মতুয়া এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে ‘মিলন উৎসব’ শান্তনুর, অশোকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন এড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী
2026-11-15
দলের অভ্যন্তরীণ বিবাদ মেটাতে এ বার সরাসরি ময়দানে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। মতুয়া অধ্যুষিত বনগাঁ এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দূর করে নেতা-কর্মীদের একজোট হওয়ার বার্তা দিতে রবিবার ‘মিলন উৎসব’-এর আয়োজন করেছিলেন তিনি। তবে শান্তনুর সেই কর্মসূচিকে ঘিরেই আরও এক বার প্রকাশ্যে চলে এল স্থানীয় বিজেপির অন্তর্দ্বন্দ্ব।Read More →

