বৃষ্টি নেই, বাঁকুড়ায় চাষের কাজ বন্ধ হওয়ায় মাথায় হাত চাষিদের

জুলাই মাসের শেষের দিক, অথচ চাষাবাদের কাজ শুরুই করা গেল না। সারা বাঁকুড়া জেলাজুড়ে একই চিত্র। যে কিছু এলাকায় বীজতলা হয়েছে তা এখন বাঁচিয়ে রাখাই দায় হয়ে পড়েছে বলে বক্তব্য চাষিদের। চাষাবাদের সাথে যুক্ত ব্যক্তিদের কথায় অম্বুবাচীর সময় অর্থাৎ রথের সময়ে সাধারণত বীজতলা তৈরী হয়ে যায়। এবছর বৃষ্টির দেখা নেইRead More →

‘কাঁদার জন্য প্রস্তুত হোন’, দর্শকদের বার্তা বিবেক অগ্নিহোত্রীর! কী চমক আনছেন তিনি?

গত বছর বলিউডে মুক্তিপ্রাপ্ত অজস্র ছবির মধ্যে বিতর্কেক নিরিখে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ অন্যতম। ছবিটি সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের যাবতীয় অনুমান তছনছ করে দিয়েছিল। দেশের বক্স অফিসে ছবিটি প্রায় ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। এই ছবিকে ঘিরে একাধিক বিতর্ক ঘনীভূত হয়েছিল। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দিকেও উঠেছিল অভিযোগের তির। এমনকি, ছবির গায়েRead More →

সরাসরি: আউট স্মিথ, অ্যাশেজের চতুর্থ টেস্টে তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া

তৃতীয় টেস্টের প্রথম একাদশে একটি পরিবর্তন করেছেন ইংল্যান্ড। অলি রবিনসনের জায়গায় দলে এসেছেন জেমস অ্যান্ডারসন। অন্য দিকে আগের টেস্টের দলে দু’টি পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। দলে এসেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং জশ হ্যাজলউড। তৃতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে টড মার্ফি এবং স্কট বোল্যান্ডকে। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ১৯ জুলাইRead More →

কুস্তি কি ছেড়ে দেব? বিনেশ এশিয়ান গেমসে ট্রায়াল ছাড়া সুযোগ পেতেই তোপ আর এক কুস্তিগিরের

ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসের ছাড়পত্র পেয়েছেন কুস্তিগির বিনেশ ফোগট। ভারতীয় কুস্তি সংস্থার অ্যাডহক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। অথচ, গত এক বছর কোনও প্রতিযোগিতাতেই নামেননি বিনেশ। অনুশীলনও করেননি। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে বিক্ষোভে ব্যস্ত ছিলেন তিনি। সেই বিনেশকে সরাসরি সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ আর এক কুস্তিগির অন্তিমRead More →

তিস্তা শেতলবাদের জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, শর্ত পাসপোর্ট জমা রাখার

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গা মামলায় জাল সাক্ষ্যপ্রমাণ পেশে অভিযুক্ত তিস্তার স্থায়ী জামিনের আবেদন বুধবার মঞ্জুর করেছে শীর্ষ আদালতের বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এএস বোপন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। এর আগে ওই বেঞ্চ জানিয়েছিল, ১৯ জুলাই পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবেRead More →

ব্যালট খাওয়ার সেই ব্লকেই ভোটারের চেয়ে ভোট বেশি তিনটি বুথে! বিচারপতি রিপোর্ট চাইলেন বিডিওর

বুথে ভোটারের সংখ্যা ১৪৮৮, কিন্তু ভোট পড়েছে প্রায় আড়াই হাজারের কাছাকাছি! একটি, দু’টি নয়, হাবড়ার তিন-তিনটি বুথে একই ছবি। অভিযোগ, ভোটারের চেয়েও বেশি সংখ্যক ভোট পড়েছে ওই বুথগুলিতে। অর্থাৎ, ভোটের পরিমাণ ১০০ শতাংশেরও বেশি! এই পরিসংখ্যান দেখে বুধবার বিস্ময় প্রকাশ করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। হাবড়া ২ ব্লকেরRead More →

প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে মেদিনীপুরে মিডিয়া কর্মশালা “বার্তালাপ”

 ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্ত প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে আজ মেদিনীপুরে মিডিয়া কর্মশালা “বার্তালাপ” এর আয়োজন করা হয়। পিআইবি-র পূর্বাঞ্চলের মহা নির্দেশক ভূপেন্দ্র কাইন্থোলা, বলেন, “বার্তালাপ” হল সরকার এবং মিডিয়ার মধ্যে যোগাযোগের সেতু স্থাপনের জন্য একটি মাধ্যম। কাইন্থোলা আরো বলেন, মিডিয়াতে সরকারি কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে ঘাটতি তুলে ধরতেRead More →

Dilip Ghosh: ‘ওরা লাশের বিভাজন করছেন, মারো আর ২ লাখ টাকা দিয়ে দাও’, বিস্ফোরক দিলীপ

অন্যান্য দিনের মতোই বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে দেখা করে রাজ্যের বিভিন্ন বিষয়ে নিজের ক্ষোভ উগড়ে দেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির মহামিছিলে আজ পুলিসের অনুমতি নেই তিনি জানিয়েছেন, ‘পুলিস তার অভ্যাস বজায় রেখেছে এবং পারমিশন দেয়নি। অশান্তির বিরুদ্ধে মিছিল। পুলিস নিজেই অশান্তি করছে। আমরা আমাদের কর্মসূচি বহাল রাখব।Read More →

Bengal Weather Today: শুক্রবার থেকে বৃষ্টি বাড়লেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

বৃষ্টি কিছুটা বাড়বে একুশে জুলাই শুক্রবার থেকে। ভারী বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে নেই। রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সিস্টেম মৌসুমী অক্ষরেখা বিকানির, কোটা, গুনা, মণ্ডলা, পেন্ড্রারোড হয়ে এরপর ওড়িশার কটকের উপর দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে একটিRead More →

রাজ্য বিজেপিতে বদলের সূচনা! লোকসভা ভোটের আগে ‘আদি’ নেতাদের গুরুত্ব দিতে মরিয়া সুকান্ত

সম্প্রতি রাজ্য বিজেপিতে দু’টি বদল এসেছে। রাজ্য কর্মসমিতির সদস্য প্রতাপ বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলারক্ষা কমিটির শীর্ষে বসেছেন। আবার সহ-সভাপতি পদে থাকা সঞ্জয় সিংহকে দলের কল সেন্টারের ইনচার্জ করা হয়েছে। দীর্ঘ দিন গেরুয়া রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই দুই নেতার হাতে এত দিন সে ভাবে কোনও দায়িত্বই ছিল না। তাঁদের দায়িত্ব দিয়েRead More →