বাইরেও

একশো-দুশো কোটি নয়, একেবারে ২২,৯১৬ কোটি টাকা! কোনও দেশের জিডিপি বা কোনও ব্যবসায়িক চুক্তি নয়, এই অর্থ খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ছ’টি ক্লাব। ফুটবলার কিনতে এত টাকা আগে কবে খরচ হয়েছে, মনে করা কঠিন। তাই শুক্রবার থেকে শুরু হতে চলা ইপিএলে লড়াইটা এ বার শুধু মাঠে নয়, মাঠেরRead More →