তৃণমূল নেতাদের মদতে গাইঘাটায় পুকুর ভরাটের অভিযোগ, থানার দ্বারস্থ বাসিন্দারা

 তৃণমূল নেতাদের মদতে বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল প্রোমোটারদের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া চৌধুরী বাগান এলাকার৷ রাতারাতি পুকুর ভরাট নিয়ে স্থানীয় বাসিন্দারা গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েছে। বাসিন্দাদের দাবি, এ ব্যাপারে অভিযোগ জানানোর পরেও পুলিশ এখন কাউকে গ্রেফতার করেনি। স্থানীয় বাসিন্দারদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদেরRead More →

রাস্তায় বসে নমাজ পড়তে মুসলিমের অনুমতির প্রয়োজন না হলে কেন গঙ্গা আরতির জন্য হিন্দুদের অনুমতির প্রয়োজন? প্রশ্ন সুকান্ত মজুমদারের

কয়েকদিন আগেই বাবুঘাটে গঙ্গা আরতি করা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশকে রীতিমতো ঘোল খাইয়ে নিজের বলা কথা রেখে গঙ্গা আরতি করে দেখিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ ব্যরাকপুরের ভাটপাড়ায় বিরাট মঞ্চ তৈরি করে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়ে সুকান্ত মজুমদার রাজ্য সরকারের বিরুদ্ধে হিন্দুদের ধর্মাচরণে বাধাRead More →

আজও অটুট গোপীবল্লভপুরের শতাব্দী প্রাচীন বুলবুলি পাখির লড়াই

 মকর সংক্রান্তির দিনে গোপীবল্লভপুরের ঠাকুরবাড়ি প্রাঙ্গনে আজও অটুট বুলবুলি পাখির লড়াই। মকর সংক্রান্তির দিন সকালবেলায় সুর্বণরেখা নদীতে পূর্ণ স্নান সেরে পিঠে পুলি খেয়ে এলাকার মানুষ ভিড় জমান ঠাকুরবাড়ি প্রাঙ্গনে। উদ্দেশ্যে একটাই, বুলবুলি পাখির লড়াই চোখে দেখা। ঠাকুরবাড়ি এলাকার মানুষের কাছে সবচেয়ে বড়ো উৎসব বলে পরিচিত এই বুলবুলি পাখির লড়াই। এইRead More →

“দীপাবলিতে শত প্রদীপের সঙ্গে একটা সেনাদের জন্য জ্বালান,” পানাগড়ে বললেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল জ্ঞানভূষণ সিং 

 ‘যোশীমাঠে জাতীয় বিপর্যয় থেকে সিয়াচেনে মাইনাস ৪০ ডিগ্রিতে অতন্দ্র পহরায়। সর্বত্র ইন্ডিয়ান আর্মির পতাকা উড়ছে। ত্যাগ ও আত্ম বলিদানের উদাহরণ। বিশ্বের শ্রেষ্ঠ সংগঠন ইন্ডিয়ান আর্মি। তাই দীপাবলিতে শত প্রদীপের মাঝে একটা প্রদীপ ভারতীয় সেনার জন্য জ্বালান।” শনিবার পানাগড় সেনাছাউনিতে দেশবাসীর উদ্দেশ্যে এমনই আবেদন করলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল জ্ঞানভূষণRead More →

ক্যান্সারের থাবা রুখতে অস্ত্র তৈরিই পাখির চোখ অনেষ্যার

 স্কারলেট ও’হারাকে রূপসী বলা যাবে না। তবে ওর লাবণ্যের একটা আকর্ষণ ছিল। ওর সবুজ একজোড়া চোখ, ফর্সা কোমল ত্বক— ‘গন উইথ দি উইণ্ড’-এর সবচেয়ে আকর্ষণীয় চরিত্র করে তুলেছিল। বইটায় গৃহযুদ্ধের ভয়াবহতা আর স্কারলেটের কথা পড়ে কেঁদে ফেলেছিল স্কুলপড়ুয়া মেয়ে অনেষ্যা। সেদিনের ছোট্ট মেয়ে অনেষ্যা বি টেক-এ প্রথম শ্রেণিতে প্রথম হয়েRead More →

বেলদার ঠাকুরচকে দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই বুলেরো গাড়ি, প্রাণ গেল এক জনের

 দিঘা বেড়িয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো একটি পর্যটক বোঝাই বুলেরো গাড়ি। আর এই দুর্ঘটনায় মৃত্যু হল এক পর্যটকের। ঘটনাটি ঘটেছে আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার ঠাকুরচকে। ঘটনায় জানা যায়, বাঁকুড়া থেকে একদল পর্যটক পূর্ব মেদিনীপুর দিঘাতে বেড়াতে গিয়েছিলেন। আজ সন্ধে নাগাদ বাড়ি ফেরার পথে পশ্চিম মেদিনীপুরেরRead More →

ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের

 ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কে গৌরা দুর্গাপুরের কাছে লরির ধাক্কায় মৃত্যু হল ২ জনের। পুলিশ সূত্রে জানা যায়, পাঁশকুড়া থেকে মালবাহী একটি লরি ঘাটালের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে কাজ করা এক মহিলাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর রাস্তার গ্যারেজের ধারে দাঁড়িয়ে থাকা একটি মারুতিকে ধাক্কা মারলেRead More →

মর্মান্তিক! উত্তর দিনাজপুরের পানিপথে গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণ গেল একই পরিবারের ছয় জনের

বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের পানিপথে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে মর্মান্তিক মৃত্যু হল ইসলামপুর থানার গাইসাল গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তি এলাকার একই পরিবারের ছয় জনের। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম মহম্মদ করিম (৪০), আফরোজা (৩৫), তার দুই মেয়ে ইসরত (১৮),Read More →

রামপুরহাটে ধৃত চার দুষ্কৃতি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

 ডাকাতি করার আগেই পুলিশের হাতে ধরা পড়ল চার দুষ্কৃতি। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র, একটি ভোজালি ও একটি ছুরি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঝাড়খন্ড সীমানা লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার শুঁড়িচুয়া গ্রামের কাছে ওই চারজন দুষ্কৃতি ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সেই সময় গোপনRead More →

কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত বেশ কয়েকজন পুরুষ ও মহিলা, অভিযোগ শিউলি সাহার অনুগামীদের বিরুদ্ধে

 পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। ঘটনায় বেশ কয়েকজন মহিলা ও পুরুষ জখম হয়ে ভর্তি হলেন মেদিনীপুর হাসপাতালে। আক্রান্তদের অভিযোগ, তৃণমূল বিধায়ক শিউলি সাহা ও তৃণমূল ব্লক সভাপতির অনুগামীরা আক্রমণ করেছে। মঙ্গলবার কেশপুরের খেতুয়ায় তৃণমূলের একটি গোষ্ঠী পিকনিকের আয়োজন করেছিল। পিকনিকে থাকা তৃণমূলের অপর গোষ্ঠীর মধ্যে ওই দিনই তর্কবিতর্কRead More →