সিন্ধু জলচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় ভারতের প্রত্যাখ্যানের পরই আলোচনার আর্জি ইসলামাবাদের

আন্তর্জাতিক সালিশি আদালতের সাম্প্রতিক রায় নয়াদিল্লি সরাসরি প্রত্যাখ্যান করার পরেই সুর নরম করল পাকিস্তান। পরিস্থিতি প্রতিকূল বুঝে এবার সরাসরি আলোচনার টেবিলে বসে সিন্ধু জলচুক্তি সংক্রান্ত সমস্যা সমাধানের আবেদন জানাল ইসলামাবাদ। বুধবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক প্রতিক্রিয়ায় জানান, ‘‘আমরা ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তির পরিকাঠামোর অধীনে গঠনমূলক আলোচনা চাইছি।Read More →

সরকারি হাসপাতালের ইতিহাসে প্রথম: এনআরএসে সফল হ্যাপলো-আইডেন্টিক্যাল অস্থিমজ্জা প্রতিস্থাপন

ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) যে রোগীর চিকিৎসা ফিরিয়ে দিয়েছিল, সেই ‘চ্যালেঞ্জ’ সফলভাবে গ্রহণ করে নজির গড়ল কলকাতার নীলরতন সরকার (NRS) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। দীর্ঘ ১৮ মাসের টানাপড়েন ও জটিল চিকিৎসার পর রাজ্যের প্রথম সরকারি হাসপাতাল হিসেবে ৩২ বছরের এক যুবকের দেহে সফল ‘হ্যাপলো-আইডেন্টিক্যাল’ অস্থিমজ্জা (বোনRead More →

মহালয়ায় রাজ্যে মেগা দুর্গোৎসবের প্রস্তুতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথম দুর্গোৎসব কেমন হতে চলেছে, তার প্রাথমিক আভাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহালয়ার দিন রাজ্যে একটি জমজমাট ও বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে তিনি ঘোষণা করেছেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার দক্ষিণRead More →

যাদবপুরে দেওয়াললিখন মোছা ঘিরে বিতর্ক: লালবাজারের অস্বীকার, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি পড়ুয়াদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াললিখন ফের মুছে দেওয়াকে কেন্দ্র করে দানা বাঁধা বিতর্ক ক্রমেই তীব্রতর হচ্ছে। এই প্রেক্ষাপটে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করল লালবাজার। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মাঝরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও পুলিশকর্মী যাননি। তবে লালবাজারের এই দাবি মানতে নারাজ আন্দোলনরত পড়ুয়ারা। পুলিশের উপস্থিতি প্রমাণ করতে সিসিটিভি ফুটেজ খতিয়েRead More →

এশিয়ান গেমসে ক্রিকেটারদের আবাসন ও পরিকাঠামো নিয়ে বিতর্ক: মুখ খুলল জাপানের ক্রিকেট অ্যাসোসিয়েশন

আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটারদের থাকা ও খেলার বন্দোবস্ত নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সহ পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অসন্তোষের মাঝেই মুখ খুলল জাপানের ক্রিকেট অ্যাসোসিয়েশন। আয়োজকদের সীমিত বাজেটের আবাসন ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিয়ে আপত্তি তোলায় ভারত দ্বিতীয় সারির দল পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিল। এইRead More →

নেপালের ভয়াবহ হড়পা বান: হিমবাহ ভাঙার নেপথ্যে তীব্র উষ্ণায়ন, ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কায় বিজ্ঞানীরা

গত ২৬ অগাস্ট সকালে নেপালের ভোটেকোশী নদীতে নেমে আসা বিধ্বংসী হড়পা বান এবং উত্তর ও মধ্য নেপালের বিস্তীর্ণ অঞ্চল ধূলিসাৎ হওয়ার প্রকৃত কারণ নিয়ে মন্থন শুরু করেছেন ভূবিজ্ঞানীরা। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ মিটার উঁচুতে অবস্থিত লাংটাং লিরুং শৃঙ্গের কাছের হিমবাহে বিশাল অংশের ভাঙন এবং তার সঙ্গে শিলাস্তরেRead More →

প্রাক্তন সতীর্থদের নিয়ে সেরা একাদশ বাছলেন চেতেশ্বর পুজারা: জায়গা পেলেন না ধোনি, রোহিত ও রাহানে

দীর্ঘ ১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে যাঁদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন, সেই সতীর্থদের মধ্য থেকে নিজের সেরা একাদশ বেছে নিলেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার চেতেশ্বর পুজারা। ‘ক্রিকইনফো’-র একটি ভিডিওয় প্রকাশিত এই একাদশে নিজের নাম রাখলেও, ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা এবং দীর্ঘদিনের সতীর্থ অজিঙ্ক রাহানের মতোRead More →

ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে প্রীতিম্যাচ: ভারতীয় ফুটবলের উন্নতিতে ক্রিকেটের ফর্মুলা অনুসরণের পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সামনেই পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিরুদ্ধে প্রীতিম্যাচ খেলতে নামছে ভারত। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দলগুলির বিরুদ্ধে এই হাই-প্রোফাইল ম্যাচগুলিকে কেন্দ্র করে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর এই উদ্যোগকেই ভারতীয় ফুটবলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চাবিকাঠি বলে মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তনRead More →

দলীপ ট্রফি: শামিমু্কেশের পেস দাপটে মধ্যাঞ্চলকে হারিয়ে ফাইনালে পূর্বাঞ্চল, চালকের আসনে ঈশানের দল

দলীপ ট্রফির সেমিফাইনালে রজত পাটীদারের মধ্যাঞ্চলকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল পূর্বাঞ্চল। ম্যাচের প্রথম ইনিংসে উভয় দলই ২৬৬ রানে শেষ করার পর, দ্বিতীয় দিনে বাংলার দুই পেসার মহম্মদ শামি এবং মুকেশ কুমারের বিধ্বংসী বোলিং এবং তৃতীয় দিনের সকালে অধিনায়ক ঈশান কিশনের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় পূর্বাঞ্চল।Read More →

পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক: দল নির্বাচন নিয়ে পুরো জাতীয় নির্বাচক কমিটিকে শো-কজ় করল পিসিবি, পদত্যাগ মিসবার

নানা বিতর্কের জেরে ফের শিরোনামে পাকিস্তান ক্রিকেট। এ বার ইমাম উল হক এবং মহম্মদ রিজ়ওয়ানকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের দলে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে পুরো জাতীয় নির্বাচক কমিটিকেই শো-কজ় (কারণ দর্শানোর নোটিস) করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি প্রধান মহসিন নকভির নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর।Read More →