বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ! একবালপুরে যুবককে ধারালো অস্ত্রের কোপ, তিন দিন পরে মৃত্যু হল হাসপাতালে

কলকাতার একবালপুরে ধনরাজ প্রসাদ নামে এক ব্যক্তির বাড়ির সামনে এক যুবক এবং তাঁর চার সঙ্গী মদ্যপান করছিলেন বলে অভিযোগ। আরও অভিযোগ, সেই সঙ্গে তাঁরা অশ্রাব্য ভাষায় কথা বলছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই ঘটনার প্রতিবাদ করায় ৩৭ বছরের ধনরাজের গলা লক্ষ্য করে চপার দিয়ে কোপ দেন প্রধান অভিযুক্ত আমজাদ। কোনওRead More →

পুজোর মুখে কলকাতায় মোদী, দু’দিন শহরে যান চলাচলে নানা বিধিনিষেধ, সময়সীমা ও রাস্তার নাম জানালেন সিপি

দুর্গাপুজোর মুখে কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলনের উদ্বোধন করতে বাংলায় আসবেন তিনি। এ জন্য আগামী ১৪ এবং ১৫ সেপ্টেম্বর শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ থাকবে। শুক্রবার সেই নিয়ে বিবৃতি দিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। কোন কোন সময়ে কোন কোন রাস্তায়Read More →

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কীই, শপথ নিলেন রাষ্ট্রপতির কাছে

নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি। এ বার প্রথম মহিলা হিসেবে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন ৭২ বছরের সেই সুশীলা কার্কী। শুক্রবার রাত সওয়া ৯টায় রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে শপথবাক্য পাঠ করেছেন তিনি। কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে এক বিবৃতিতে সে কথা জানানো হয়েছে। বুধবারইRead More →

মেট্রোর ব্যবধান কমাতে নতুন ব্যবস্থা নিতে চলেছেন কর্তৃপক্ষ, পুজোতেও থাকছে বিশেষ পরিষেবা

মেট্রো চলাচল নিয়ে যাত্রীদের ক্ষোভ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ, সময়ে আসছে না মেট্রো। এলেও থমকে চলছে। যাত্রীদের সমস্যার কথা ভেবে এ বার নতুন এক ব্যবস্থা করতে চলেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ, যাতে দু’টি ট্রেনের মাঝে সময়ের ব্যবধান কমে। পুজোতেও যাত্রীদের সুবিধার কথা ভেবে থাকছে বিশেষ ব্যবস্থা। তবে সেই ট্রেনের সময়সূচি এখনওRead More →

ট্রাম্প-ঘনিষ্ঠ চার্লি কির্ককে কেন খুন? এফবিআই-এর জেরার মুখে কী জবাব দিলেন ধৃত আততায়ী টাইলার রবিনসন?

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কির্কের খুনি টাইলার রবিনসনকে শুক্রবারই গ্রেফতার করেছে সে দেশের গোয়েন্দা সংস্থা এফবিআই। ২২ বছর বয়সি ওই যুবককে জেরা করে চেষ্টা চলছে হত্যার ‘কারণ’ (মোটিভ) অনুসন্ধানের। মার্কিন সংবাদমাধ্যমকে এফবিআই জানিয়েছে, রক্ষণশীল চার্লিকে খুনের কারণ জানাতে গিয়ে রবিনসন বলেছেন, ‘‘উনি ঘৃণা ছড়াতেন।’’ ইতিমধ্যেই মোবাইল ফোনে কথোপকথনের সূত্রRead More →

আইপিএল থেকে ইংল্যান্ড সিরিজ়‌, শুভমনের সাফল্যের নেপথ্যে ফলের রস বিক্রেতা!

প্রথম আইপিএল, তার পর ইংল্যান্ড। গত এক মাস ব্যাট হাতে সময়টা ভালই গিয়েছে শুভমন গিলের। ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হয়েছেন। অর্থাৎ নেতৃত্বের পথও পরিষ্কার হচ্ছে। ব্যাটার শুভমনের উত্থানের নেপথ্যে রয়েছেন ফলের রস বিক্রেতা, যিনি প্রয়োজনে শুভমনকে থ্রোডাউন দেন। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়েও ব্যর্থ হওয়া একRead More →

ফুটবলার নেই, বিপণন নেই, সম্প্রচার নেই, সমন্বয় নেই, সময়সূচি নেই! কলকাতা লিগ আছে কেন? সেটাই প্রশ্ন

প্রশ্ন কঠিন। বিশ্বের কোন ফুটবল লিগে গত বারের চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়ার আগেই নতুন মরসুম শুরু হয়ে যায়? উত্তর সহজ। কলকাতা লিগ। গত বছরের লিগে বিজয়ী ঘোষণা করা হয়েছিল ইস্টবেঙ্গলকে। ভবানীপুর এবং ডায়মন্ড হারবার ওয়াকওভার দেওয়ায় ৪৭ পয়েন্টে শেষ করেছিল লাল-হলুদ। কিন্তু আইএফএ-র সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে ডায়মন্ডRead More →

দুই স্পিনারে বিধ্বস্ত দক্ষিণাঞ্চল! ১৪৯ রানে অল আউট, দলীপ ফাইনালে দাপট পাটীদারের মধ্যাঞ্চলের

দলীপ ট্রফির ফাইনালের প্রথম দিন দাপট দেখালেন স্পিনারের। মধ্যাঞ্চলের দুই স্পিনার কুমার কার্তিকেয় ও সারাংশ জৈনের সামনে দাঁড়াতে পারল না দক্ষিণাঞ্চলের শক্তিশালী ব্যাটিং অর্ডার। প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে গেল দক্ষিণাঞ্চল। জবাবে দিনের শেষে মধ্যাঞ্চলের রান বিনা উইকেটে ৫০। এখনও দক্ষিণাঞ্চলের থেকে ৯৯ রান পিছিয়ে থাকলেও প্রথমRead More →

ডনেৎস্কে প্রত্যাঘাত করল ইউক্রেন সেনা, তুমুল লড়াইয়ে পর রুশ দখলমুক্ত হল গুরুত্বপূর্ণ অঞ্চল

শীতের বরফ পড়ার আগে রুশ ফৌজের হাত থেকে অধিকৃত অঞ্চল ছিনিয়ে নিতে নতুন করে অভিযানে নামল ইউক্রেন সেনা। রাজধানী কিভে ধারাবাহিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানার মধ্যেই গত সপ্তাহ থেকে ডনেৎস্কে প্রত্যাঘাত শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনী। গত কয়েক দিনের লড়াইয়ে ৬২ বর্গকিলোমিটার অঞ্চল রুশ দখল থেকে মুক্তRead More →

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে চোট-আতঙ্ক পাক দলে! অধিনায়ক সলমনের খেলা নিয়ে ধোঁয়াশা

রবিবার কি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন পাকিস্তানে অধিনায়ক সলমন আলি আঘা? এশিয়া কাপে পাক অধিনায়কের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অনুশীলনে সলমনকে দেখে এই সংশয় তৈরি হয়েছে। ‘জিয়ো নিউজ়’ জানিয়েছে, বুধবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে পাকিস্তানের অনুশীলনে থাকলেও অনুশীলন করেননি সলমন। তাঁর ঘাড়ে একটি ব্যান্ডেজ বাঁধা ছিল। ওয়ার্ম আপ থেকেRead More →