ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল জামিয়া মিলিয়া ইসলামিয়া, অনলাইনে পঠনপাঠনের নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি সামাল দিতে আপাতত অনলাইনে পঠনপাঠন চালানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের দাবিদাওয়া খতিয়ে দেখা এবং ক্যাম্পাসে শান্তি ফেরানোর লক্ষ্যে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।Read More →