মেয়েদের আইপিএলের ১১ দিন আগে নাম প্রত্যাহার ৪.২০ কোটির দুই তারকার, সমস্যায় মন্ধানা, জেমাইমারা

দু’জনকেই ধরে রেখেছেন তাঁদের দল। দু’জনকে মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু মেয়েদের আইপিএলের ১১ দিন আগে নাম তুলে নিলেন অস্ট্রেলিয়ার দুই অলরাউন্ডার এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। তাঁদের পরিবর্তও ঘোষণা করে দিয়েছে দু’দল। পেরি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। দু’বছর আগে স্মৃতি মন্ধানার দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি।Read More →

নতুন সমস্যায় শ্রেয়স! ছাড়পত্র পেলেন না ভারতীয় ক্রিকেটার, নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ফেরার সম্ভাবনা কম আয়ারের

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভারতীয় দলে ফেরার কথা ছিল শ্রেয়স আয়ারের। কিন্তু সেই সম্ভাবনা কমেছে। জানা গিয়েছে, নতুন সমস্যায় পড়েছেন তিনি। ফলে এখনও বোর্ডের চিকিৎসকদের ছাড়পত্র পাননি ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক। ৩০ ডিসেম্বর বোর্ডের চিকিৎসকদের কাছে ছাড়পত্র পাওয়ার কথা ছিল শ্রেয়সের। কিন্তু তিনি তা পাননি। ফলে আপাততRead More →

অদ্ভুত সিদ্ধান্ত শ্রীলঙ্কার, বড় দায়িত্ব দিয়েও বিশ্বকাপের ঠিক আগে সরিয়ে দেওয়া হবে মালিঙ্গাকে!

৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদেরই প্রাক্তন ক্রিকেটারের উপর ভরসা করেছে শ্রীলঙ্কা। লাসিথ মালিঙ্গাকে বড় দায়িত্ব দিয়েছে তারা। তবে মাত্র এক মাসের জন্য সেই ভূমিকায় দেখা যাবে শ্রীলঙ্কার প্রাক্তন পেসারকে। মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, মালিঙ্গা তাদের দলে স্বল্প সময়ের জন্য পরামর্শদাতা হিসাবে রয়েছেন। ১৫ ডিসেম্বর থেকেRead More →

অনুপ্রবেশই পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে! সঙ্গে দুর্নীতি, অপশাসন ও সন্ত্রাসও, বুঝিয়ে দিলেন শাহ

তিন দিনের সফরে সোমবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই সফর পুরোটাই কলকাতাকেন্দ্রিক। কোনও প্রকাশ্য জনসভাও নেই সফরে। শুধুই সাংগঠনিক বৈঠক। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির কর্মী-সমর্থক এবং সাধারণ জনতার উদ্দেশে বার্তা দিয়ে রাখলেন শাহ।  শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:১৮  কলকাতায় শাহের বার্তা বিধানসভাRead More →

শ্রীলঙ্কাকে চুনকাম করে টি২০ সিরিজ় ভারতের, রেকর্ড দীপ্তির, হরমনপ্রীত-অরুন্ধতীর দাপটে জিতে বছর শেষ ভারতীয় দলের

এক দিনের বিশ্বকাপ জেতার পর যে তাঁরা মনঃসংযোগ হারাননি তা প্রমাণ করে দিলেন হরমনপ্রীত কৌরেরা। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতির শুরুটা ভাল হল ভারতের। জয় দিয়ে ২০২৫ সাল শেষ করল ভারতের মহিলা দল। টি-টোয়েন্টি সিরিজ়ে শ্রীলঙ্কাকে চুনকাম করলেন হরমনপ্রীতেরা। পাঁচটি ম্যাচই আরাম করে জিতল ভারত। বিশ্বরেকর্ড করলেন দীপ্তি শর্মা।Read More →

নিলামে ৪০ লাখে কিনেছে চেন্নাই, বিজয় হজারেতে লজ্জার বিশ্বরেকর্ড পুদুচেরির বোলারের

নিলামে তাঁর মধ্যে প্রতিভা দেখতে পেয়েছিল চেন্নাই। বিভিন্ন দলের সঙ্গে অল্প লড়াই করে কিনেওছিল তারা। সেই বোলারই লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন বিজয় হজারে ট্রফিতে। ১০ ওভারে দিলেন ১২৩ রান। নিয়েছেন মাত্র একটি উইকেট। লিস্ট এ ক্রিকেটে এটি বিশ্বরেকর্ড। সোমবার ঝাড়খন্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল পুদুচেরি। সেই ম্যাচে পুদুচেরির অধিনায়ক আমন খানকে বেধড়কRead More →

Bardhaman: রেলগেটে বন্ধ হয়ে গেল স্কুটি, তেড়ে এসে ছাত্রীকে জাত তুলে গালাগালি, ধর্মীয় কটূক্তি গেটম্যানের…

 রেলগেটে ২মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ,জাত তুলে গালাগালি ও ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করার প্রতিবাদে প্রবল বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন।  হাওড়া-বর্ধমান কর্ডলাইনে জামালপুরের ঘটনা। এনিয়ে এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হল। ছুটে এল রেল পুলিস। সোমবার জামালপুরের হাওড়া-বর্ধমান কর্ডলাইনে জৌগ্রাম ও ঝাপানডাঙ্গা রেল স্টেশনের মধ্যবর্তী পাঁচশিমুল রেলগেটে দুপুর ১২টা ১৫ মিনিট ওইRead More →

চুরির সাত বছর পরে ডাকযোগে বাড়িতে পৌঁছলো নথি! চোরের মানবিকতায় মুগ্ধ এসআইআর-চিন্তিত কোচবিহারের যুবক

এসআইআর আবহে নথির চিন্তায় অনেকে। তাঁদের মধ্যে একজন কোচবিহারের অর্ধেন্দু বণিক। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য প্রয়োজনীয় যাবতীয় নথিই ছিল যুবকের। কিন্তু সাত বছর আগে বাড়িতে চুরি হয়। চুরি গিয়েছিল যাবতীয় নথি। হঠাৎ সেই সমস্ত নথিই ফিরে পেলেন অর্ধেন্দু। ডাকযোগে! ২০১৮ সালের এমনই ডিসেম্বরের শীতে পরিবেশপ্রেমী অর্ধেন্দুর বাড়িতে কেউRead More →

‘অন্যকে জ্ঞান দেওয়ার নৈতিক অধিকারই নেই’! সংখ্যালঘু নির্যাতন নিয়ে পাকিস্তানের বক্তব্য ওড়াল নয়াদিল্লি

ভারতে সংখ্যালঘুদের উপর নাকি নির্যাতন চলছে! পাকিস্তানের এই দাবি নস্যাৎ করল ভারত। শুধু তা-ই নয়, পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার পরিসংখ্যান ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, ইসলামাবাদ সংখ্যালঘু প্রসঙ্গে নয়াদিল্লির দিকে আঙুল তুলে নিজেদের ইতিহাস মুছে ফেলতে পারে না! বড়দিনের সময় ভারতে কিছুRead More →

বিশ্বকাপ জয়ের পরেই কথা বলা বন্ধ হয়ে যাচ্ছিল হরমনপ্রীত-স্মৃতির! কী হয়েছিল, কী ভাবে সামলানো গিয়েছিল পরিস্থিতি, ফাঁস জেমাইমার

বিশ্বকাপ জেতার ঠিক পরেই কথা বলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল হরমনপ্রীত কৌর ও স্মৃতি মন্ধানার মধ্যে। ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক এবং সহ-অধিনায়কের মধ্যে কী হয়েছিল, কী ভাবেই বা পরিস্থিতি সামলানো গিয়েছিল, জানিয়েছেন জেমাইমা রদ্রিগেজ়। কপিল শর্মার অনুষ্ঠানে গিয়েছিল ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দল। ভাংড়া নেচে আইসিসি চেয়ারম্যান জয় শাহর থেকে ট্রফিRead More →