মার্চের মধ্যেই এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রলিয়াম বিক্রি, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ

বিলগ্নিকরণের পথে আরও এক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তালিকায় আগেই ছিল এয়ার ইন্ডিয়া, এবার এই তালিকায় যোগ হল ভারত পেট্রোলিয়ামের নাম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবার এ কথা জানিয়েছেন। একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা এ নিয়ে এগোচ্ছি, আশা করছি এই অর্থবর্ষের মধ্যেই কাজ সম্পূর্ণ করতে পারব।”Read More →

বিশ্বকে প্লাস্টিকমুক্ত করার দিশা দেখাচ্ছেন বাঙালি বিজ্ঞানী শান্তনু ভৌমিক

বিষাক্ত প্লাস্টিকে তৈরি ফুটপাথ, আসবাব! সৌজন্য বাঙালি গবেষক সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধে দেশ জুড়ে উদ্যোগ। প্লাস্টিক মাটিতে মেশে না। তার জেরেই যত দূষণ। বিষাক্ত সেই প্লাস্টিকেই এখন তৈরি হচ্ছে বিভিন্ন ধরণের ফুটপাথ ও রুফ টাইলস, আসবাবপত্র। কোয়েম্বাটুরের অমৃতা বিশ্ববিদ্যালয়ের বাঙালি গবেষকের চেষ্টায় অসুর প্লাস্টিক এখন আশীর্বাদ। প্লাস্টিক। ছোট্ট এই শব্দইRead More →

মোদীর নামে ভুয়ো চিঠি প্রচার বাংলাদেশে, তীব্র প্রতিবাদ ভারতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে চিঠি লিখেছিলেন। সেই ‘চিঠি’ প্রকাশ হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমে। যদিও চিঠিটি কীভাবে মিডিয়ার হাতে গেল বলা হয়নি। ভারত থেকে ওই মিথ্যা খবরের তীব্র প্রতিবাদ করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইট করে বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন আনার জন্য ওই খবরRead More →

কাশ্মীরীরা পাকিস্তানে এসে প্রশিক্ষণ নেয়, তারপর ভারতীয় সেনাদের বিরুদ্ধে লড়ে: মুশারফ

কাশ্মীরীদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। পাকিস্তানের রাজনীতিবিদ ফারহাতুল্লা বাবর একটি ভিডিও টুইট করেছেন। তাতে মুশারফকে বলতে শোনা যাচ্ছে, “কাশ্মীরীরা পাকিস্তানে এসে ট্রেনিং নেয়। তারপর ভারতে গিয়ে ওদের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে।” এই ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। তবে ইতিমধ্যেই এই ক্লিপিং নিয়ে হইহই পড়েRead More →

BREAKING: রাফাল নিয়ে স্বস্তি কেন্দ্রের, আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

রাফাল জেট মামলার রিট পিটিশন নিয়ে বৃহস্পতিবার কী রায় দেয় সুপ্রিম কোর্ট, তা নিয়েই তুঙ্গে ছিল জল্পনা। ২০১৬ সালে ২৩শে ডিসেম্বর ফরাসি বিমানসংস্থা ড্যাসল্টের থেকে ৩৬টি রাফাল জেট যুদ্ধবিমানের বরাত দেয় মোদী সরকার। প্রায় ৫৯ হাজার কোটি টাকার এই বরাত নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধীরা। এই বরাতের বিষয়টি স্বচ্ছভাবে তুলেRead More →

বরফ-ডিমে ছেয়ে গেছে ফিনল্যান্ডের সমুদ্রতট, বিরল ঘটনা বললেন আবহবিদরা

দ্য ওয়াল ব্যুরো: ছোট-বড় গোলাকার সাদা সাদা ডিম। সূর্যের আলোয় চকচক করছে। ডিমগুলোর মসৃণ গায়ে যেন আলো পিছলে যাচ্ছে। তার উপরেই আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ। সারি সারি ছেয়ে আছে বোথনিয়া উপসাগরের তীরে ফিনল্যান্ডের হাইলুয়তো দ্বীপের উপকূল জুড়ে। বরফের ডিম। এমনও হয়? ফটাফট ছবি তুলে এই বরফ-ডিমের কথা সামনে এনেছেন এক চিত্রগ্রাহক।Read More →

একাদশ ব্রিক্স (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে যোগ দিতে ব্রাসিলিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

একাদশ ব্রিক্স (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে যোগ দিতে ব্রাসিলিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‌এএনআইRead More →

স্টেট ব্যাংকের সমীক্ষায় জিডিপি বৃদ্ধি ৫%

চলতি আর্থিক বর্ষের শুরুতে রিজার্ভ ব্যাংকের হিসেব বলেছিল দেশের আর্থিক বিকাশের হার থাকবে ৭.২ শতাংশ ৷ কিন্তু ছয় মাস যেতে না যেতেই অক্টোবর মাসের ঋণনীতি পর্যালোচনার সময় তা কমিয়ে করে ৬.১ শতাংশ৷ এবার স্টেট ব্যাংক তার সমীক্ষায় জানাল এই অর্থবর্ষে বৃদ্ধির হার থাকবে ৫ শতাংশ৷ তাছাড়া এসবিআই সমীক্ষা রিপোর্ট আশংকাRead More →

ইডেনে ‘গোলাপি টেস্টে’র উদ্বোধনে মমতা-হাসিনার সঙ্গে থাকবেন অমিত শাহ

ইডেন বেল বাজিয়ে ঐতিহাসিক ডে-নাইট টেস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ক্রিকেটের নন্দনকাননে গোলাপি বলের লড়াইয়ে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২২ নভেম্বর ইডেনে বসছে ভারতে প্রথম দিন-রাতের টেস্টের আসর৷ বোর্ড প্রেসিডেন্টের এ এক ঐতিহাসিক পদক্ষেপ৷ টেস্টের প্রথমRead More →

রাম অবশ্যই বাঙ্গালির দেবতা, রবীন্দ্রনাথও রামনামে জারিত

যারা বলেন রাম বাঙালির দেবতা নন, তাদের জন্য রবীন্দ্রনাথের মন্তব্য বিশেষ প্রণিধানযোগ্য, “বাঙ্গলা দেশে যে এক সময়ে সমস্ত জনসাধারণকে একটা ভক্তির প্লাবনে প্লাবিত করিয়া তুলিতেছিল; সেই ভক্তিধারার অভিষেকে উচ্চ-নীচ, জ্ঞানী মূর্খ, ধনী দরিদ্র, সকলেই, এক আনন্দের মহাযজ্ঞে সম্মিলিত হইয়াছিল — বাঙ্গলা রামায়ণ, বিশেষভাবে, বাঙ্গলাদেশের সেই ভক্তিযুগের সৃষ্টি। বাঙ্গলাদেশে সেই যে,Read More →