শান্তিনিকেতনের দমদমা গ্রামে স্বনির্ভরতার নতুন দিগন্ত: সৌরশক্তিতে ভাগ্যবদল আদিবাসী মহিলাদের
2026-05-05
বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত প্রত্যন্ত আদিবাসী গ্রাম দমদমা। মাটির ঘর আর সবুজ ঘেরা এই জনপদে এতদিন বেঁচে থাকার লড়াই ছিল অত্যন্ত সীমিত সুযোগের মধ্যে। তবে সেই চেনা ছবিটা এবার বদলে যাচ্ছে। ‘উৎকর্ষে আরোহন’ নামক একটি সংস্থার হাত ধরে গ্রামের ২৮ জন আদিবাসী মহিলা এখন স্বনির্ভরতার এক নতুন পথ খুঁজে পেয়েছেন।Read More →

