এসএসকেএমের অধীন হাসপাতালে নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ভেন্টিলেশনে ৭৭ বছরের বৃদ্ধা

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৭ বছরের বৃদ্ধা। অভিযোগ, তাঁর রক্তচাপ বিপজ্জনক ভাবে বেড়ে যাওয়ার কথা জানানো সত্ত্বেও সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ করেননি কর্তব্যরত নার্সেরা। উল্টে রোগীর ছেলেকেই স্ট্রোকের প্রকারভেদ নিয়ে প্রশ্ন করেন তাঁরা। রোগীর পরিজনদের দাবি, দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় বৃদ্ধার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেশনেRead More →