ভোট পরবর্তী হিংসা‌ মামলায় হাইকোর্টের রায় মানবতার জয়, দাবি শুভেন্দুর

ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাইকোর্টের রায়ে আপাত মুখ পুড়ল রাজ্য সরকারের। আদালতের রায়ে নিজেদের জয় দেখছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই রায় নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, মানবতার জয় হয়েছে। শুভেন্দুর কথায়, “আমি এ ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠে বলতে চাই। মানবিকতা ও মানবতার জয় হয়েছে। কারণ, ভোটের পর এইRead More →

তথ্য কমিশনের শূন্যপদ পূরণের প্রক্রিয়ায় রাজ্য সরকারকে হুঁশিয়ারি শীর্ষ আদালতের

পশ্চিমবঙ্গের তথ্য কমিশনে তিনজন তথ্য কমিশনারের পদ রয়েছে। তার মধ্যে দুটি পদে আধিকারিক থাকলেও একটি পদ ফাঁকা। এই তিনজন তথ্য কমিশনার ছাড়াও সুপ্রিম কোর্ট আরও তিনজন তথ্য কমিশনার নিয়োগ করতে বলেছিল। কিন্তু রাজ্য সরকার তার কোনটাই করেনি। ফলে তিন সপ্তাহের মধ্যে তথ্য কমিশনার পদে নিয়োগের প্রক্রিয়া সংক্রান্ত রিপোর্ট রাজ্য জমাRead More →

মোদীর উপর ভরসা রাখলে সুরক্ষিত থাকবেন, দিদির উপর ভরসা করলে তালিবানদের গুলি কপালে লেখা আছে: দিলীপ ঘোষ

“মোদীর উপর ভরসা রাখলে সুরক্ষিত থাকবেন, দিদির উপর ভরসা করলে তালিবানদের গুলি কপালে লেখা আছে”। বৃহস্পতিবার খড়্গপুরে এরকমই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুরের সাংসদ বলেন, “মোদীজি সমস্ত ভারতীয়দের সুরক্ষিত ভাবে দেশে ফেরাচ্ছেন। এর আগেও তিনি লিবিয়া থেকে ভারতীয়দের ফিরিয়ে এনেছিলেন।Read More →

১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও ১৮ ই আগস্ট স্বাধীন হয়েছিল নদীয়ার একাধিক স্থান

১৫ ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও ১৮ ই আগস্ট স্বাধীন হয়েছিল নদীয়া জেলার একাধিক স্থান। মূলত সেই কারণেই ১৫ ই আগস্ট নয়, ১৮ ই আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হয় নদীয়ার শান্তিপুরে। আজ শান্তিপুরের একাধিক জায়গায় পতাকা উত্তোলন করা হয়। ভারত মাতাকে সম্মান জানিয়ে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৪৭Read More →

পরিবহণ বিপ্লব! ৭৫ তম স্বাধীনতা দিবসে ১০০ লক্ষ কোটি টাকার “গতিশক্তি প্রকল্পে”র ঘোষণা মোদীর

লালকেল্লা থেকে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দেশের পরিবহণ ব্যবস্থায় বিপ্লব আনতে গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। উত্তর-পূর্বের সমস্ত রাজ্যের রাজধানী সহ গোটা দেশকে রেলপথে সংযুক্ত করতে এই প্রকল্প বলে জানিয়েছেন তিনি। এর জন্য কেন্দ্র সরকার ১০০ লক্ষ কোটি টাকা খরচ করবে বলেওRead More →

হিন্দু নির্যাতন বন্ধ না হলে ১০০টিরও বেশি দেশে প্রতিবাদ আন্দোলন হবে, হুঁশিয়ারি দিল বিশ্ব হিন্দু পরিষদ

বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে ১০০টিরও বেশি দেশে প্রতিবাদ আন্দোলন শুরু করবে বিশ্ব হিন্দু পরিষদ। ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মৌলবাদী হামলায় মন্দির, ঘরবাড়ি ভাঙ্গচুর ও লুটপাটের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণRead More →

মোদী চান আত্মনির্ভর ভারত আর মমতা তৈরি করছেন পরনির্ভর বাংলা, কটাক্ষ শুভেন্দুর

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাতখরচ দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য বিনামূল্যে ফর্ম সংগ্রহ করার কথা জানিয়েছেন। একইসঙ্গে প্রকল্পে যাতে দুর্নীতি না হয় সেদিকেও নজর রাখার কথা বলেছেন তিনি। কিন্তু এই মমতার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দুRead More →

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল জগদীপ ধনখড়ের

মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লি পৌঁছেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। একান্তে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। কি বিষয়ে তাদের কথা হয়েছে জানা যায়নি। মোদীর সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল ধনখড় বেরিয়ে এসে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।” যদিও ওয়াকিবহাল মহলেরRead More →

পেগাসাস ইস্যু নিয়ে মামলাকারিদের সোশ্যাল মিডিয়ায় আলোচনা-বিতর্ক বন্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পেগাসাস ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-বিতর্ক বন্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের জবাব দাবি করে শীর্ষ আদালতের নথি পিটিশন দাখিল করা হয়েছে এই ফোনে আড়িপাতা কাণ্ডে। মামলায় আবেদনের ভিত্তিতে শুনানি চলছে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি এনভি রামান্না ও বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ বলেছে পেগাসাস স্পাইওয়্যার ফোনের তথ্য চুরি করেছে এমন নিশ্চিতRead More →

হাওড়ার বাইনানে বিজেপি নেতার স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২ তৃণমূল কর্মী জয়নাল মল্লিক ও শাহিদ মল্লিক

রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক বিজেপি নেতার বধির স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল আমতা বিধানসভার বাইনানে। বিজেপি নেতার অভিযোগ, শনিবার রাতে স্ত্রী বাড়িতে একা থাকায় ৪/৫ জন তৃণমূল কর্মীরা তাঁর উপর পাশবিক অত্যাচার চালায়‌। বর্তমানে তিনি আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় নির্যাতিতার স্বামী ৫ জনের নামে উলুবেড়িয়া মহিলাRead More →