“পরনের কাপড় থাকবে না, আগাম সমবেদনা”, সুকান্ত মজুমদারকে হুমকির সুরে কুরুচিপূর্ণ মন্তব্য প্রাক্তন বিডিওর

রাজ্যের এক প্রাক্তন বিডিওর বিরুদ্ধে সুকান্ত মজুমদারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। তাকে ওই আধিকারিক হোয়াটসঅ্যাপে সরকারি নিয়মের বাইরে গিয়ে হুমকির সুরে অসম্মান জনক কথা বলেছেন বলে দাবি রাজ্য বিজেপি সভাপতির। মণিপুরের ঘটনার প্রসঙ্গ টেনে বাজে উক্তি করেছেন হরিরামপুরের প্রাক্তন বিডিও। সুকান্তর মজুমদারের দাবি, হরিরামপুরে প্রাক্তন ভিডিও শ্রীমান বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ মেসেজেRead More →

শেষ মুহূর্তের গোলে জয়, কলকাতা লিগে পিয়ারলেসকে হারাল মহমেডান

শেষ মিনিটের গোলে কলকাতা লিগে জিতল মহমেডান। রবিবার নিজেদের মাঠে তারা পিয়ারলেসকে হারাল ২-১ গোলে। মহমেডানের হয়ে গোল করেন ডেভিড লালানসাঙ্গা এবং সামাদ আলি মল্লিক। আগের ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে হারের পর জয়ের রাস্তায় প্রত্যাবর্তন মহমেডানের। রবিবার আকাশ পরিষ্কার থাকায় খেলতে কোনও অসুবিধা হয়নি দু’দলের ফুটবলারদের। প্রথম থেকেই মহমেডানের মুহুর্মুহুRead More →

বধূ নির্যাতনের তদন্তে গিয়ে বৃদ্ধ দম্পতির টাকা লুটের অভিযোগ! ‘ক্লোজড’ খড়দহ থানার আইসি

বধূ নির্যাতনের অভিযোগের তদন্ত করতে গিয়ে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে হেনস্থার অভিযোগ উত্তর ২৪ পরগনার খড়দহ থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই দম্পতির কাছ থেকে লক্ষাধিক টাকা ‘লুটপাটের’ অভিযোগ ওঠে ওই সাব-ইনস্পেক্টর (এসআই)-এর বিরুদ্ধে। এ নিয়ে আদালতের নির্দেশ আসতেই ওই আইসিকে ‘ক্লোজ’ করা হল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুRead More →

ঢাকুরিয়ার মদের দোকানে ক্রেতাকে ঘুসি মেরে, মাথা ঠুকে খুন জনসমক্ষে, ঘাতক ওই দোকানেরই কর্মচারী

মদ কেনা নিয়ে বচসা। সেখান থেকে হাতাহাতি এবং মৃত্যু। রবিবার খাস কলকাতায় এমন ঘটনায় জোর উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় একটি মদের দোকানে এক ক্রেতার সঙ্গে ঝগড়া শুরু হয় দোকানের কর্মীদের। আচমকা ওই ক্রেতাকে টেনে দোকানে ঢুকিয়ে কিল মারতে থাকেন এক কর্মী। মারের চোটে অসুস্থ হয়েRead More →

‘ওই কুকি আসছে’, দুরন্ত বাচ্চাকে ভয় দেখাচ্ছেন মা, কুকি শিশু বলছে, ‘বড় হয়ে আমি মেইতেই মারব’

আমাদের কয়েকটা প্রশ্ন করেই ছেড়ে দিলেন ওঁরা। কিন্তু আমাদের গাড়ির চালককে নয়। চালক মণিপুরি যুবক। ভাষা বুঝতে পারছি না। কী প্রশ্নোত্তর পর্ব চলছে এক বর্ণও উদ্ধার করতে পারছি না। শুধু বুকটা ঢিপঢিপ করছে। ফিরে যেতে হবে না তো? সমস্যায় পড়তে হবে না তো? শেষ পর্যন্ত কোনওটাই হয়নি। এবং আমাদের এগিয়েRead More →

বাদল ঝড় সামলেই মোদী লোকসভা ভোটের প্রচারে ঝাঁপাবেন! জোর প্রস্তুতি শুরু গেরুয়া শিবিরে

সংসদের বাদল অধিবেশনে শুরু থেকেই ঝড় চলছে। মণিপুর নিয়ে উত্তাল লোকসভা এবং রাজ্যসভা। অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধীরা। তবে সেই ঝড় সামলানোর মধ্যেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে বিজেপি। এত দিন দলের অন্য কেন্দ্রীয় নেতা থেকে মন্ত্রীরা রাজ্যে রাজ্যRead More →

সাহিত্য সভা মঞ্চে নারীদের সংগ্রামের কথা উঠে এলো পুরুলিয়ার শবর মহিলার বক্তব্যে

সাহিত্য সভা মঞ্চে নারীদের সংগ্রামের কথা উঠে এল শবর সম্প্রদায়ের উচ্চ শিক্ষার আঙিনায় থাকা রমনিতা শবরের বক্তব্যে। তিনিই খেড়িয়া জনজাতির মধ্যে প্রথম স্নাতক। ঝাড়খণ্ডের পটমদা কলেজ থেকে স্নাতক হন রমনিতা। পুরুলিয়ার সিধু- কানহু- বীরসা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করেন। তিনি বলেন, “আরও বেশি সাংস্কৃতিক চর্চা, কবিতা, গান, লেখার মাধ্যমেRead More →

২৪- এর লোকসভার আগে বঙ্গ বিজেপিকে শক্তিশালী করতে দিলীপ ঘোষকে ব্যবহার করা হবে, জানালেন সুকান্ত মজুমদার

বিজেপির জাতীয় স্তরে দিলীপ ঘোষ পদবিহীন হতেই তাকে নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। কেন জাতীয় স্তরের পদ থেকে তাকে সরিয়ে দিল বিজেপি? আগামীতে কী কোনো পরিকল্পনা রয়েছে তাকে নিয়ে? সে প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরছে। কিন্তু এই বিষয়ে কোনো রকম বিতর্ক নেই বলেই মনে করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁরRead More →

মল্লিকপুরে কারখানায় অগ্নিকাণ্ড, দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে

দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে কারখানায় আগুন। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। জানা গিয়েছে, একটি বস্তার কারখানায় আগুন লেগেছে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। হতাহতের খবর নেই। শনিবার সন্ধ্যায় মল্লিকপুরের পাঁচঘরার কাছে খিরিশতলায় একটি বস্তার কারখানায় আগুন লেগে যায়। আগুন দ্রুতRead More →

পঞ্চায়েত ভোটে অনেক বিডিওর ভূমিকাই আতশকাচের নীচে, তবে পাশে আছে প্রশাসন

পঞ্চায়েত ভোটে বেআইনি কাজের জন্য এক বিডিও এবং এক এসডিও-কে সাসপেন্ডের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। পরিস্থিতি যা, তাতে আগামী দিনে আরও কয়েক জন বিডিও-র ঘাড়ে শাস্তির খাঁড়া নামার আশঙ্কা করছে প্রশাসনিক মহলের একাংশ। ভোট প্রক্রিয়ায় বেশ কয়েক জন বিডিও-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী নেতারাও। সব মিলিয়ে পঞ্চায়েতRead More →