চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: ঘটনাস্থলে সিবিআই, ট্রানজিট রিমান্ড নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব ধৃতের পরিবার
2026-05-13
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিয়েই তৎপরতা শুরু করল সিবিআই। মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর বুধবারই মধ্যমগ্রামের ঘটনাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। এর মধ্যেই ধৃতদের গ্রেফতারির পদ্ধতি নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ তুলেছে অভিযুক্তের পরিবার ও আইনজীবী। ঘটনাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় দল মঙ্গলবারRead More →

