বিদেশিহীন আহালের কাছে হার মোহনবাগানের, এসিএল টু-র শুরুতেই সবুজ-মেরুন ধাক্কা খেল ঘরের মাঠে

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচে বিদেশিহীন আহাল এফকের কাছে ঘরের মাঠে হেরে গেল মোহনবাগান। ১-০ ব্যবধানে জিতল তুর্কমেনিস্তানের ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলটি করলেন আনায়েভ এনভার। গোলের একাধিক সুযোগ নষ্টের মূল্য দিল হোসে মোলিনার দল। তাছাড়া মোহনবাগানের খেলায় বোঝাপড়ার অভাবও ছিল বেশ স্পষ্ট। যুবভারতীতে প্রথম থেকেই দাপট ছিল আহালের ফুটবলারদের। ঘরেরRead More →

‘সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে বর্ধিত বেতন দিতে হবে’, রাজ্যের যুক্তি খারিজ করে বলল হাই কোর্ট

রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে। সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনও বৈষম্য করা যাবে না। চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের মামলায় রায় ঘোষণা করে মঙ্গলবার জানাল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে, একইRead More →

এক বার কামড়ালে ১০ দিনের জন্য বন্দি, দু’বার কামড়ালেই আজীবন কারাবাস! পথকুকুর নিয়ে যোগীরাজ্যে কড়া সিদ্ধান্ত

ইংরেজিতে ‘ডগস্ লাইফ’-এর অর্থ, শোচনীয় অবস্থা। অনেকে বলছেন, উত্তরপ্রদেশের পথকুকুরদের দশা এ বার তেমনই হবে। কারণ, দু’বার মানুষকে কামড়ালেই তারা পাবে কড়া শাস্তি। সারা জীবনের মতো রাস্তায় রাস্তায় ঘোরা বন্ধ হয়ে যাবে। দু’বার কামড়ানোর শাস্তি, ‘আজীবন কারাদণ্ড’! পথকুকুরের আতঙ্ক দূর করতে এমনই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। পথকুকুর সংক্রান্তRead More →

মৃত্যুর আগে কাদের সঙ্গে ছিলেন অনামিকা? কী ভাবে পড়ে গেলেন পুকুরে? নজরে সিসিটিভি ফুটেজ, মিলিয়ে দেখা হচ্ছে বয়ানও

১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক পুকুরে পড়ে মৃত্যু হয় বেলঘরিয়ার নিমতার বাসিন্দা অনামিকা মণ্ডলের। কিন্তু ঘটনার আগে কাদের সঙ্গে ছিলেন তিনি? কী ভাবে পকুরে পড়ে গেলেন? সেই রহস্যভেদ করতে গোয়েন্দাদের নজরে ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ। শুধু তা-ই নয়, ঘটনার পর নথিভুক্ত করা বয়ানও খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা। দুর্ঘটনাRead More →

আইসিসির সিদ্ধান্তে নকভির ‘অপমান’, এশিয়া কাপে আবার প্রতিবাদী পাকিস্তান, কী করলেন আঘারা?

এশিয়া কাপে আবার প্রতিবাদী পাকিস্তান। মরণবাঁচন ম্যাচে বুধবার সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবেন সলমন আঘারা। তার আগের দিন মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন না পাকিস্তান শিবিরের কেউই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দাবি মেনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণ না করার প্রতিবাদেই সংবাদমাধ্যমের সামনে আসেননি কেউ। আইসিসির সিদ্ধান্তকেRead More →

গাজ়া শহরে ঢুকে পড়েছে ইজ়রায়েলের স্থলবাহিনী! মৃত্যু শতাধিক, লাগাতার হামলা ইয়েমেনেও

এক দিকে গাজ়া, অন্য দিকে ইয়েমেন! একযোগে ইজ়রায়েলি সেনাবাহিনীর নিশানায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। ইজ়রায়েলের নতুন হামলায় এখনও পর্যন্ত ১০০ জনের বেশি মৃত্যু হয়েছে। অবিলম্বে গাজা এবং ইয়েমেন খালি করার নির্দেশও দিয়েছে ইজ়রায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার এই হামলা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসকেRead More →

‘ইতিবাচক’! দিল্লিতে বৈঠকের পরে জানাল দু’পক্ষই, এ বার কি ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে কাটবে জট

ইতিবাচক হয়েছে বৈঠক। মঙ্গলবার দিল্লিতে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পরে এমনটাই জানাল ভারত এবং আমেরিকা। ভারতের রফতানি করা জিনিসের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরে মঙ্গলবারই প্রথম দুই দেশের প্রতিনিধিরা দিল্লিতে বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলে বিবৃতি দিয়েছে উভয়পক্ষ। প্রশ্নRead More →

সূর্যদের হাত না মেলানোর প্রতিবাদ পাকিস্তানের, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট পাক অধিনায়কের

ক্রিকেট ম্যাচ হয়ে যাওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়ী এবং পরাজিত দুই অধিনায়কই কথা বলেন। ম্যাচের সেরা ক্রিকেটারও নিজের বক্তব্য রাখেন। অথচ রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা এলেনই না কথা বলার জন্য। ভারতের আচরণের প্রতিবাদ করে তিনি এই কাজ করেছেন বলে জানা গিয়েছে। ম্যাচের পর জয়ী এবং পরাজিতRead More →

হরভজনরা চেয়েছিলেন পাক ম‍্যাচ না খেলে পহেলগাঁওয়ের প্রতিবাদ! পাকিস্তানকে দুরমুশ করে মাঠে ‘বদলা’ নিল ভারত

ফুলস্টপ! পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পাল্টা হিসাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর এই দাবিই তুলেছিলেন হরভজন সিংহ। না ক্রিকেট, না বাণিজ্য— পাকিস্তানের সঙ্গে ভারতের কোনও রকম সম্পর্কই দেখতে চাননি তিনি। বাণিজ্য এখনও শুরু হয়নি। ক্রিকেট হল। এবং ক্রিকেট ম্যাচেও ‘বদলা’ নিল ভারত। শুধু ‘বদলা’ নয়, একেবারে দুরমুশ করে বদলা। রবিবার দুবাইয়েRead More →

হ‍্যান্ডশেক বিতর্কে আগুনে ঘি! ভারতীয় দলের বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের পাকিস্তান বোর্ডের

এ বার আর শুধু মৌখিক প্রতিবাদে থেমে থাকল না পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো ও সাজঘরের দরজা বন্ধ করার প্রতিবাদে অভিযোগ দায়ের করেছে তারা। সরকারি ভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু না জানালেও ‘হিন্দুস্তান টাইমস’ এই দাবি করেছে। ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, হোয়াটস্‌অ্যাপে এই খবরRead More →