ঘুমিয়ে পড়ায় সিগন্যাল দেখতে পাননি! ওন্দার রেল দুর্ঘটনায় চালক-সহ চার জন সাসপেন্ড

বাঁকুড়ার ওন্দায় রেল দুর্ঘটনার তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির চালক ও সহকারী চালক-সহ চার জনকে সাসপেন্ড করলেন রেল কর্তৃপক্ষ। রবিবার ভোরে বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশনে ঘটে যাওয়া ওই দুর্ঘটনার পরপরই তদন্ত শুরু করে দক্ষিণ-পূর্ব রেল। তদন্তে উঠে আসে, চলন্ত মালগাড়ির চালক ও সহকারী চালক সিগন্যাল ‘ওভার স্যুট’ (সিগন্যাল অমান্য করা) করে গতিRead More →

বিয়ের রাতেই বাবা, ঠাকুমা, ভাইকে হারালেন আয়ুষী, লেকটাউনের দুর্ঘটনার ফুটেজ দেখতে চায় পরিবার

মেয়ের বিয়ে দিয়ে রাজারহাট থেকে ফিরছিলেন মানিকতলায়। পথে বেপরোয়া বাসের ধাক্কায় থমকে গিয়েছে যাত্রা। লেকটাউনের রাস্তায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে রবিবার। গভীর রাতে তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে ৪৪ নম্বর রুটের একটি বাস। এই ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট মৃতদের আত্মীয়েরা। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিলেনRead More →

গার্ডনারের ঘূর্ণিতে ডুবল ইংল্যান্ড, পুরুষদের পর মহিলাদের অ্যাশেজেও জয় অস্ট্রেলিয়ার

চতুর্থ দিনের শেষেই দেওয়াল লিখন প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল। হলও সেটা। পুরুষদের পর এ বার মহিলাদের অ্যাশেজ টেস্টও জিতে নিল অস্ট্রেলিয়া। বল হাতে চমক দিলেন অ্যাশলি গার্ডনার। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিলেন তিনি। গার্ডনারের ঘূর্ণির জবাব ছিল না ইংল্যান্ডের ব্যাটারদের কাছে। ফলে পঞ্চম দিন প্রথম সেশনেই শেষ হয়ে গেল খেলা।Read More →

সংসারের সম্পত্তিতে সমান অধিকার থাকবে গৃহবধূদেরও, রায় মাদ্রাজ হাই কোর্টের

 তাঁদের কাজের কোনও নির্দিষ্ট সময় নেই। ৩৬৫ দিনে একদিনও তাঁরা ছুটি পান না। পরিবার আর সংসারের জন্য হাসিমুখে পরিশ্রম করতে থাকেন, প্রত্যেকের যাবতীয় খুঁটিনাটির দিকে নজর রাখেন। এতকিছু করে কি পান গৃহবধূরা? সাম্প্রতিক একটি মামলার রায় দিতে গিয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি তুলে ধরেছে মাদ্রাজ হাই কোর্ট (Madras High Court)। রায়Read More →

বোমা বাঁধতে মজুরি ২০০ টাকা এবং ২ প্যাকেট বিস্কুট

ভোটে যুদ্ধ করতে ২০০ টাকা মজুরি এবং ২ প্যাকেট বিস্কুট দিয়ে চলছে বোমা বাধার কাজ। ধৃতদের মুখে তৃণমূল সভাপতি ও বিধায়কের নাম। ভোটের জন্য যুদ্ধ হবে, বোমা তৈরি করতে হবে৷ ২০০০টাকা করে দেওয়ার কথা থকলেও ২০০ টাকা ও ২ প্যাকেট বিস্কুট মজুরি দিয়েই চলছে সেই বোমা বাঁধার কাজ। ২ দিনেRead More →

মর্মান্তিক! কেশিয়াড়িতে বিল্ডিং ভেঙ্গে চাপা পড়ে প্রাণ গেল কিশোরের

কেশিয়াড়ির নাপো এলাকায় জরাজীর্ণ সেচ দপ্তরের বিল্ডিংয়ের ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হল ১৩ বছরের কিশোরের মৃতদেহ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দমকল ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি দল। ঘটনায় জানাগেছে, খেলতে বেরিয়েছিল স্থানীয় কিশোর বিশ্বনাথ হাঁসদা। জরাজীর্ণ বিল্ডিংয়ের নীচে খেলতে খেলতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে বিল্ডিংটি। তখন সঙ্গীরা বেরিয়ে গেলেও বিশ্বনাথ বেরাতে পারেনি।Read More →

আজব কান্ড! টাকা ফেললেই মিলেছে অঞ্চল সভাপতির পদ, পঞ্চায়েত ভোটের মুখে ভিডিও ভাইরাল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতির

 ফের ভিডিও ভাইরাল দক্ষিণ দিনাজপুরে। ব্লক তৃণমূল সভাপতির পরে এবারে জেলা তৃণমূল সভাপতির দুর্নীতির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রবিবার যে ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পড়েছে গোটা দক্ষিণ দিনাজপুরে। যা নিয়ে পঞ্চায়েত ভোটের মুখে কার্যত অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করে একটি টুইটও করেছেন বিজেপিরRead More →

Bengal Weather Today: রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এগোচ্ছে মৌসুমী বাংলা পেরিয়ে আরও খুব দ্রুত এগিয়ে চলল বর্ষা। মৌসুমী অক্ষরেখা ভিরাবল, বিদ্যানগর, উদয়পুর, আম্বালা ও কাটরারRead More →

সবুজ পাতা এবং কাশির ‘ইমোজি’ আসলে গাঁজার গোপন বার্তা, নিরীহ মেসেজে লুকিয়ে মাদক রহস্য

সবুজ পাতা এবং কাশির ‘স্মাইলি’। মনে হবে, মজার হোয়াটসঅ্যাপ বার্তা। কিন্তু, না। মাদক কারবারে এটাই গাঁজার গোপন কথা। তেমনই এমডিএমএ মাদক বোঝাতে আছে ক্যাপসুল এবং লজেন্সের ছবি। হেরোইন বোঝাতে ‘সিরিঞ্জ’। কোকেন, মাশরুম-সহ অন্য সব মাদকের জন্যও আলাদা আলাদা ইমোজি। চলতি বছরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের আগে মেসেজিং অ্যাপে সন্তানদের এমনRead More →

মদের আসরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ভাঙড়ে, অভিযুক্ত পলাতক

আবার খুন ভাঙড়ে। মদের আসরে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ওঠায় ভাঙড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি। এই ঘটনাটি রবিবার গভীর রাতে ভাঙড় থানা এলাকার অন্তর্গত গড়ান বেরিয়া এলাকায় ঘটেছে। মৃতের নাম অজয় পাল (৩২)। অজয় পেশায় এক জন প্রতিমাশিল্পী। খুন করার পর অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে। পলাতক অভিযুক্তের সন্ধানেRead More →