Virat Kohli | WTC Final 2023: এবার ব্রিটিশভূমে মহাযুদ্ধ, মঙ্গলে লন্ডনের উড়ানে ক্রিকেট উপাসক! বিরাটের সঙ্গী কারা?

এবারও আইপিএল ট্রফি ছুঁয়ে দেখা হল না বিরাট কোহলির (Virat Kohli)। আইপিএল ইতিহাসের সর্বাধিক রানশিকারিকে টুর্নামেন্টের ১৬ তম সংস্করণেও, ক্রিকেট বিধাতা ট্রফি থেকে দূরেই রাখলেন। এম চিন্নাস্বামীতে লিগের শেষ ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছিল দুরন্ত সেঞ্চুরি। তবুও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জিততে পারেনি তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে আরসিবি-র (RCB)Read More →

Guyana: ছাত্রাবাসে ভয়াবহ আগুন! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ২০ শিশুর…

 অন্ততপক্ষে ২০ জন ছাত্র পুড়ে মারা গেল। এক ছাত্রাবাসে আগুন লাগার ঘটনায় এই বিপর্যয় ঘটেছে গায়নায়। গায়নার সূত্রে জানা গিয়েছে, জর্জটাউন থেকে ৩২০ কিলোমিটার দূরে একটি সেকেন্ডারি স্কুলের ডর্মিটরিতে এই আগুন লাগে। গায়না সরকারি ভাবে তাদের শোকপ্রকাশ করেছে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায়– ‘উই হ্যাভ লস্ট মেনি বিউটিফুল সোলস ইন দ্যাট ফায়ার’!Read More →

চোটের জেরে খেলেননি আইপিএলে, অথচ টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই ফিট অস্ট্রেলিয়ার পেসার!

চোটের কারণে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আরসিবির মরণবাঁচন ম্যাচে নামার আগেই দেশে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। আরসিবির হয়ে না খেললেও অস্ট্রেলিয়ার হয়ে খেলতে অবশ্য কোনও সমস্যা নেই তাঁর। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার জন্য সম্পূর্ণ সুস্থ তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বলেছেন, ‘‘পেটের পেশিতে টানRead More →

চাপান-উতোর চলছেই, এ বার মোহনবাগানকে পাল্টা দিল কেকেআর

মোহনবাগান বনাম কেকেআরের লড়াই চলছেই। লখনউ ম্যাচে ইডেন গার্ডেন্সে সবুজ-মেরুন জার্সি পরিহিত সমর্থকদের ঢুকতে না দেওয়ার প্রসঙ্গে রবিবার বিবৃতি জারি করেছিল মোহনবাগান। কড়া বিবৃতিতে কেকেআরের আচরণের তীব্র নিন্দা করেছিল তারা। সোমবার পাল্টা বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেছে কেকেআর। কেকেআরের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, লখনউ ম্যাচে কিছু সমর্থককে মাঠে ঢুকতেRead More →

আকাশ থেকে জঙ্গলে আছড়ে পড়ল বিশালাকার ধাতব বস্তু, কী ওটা! তা নিয়ে চাঞ্চল্য গোয়ালতোড়ে

আকাশ থেকে জঙ্গলে পড়ল বিশালাকৃতির ধাতব বস্তু। আর তা নিয়ে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায়। পুলিশ ওই ধাতব বস্তুটি ঘিরে রেখেছে। আকাশ থেকে পড়া বিরাট বেলনাকারের ওই বস্তুটি কী তা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে জঙ্গলে বিকট আওয়াজ শুনতে পান গোয়ালতোড়ের ধামোচা এলাকারRead More →

পূর্ববঙ্গে হিন্দুদের স্মৃতি— বিশেষ সাক্ষাৎকার/৬ “আমি মুসলমানদের দোষ দেখি না, এটাই ছিল ভবিতব্য“— তুষার তালুকদার

“তাঁর অতি প্রিয় মানুষদেরও তিনি ছাড়েননি। এমনকি পুলিশের এবং সরকারি ব্যবস্থাপনাতে ঘুষ খাওয়া আর অন্যান্য দুর্নীতি নিয়েও তিনি অসংকোচে মুখ খুলেছেন। ফিল্মে-নাটকে ছাড়া কলকাতা কেন, কোনও দেশের পুলিশই বোধ হয় এমন পুলিশ কমিশনার দেখেনি।” তুষার তালুকদারের ‘আমার যা কিছু’-র ভূমিকায় এ কথা লিখেছেন প্রবীন শিক্ষাবিদ ডঃ পবিত্র সরকার। আবার মহাশ্বেতাRead More →

Bengal Weather Today: পশ্চিমে তাপপ্রবাহের পরিস্থিতি, মঙ্গলে ঝড় রাজ্যে

সোমবার দুই এক জলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে আজও। মঙ্গল এবং বুধবার ঝড় বৃষ্টি হবে রাজ্যজুড়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলা বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিRead More →

Budge Budge Cracker Godown Fire: ফের বাজির গোডাউনে বিস্ফোরণ, মৃত ৩; গ্রেফতার ৩৪

পূর্ব মেদিনীপুরের এগরার পর দক্ষিণ ২৪ পরগনার বজবজ। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে রবিবার প্রাণহানির ঘটনা ঘটেছে বজবজের চিংড়িপোতা গ্রামে। রবিবার সন্ধ্যায় সেখানকার একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ঝলসে মৃত্যু হয়েছে তিন জনের। এক জন গুরুতর আহত অবস্থায় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গিয়েছে তাঁরও মৃত্যু হয়েছে সোমবার সকালে।Read More →

স্টেশন পেরিয়ে চলে গেল ট্রেন! ভুল বুঝতে পেরে ৭০০ মিটার উল্টো দিকে চাকা ঘোরালেন চালক

চালকের ভুলে স্টেশন পেরিয়ে চলে গিয়েছিল ট্রেন। সেই স্টেশনে ফিরতে আবার উল্টো দিকে চাকা ঘোরাতে হল। অপেক্ষমান যাত্রীদের তুলতে স্টেশনে ফিরে এল ট্রেন। সোমবার ১৬৩০২ ভেনাদ এক্সপ্রেস ট্রেন কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম থেকে যাত্রা শুরু করেছিল। মাঝে চেরিয়ানাদ নামের একটি ছোট্ট স্টেশনে ট্রেনটির দাঁড়ানোর কথা ছিল। স্টেশনটি ডি-গ্রেডের। অনেক ট্রেনই সেখানেRead More →

অস্বস্তির গরম রাজ্য জুড়ে, কোথাও তাপপ্রবাহ, কোথাও ঝড়বৃষ্টি! ভিজতে পারে কোন কোন জেলা?

রাজ্যে অস্বস্তির গরমে এখনই বিরাম নেই। তবে তার মাঝেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে সেই সঙ্গে গরমজনিত অস্বস্তিও বজায় থাকবে প্রায় সর্বত্র।Read More →