সংশোধিত ওয়াকফ আইনে আংশিক স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, কী কী পর্যবেক্ষণ শীর্ষ আদালতের, রইল সবিস্তার

সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে, ওই আইনের সব ধারা সম্পূর্ণ ভাবে স্থগিত করার কোনও যুক্তি নেই। এ ক্ষেত্রে প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, কোনও আইনকে সহজে অসাংবিধানিক বলা যায় না। সংসদ যা বানিয়েছে, প্রাথমিক ভাবে তা বৈধRead More →

ডুরান্ডের বদলা কলকাতা লিগে নিল ইস্টবেঙ্গল, জেসিনের জোড়া গোলে হারাল ডায়মন্ড হারবারকে, ট্রফি জয় থেকে এক ধাপ দূরে

ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবারের কাছে হেরে বিদায় নিয়েছিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে প্রতিশোধ নিল তারা। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডায়মন্ড হারবারকে ৩-১ গোলে হারাল। পরের ম্যাচ জিতলেই কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে দু’ম্যাচে ছয় পয়েন্ট হল ইস্টবেঙ্গলের। রবিবার খেলা রাখা হয়েছিল নিরপেক্ষ মাঠ কিশোরভারতী স্টেডিয়ামে। বৃষ্টিভেজা দুপুরেRead More →

রোহিত, কোহলিকে ছাড়াই ভারত এ দল ঘোষণা বোর্ডের, দলে এশিয়া কাপের চার ক্রিকেটার, অধিনায়ক কে?

মনে করা হয়েছিল অস্ট্রেলিয়া সফরের আগে ভারত এ দলের হয়ে খেলতে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তা আপাতত হচ্ছে না। রবিবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ-র যে দল ঘোষণা করা হয়েছে সেখানে কোহলি, রোহিত কারও নামই নেই। এশিয়া কাপের চার ক্রিকেটার সুযোগ পেয়েছেন। প্রথম ম্যাচে ভারত এRead More →

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন! শিশুকে নিয়েই বাইকে চড়ে দেহ লোপাটে বেরোলেন মা

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করলেন স্ত্রী। তার পর সন্তানকে নিয়েই প্রেমিকের বাইকে চড়ে বেরোলেন দেহ লোপাটে। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় ঘটনাটি ঘটেছে। বাড়ির প্রায় ২৫ কিলোমিটার দূরে এক রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে নিহত যুবকের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম নাগেশ্বর রৌনিয়ার। নাগেশ্বরকে খুনের অভিযোগ উঠেছে তাঁরইRead More →

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি-র সভাপতি সৌরভ, কোষাধ্যক্ষ সঞ্জয়, সচিব পদে ফিরছেন বাবলু কোলে

দ্বিতীয় বার সিএবি-র সভাপতি হওয়ার পথে আরও এক ধাপ এগোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি। তাঁর বিরুদ্ধে কেউ প্রার্থী হননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ পদে ফিরছেন সৌরভ। দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর সৌরভ আবার শীর্ষRead More →

‘দেশবাসীর সেবা করতে এসেছি, ক্ষমতার স্বাদ নিতে নয়’, দায়িত্ব নিয়েই আর কী ঘোষণা করলেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

মানুষকে সেবা করার জন্য দায়িত্ব নিয়েছেন তিনি এবং তাঁর সহযোগীরা, ক্ষমতায় টিকে থাকতে নয়। রবিবার নিজের দফতরের দায়িত্ব নেওয়ার পরে এমনটাই জানালেন নেপালের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কী। জাতির উদ্দেশে প্রথম বার ভাষণ দিয়ে তিনি এ-ও জানালেন, যুবসমাজের আন্দোলনে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের ‘শহিদের’ মর্যাদা দেওয়া হবে। ক্ষমতায় কতRead More →

বাংলাদেশে সরকারি সভার মাঝেই ভেসে উঠল মুজিব ও হাসিনার ছবি! বিরক্ত ইউনূসের অন্তর্বর্তী প্রশাসন

বাংলাদেশে সরকারি সভা চলাকালীন ভেসে উঠল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতারা এ ঘটনার নিন্দা জানাতে শুরু করেছেন। বিতর্কের মাঝে মুখ খুলল ইউনূস প্রশাসনও। এ ধরনের ঘটনা ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্যRead More →

ছেলেদের জয়ের দিনে মেয়েদের হার, অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে উড়ে গেল হরমনপ্রীতের ভারত

বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি সারতে গিয়ে প্রথম ম্যাচেই ধাক্কা খেল ভারত। অস্ট্রেলিয়ার কাছে প্রথম এক দিনের ম্যাচে ৮ উইকেটে উড়ে গেল ভারতের মহিলা দল। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। খারাপ ব্যাটিং করেনি ভারত। ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান তোলেন হরমনরা। কিন্তু ভারতীয় বোলাররা একেবারেই দাগ কাটতেRead More →

‘তিনি কাঁদছিলেন’, নাতালি পোর্টম্যান মন ভাঙেন রণবীরের! বলিউডের ‘ক্যাসানোভা’কে কী বলেছিলেন বিদেশিনি?

তিনি বলিউডের ‘ক্যাসানোভা’। বহু নারীর হৃদয় ভেঙেছেন তিনি। কিন্তু তাঁর মনও নাকি ভেঙেছেন এক বিদেশিনি। সেই বিদেশিনি হলেন হলিউডের অভিনেত্রী নাতালি পোর্টম্যান। কপিল শর্মার অনুষ্ঠানে এসে এক বার বিষয়টি নিজেই জানিয়েছিলেন রণবীর। তিনি বলেছিলেন, কী ভাবে নাতালি তাঁকে এড়িয়ে চলে গিয়েছিলেন। ভারতে রণবীরকে দেখলে তাঁর পাশে মানুষের ভিড় জমে যায়।Read More →

গোটা দিন ধরে কর্মবিরতি কেন? এতে আদালতের উপর মামলার চাপ বৃদ্ধি পায়, আইনজীবীদের বিকল্প ব্যবস্থার পরামর্শ কোর্টের

সারা দিন ধরে কর্মবিরতির সিদ্ধান্ত না-নেওয়ার জন্য আইনজীবীদের অনুরোধ করল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, এর ফলে মামলা জমতে থাকে, যার জেরে ‘আদালতের উপর চাপ বৃদ্ধি পেতে থাকে’। সম্প্রতি হাই কোর্টের সিনিয়র আইনজীবীদের উদ্দেশে এমনটাই বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তাঁদের বলেন, “পূর্ণদিবস কর্মবিরতি (না-করা)-র বিষয়টি ভেবে দেখুন। সময় বদলেছে।”Read More →