Ram, Sukanta Majumdar, রামের সাথে রাজনীতির যোগ নেই, আন্দোলনের কৃতিত্ব বিজেপি দাবি না করলেও মন্দির কারা তৈরি করেছে সেটা মানুষ জানে: সুকান্ত মজুমদার

রামমন্দির উদ্বোধন লোকসভা নির্বাচনের বিজেপির প্রচারের হাতিয়ার বলে দাবি করে সেই অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিজেপি বিরোধী দল। কিন্তু এর পাল্টায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, রামের সাথে রাজনীতির কোনো যোগ নেই। মন্দির আন্দোলনে বিজেপি জড়িয়ে থাকলেও কোনো কৃতিত্ব দাবি করে না। কিন্তু মন্দির কারাRead More →

Ram mandir, Sukanta, রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে অকাল দীপাবলীর ডাক বালুরঘাটে, আত্রেয়ীর ঘাটে এক লক্ষ প্রদীপ জ্বালানোর উদ্যোগ সুকান্তর

রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে অকাল দীপাবলীর ডাক সুকান্ত মজুমদারের শহর বালুরঘাটে। আত্রেয়ীর সদর ঘাটে এক লক্ষ প্রদীপ জ্বালানোর তোড়জোড় বিজেপির নেতা কর্মীদের। আর যাকে ঘিরেই সাজো সাজো রব এখন বালুরঘাট শহরে। জানাগেছে, সোমবার রাম জন্মভূমি অযোধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ মাত্রা পাবে রাম মন্দিরের। যে দিনটিকে বিশেষ ভাবে স্মরনীয় করেRead More →

Modi, Ayodhya, অযোধ্যায় যাওয়ার আগে দক্ষিণ ভারতে রাম যোগসূত্র থাকা তিন মন্দিরে যাবেন মোদী

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে দু’দিনের দক্ষিণ ভারত সফরে সরকারি প্রকল্পের উদ্বোধন করতে কেরল ও তামিলনাড়ু সফরে যাবেন প্রধানমন্ত্রী। তবে এই সরকারি প্রকল্প উদ্বোধনের ফাঁকে তামিলনাড়ুতে একাধিক মন্দিরেও যাবেন তিনি। রামায়নের সঙ্গে যোগসূত্র রয়েছে এমন মন্দিরগুলিতে যাবেন মোদী। রামেশ্বরমের শ্রী আরুল মিগু রামনাথ স্বামীRead More →

এবার কোচিং- এ ভর্তির জন্য কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার

মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা সর্বভারতীয় জয়েন্ট, নেট, সেটের মতো পরীক্ষার প্রস্তুতির জন্য ছেলেমেয়েদের কোচিং সেন্টারে পাঠাচ্ছেন অভিভাবকরা। কিন্তু অনেক পড়ুয়া কোচিং-এর চাপ নিতে না পেরে জীবন শেষ করে দিচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজস্থানের কোটায় সাম্প্রতিককালে বেশ কয়েকটি ছাত্রছাত্রীর আত্মহত্যার খবর উঠে এসেছে সংবাদপত্রের শিরোনামে। আবার সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিখ্যাতRead More →

Sukanta, Mamata অ্যাপেল ফোন কে দিয়েছে? ডিজাইনার শাড়ি আসে কোথা থেকে? প্রশ্ন তুলে মমতাকে পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি মাইনে, ভাতা, পেনশন কিছুই তোলেন না। আর এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী যে ফোন ব্যবহার করেন, যে শাড়ি পরেন তার টাকা আসে কোথা থেকে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুকান্ত মজুমদারেরRead More →

Tathagata ২২শে মমতার অভিযান নিয়ে তথাগতর প্রতিক্রিয়া

অযোধ্যায় আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের শুভ উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে পাল্টা অভিযানের ডাক দিয়েছেন, তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। বুধবার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজ সারা ভারত চেয়ে আছে অযোধ্যার দিকে, বাইশে জানুয়ারির দিকে। তাই না দেখে, আমাদের মাননীয়া ওই একইRead More →

মকর সংক্রান্তির দিন গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক স্কুল পড়ুয়া কিশোর

 সুবর্ণরেখা নদীতে মকর স্নান করতে এসে ঘটল বিপত্তি। নদীর জলে তলিয়ে গেল এক স্কুল পড়ুয়া কিশোর। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুঠিঘাট এলাকায়। জানা গিয়েছে, সূর্য পাল নামে গোপীবল্লভপুর ২ ব্লকের লাউপাড়া গ্রামের বছর ১৭-র কিশোর সোমবার দুপুরে চার বন্ধুর সঙ্গে মকর স্নান করতে এসেছিল কুঠিঘাটেRead More →

রাতের অন্ধকারে দুস্কৃতি তান্ডব! জোনাল স্পোর্টসের আগেই প্যান্ডেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে হইচই বালুরঘাটে

রাতের অন্ধকারে দুষ্কৃতি তাণ্ডব! জোনাল স্পোর্টসের আগেই প্যান্ডেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য। মঙ্গলবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের পুরনো হাইস্কুল মাঠে। যাকে ঘিরে দুশ্চিন্তায় পড়েন স্কুল শিক্ষকরা। এই ঘটনা অনভিপ্রেত বলে ব্যাখ্যা করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। জানা গেছে, প্রতিবছরের মতো এবারও শহরের ১১ নম্বর ওয়ার্ডের পুরনোRead More →

মমতার অসত্য ভাষণের ভিডিও যুক্ত করে তোপ শুভেন্দুর

 মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা রাজ্য সরকারের, আমি দিয়ে দিয়েছি।” এই দাবির ভিডিও যুক্ত করে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “যুগাবতার পুরুষোত্তম্ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ১৯৬৯ সালে দেওঘরে দেহত্যাগ করেন। উনি কি আপনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেনRead More →

ভুয়ো টেন্ডার করে সংসদ তহবিলের টাকা তছরুপ, সিউড়ি পুরসভার বিরুদ্ধে অভিযোগ বিজেপির

ভুয়ো টেন্ডার করিয়ে সাংসদ তহবিলের টাকা তছরুপের অভিযোগ উঠল সিউড়ি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। একই সঙ্গে অর্থ তছরুপে মদত দেওয়ারও অভিযোগ উঠেছে বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং জেলা শাসকের বিরুদ্ধেও। তছরুপের পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। সোমবার সিউড়িতে সাংবাদিকRead More →