বাড়ি কেরলে, বাঁকুড়ায় গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি

জঙ্গি সন্দেহে গ্রেফতার বাঁকুড়ার বড়জোড়ার আইটি হাবের কেয়ারটেকার। ধৃত মহম্মদ ইলিয়াস কেরলের বাসিন্দা। বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত যুবক গোপনে জঙ্গিগোষ্ঠীর হয়ে প্রচার চালাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, বড়জোড়া আইটি হাবের কেয়ারটেকারের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে বলে গোপন সূত্রে খবর মেলে। এর পর অভিযান চালিয়ে মহম্মদ ইলিয়াসRead More →

মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে চালু উত্তর ২৪ পরগনা-কলকাতা ৮টি রুটের বাস

বুধবার মধ্য়মগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ছিল। সেখানেই উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা ও হাওড়াগামী কয়েকটি রুটে বাস পরিষেবা যথাযথ না থাকার প্রসঙ্গ উঠে আসে। সেই রুটগুলিতে দ্রুত বাস চালুর ব্যাপারেও আবেদন করা হয়। ওই রুটগুলিতে বাস চালু না থাকায় মারাত্মক সমস্যায় পড়ছিলেন বাসিন্দারা। সেই হয়রানির কথাও জানানোRead More →

নিম্নচাপের ভ্রুকূটির মধ্যে দক্ষিণবঙ্গে শীতের আমেজ, রবিবার-সোমবার হতে পারে বৃষ্টি

কেটে গিয়েছে নিম্নচাপের বাধা। বাধাহীনভাবে উত্তুরে হাওয়া প্রবেশ করছে। তার জেরে বৃহস্পতিবারও পারদ নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামী ২৪-৪৮ ঘণ্টা রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে রবিবার থেকে আবারও দক্ষিণবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,Read More →

জন্মের ১.৫ বছরের মধ্যেই বাজল বিদায়ঘণ্টা, উঠে যাচ্ছে ODI সুপার লিগ

জন্মের পর দেড় বছরও কাটেনি। তারইমধ্যে একদিনের সুপার লিগের বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা (আইসিসি)। আগামী ২০২৩ সালের পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপের পর সেই সুপার লিগ উঠে যাবে। তবে এরকম যে হতে চলেছে, তা মাসকয়েক আগে থেকেই ইঙ্গিত মিলছিল। সেই সুপার লিগের মাধ্যমে ১০ দেশেরRead More →

‘আমার জন্য বড় ত্যাগ করেছে ও’, বিরাটের কোন ত্যাগের কথা বলেছেন সূর্যকুমার?

আবার চেনা ছন্দে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ফর্মে ছিলেন না। কিন্তু বুধবার জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে জেতাতে বড় ভূমিকা নেন সূর্যকুমার যাদব। ৪০ বলে ৬২ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এটাই ছিল তাঁর সর্বোচ্চ রান। যে ইনিংসটা কিনা ভারতকে ৫Read More →

বর্ণবাদের অভিযোগ অস্বীকার, উত্ত্যক্ত করার জন্য রফিকের কাছে ক্ষমা প্রার্থনা ব্রেসনানের

ইয়র্কশায়ারে খেলার সময় তাকে বর্ণবাদের শিকার হতে হয়েছিল বলে অভিযোগ জানিয়েছিলেন আজিম রফিক। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তার করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ক্লাব। তাতে দোষী সাব্যস্ত হন গ্যারি বালান্স। গুরুতর অভিযোগ রয়েছে প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভনের বিরুদ্ধেও। ফলে তাকে বিবিসি বাধ্যতামূলক ‘বিশ্রামে’ পাঠিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই ইস্যুতেRead More →

কোনওটির মুখ বাঁধা দড়ি দিয়ে, কোনওটির গলা বা পা, কলকাতায় ‘খুন’ ৫ কুকুরছানাকে

কলকাতায় পাঁচ কুকুরছানাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। সেই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জোড়াবাগান থানায়। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) বেলগাছিয়া পশু হাসপাতালে মৃত পাঁচ কুকুরছানার ময়নাতদন্ত করা হবে। বুধবার সকালে জোড়াবাগান এলাকার একটি গুদামঘর থেকে পাঁচটি কুকুরছানার দেহ উদ্ধার করা হয়। কোনও কুকুরছানার গলা দড়ি দিয়েRead More →

‘TV বিতর্কে বেশি দূষণ হয়’, দিল্লির পরিস্থিতি নিয়ে সরকারের উপর বিরক্ত শীর্ষ আদালত

দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ে সরকারের উপর বিরক্ত সুপ্রিম কোর্ট। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা দিল্লিতে বাজি পোড়ানো নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘কিছু দায়িত্ব নিজেদেরকেও নিতে হবে এবং বিচার ব্যবস্থার আদেশে সবকিছু করা যায় না।’ এদিন প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন কেন দীপাবলির ১০ দিনRead More →

‘এক্তিয়ার বৃদ্ধিতে লাভ রাজ্য পুলিশের’, বিধানসভায় প্রস্তাব পাশের পর বার্তা BSF-এর

পশ্চিমবঙ্গ, অসম, পঞ্জাবে বিএসএফের এক্তিয়ার বাড়ানো নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় কেন্দ্রের বিজেপি সরকারকে। পঞ্জাবের পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এই এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ করা হয়। দিনহাটার বিধায়ক বিএসএফ নিয়ে বিতর্কিত মন্তব্যও করেন বিধানসভায়। আর সেই প্রস্তাব পাশ, যাবতীয় বিতর্কের পরের দিনই পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করারRead More →

BAN vs PAK: ‘পাকিস্তানকে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত’, পতাকা বিতর্কে বললেন বাংলাদেশের মন্ত্রী

ঢাকার মাঠে নিজেদের পতাকা লাগিয়ে পাকিস্তানের অনুশীলনের জেরে বাংলাদেশে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এবার বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান দাবি করলেন, পাকিস্তানের ক্রিকেট দলকে অবিলম্বে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। মঙ্গলবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের নীচে ‘বাতিঘর’ পরিদর্শনের সময় মুরাদ দাবি করেন, পাকিস্তানের খেলোয়াড়দের নিয়ে তাঁর কোনও বক্তব্য নেই। কিন্তু বঙ্গবন্ধু শেখRead More →