শাহের সভা ঘিরে বুধবার যানজটের সম্ভাবনা মধ্য কলকাতায়! পুলিশ বলছে, অবস্থা বুঝে ব্যবস্থা হবে

ধর্মতলায় বুধবার সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি মনে করছে, এই সভার জেরে মধ্য কলকাতায় ব্যাপক যানজট তৈরি হতে পারে। পুলিশ জানিয়েছে, যখন যেমন প্রয়োজন হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে ভোগান্তির আশঙ্কায় সাধারণ মানুষ। বুধবার সকাল ১০টা থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চে বিজেপির সভা শুরু হওয়ারRead More →

ধর্মতলায় পদ্মের সমাবেশে শেষ বক্তা শাহ, প্রথম বক্তার নামেই ‘চমক’ দিতে চায় রাজ্য বিজেপি

রাত পোহালেই বিজেপির ধর্মতলার সভা। মঞ্চ বাঁধা শুরু হয়ে গিয়েছে। বুধবার সেখানে দুপুর ২টো নাগাদ আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার অনেক আগে থেকেই শুরু হয়ে যাবে বক্তৃতার পালা। রাজ্য বিজেপির যা পরিকল্পনা, তাতে সকাল ১০টা থেকেই শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে দলের কবিয়াল-বিধায়ক অসীম সরকারের গানRead More →

‘মুড়ি-এলাচ খেয়ে মনে হল কেউ এসে বাঁচাবে’! সুড়ঙ্গের ভিতরের আশা-আতঙ্কের অভিজ্ঞতা শোনালেন শ্রমিক

অন্ধকার স্যাঁতসেঁতে সু়ড়ঙ্গ। ভরসা বলতে ছিল সুড়ঙ্গে কাজ করার জন্য লাগানো বৈদ্যুতিক বাতি। দিন-রাতের হিসাব বুঝতে বুঝতে সেই সুড়ঙ্গেই ১৭ দিন কাটিয়ে দিয়েছেন ৪১ জন শ্রমিক। বেরিয়ে আসবেন, এই আশা নিয়ে চালিয়ে গিয়েছিলেন বেঁচে থাকার লড়াই। সেই যুদ্ধে তাঁরা জিতেওছেন। আটকে পড়ার ১৭ দিনের মাথায়, মঙ্গলবার উত্তরকাশীর ভাঙা সুড়ঙ্গ থেকেRead More →

আরও বিশ্রাম চান বিরাট, আগামী ক’টি সিরিজ়ে নিজেকে সরিয়ে রাখছেন কোহলি

বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই বিরাট কোহলির ছুটি আরও বাড়ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়‌ে দেখা যাবে না কোহলিকে। বোর্ডের কাছে অনুরোধ করেছেন সাদা বলের সিরিজ়‌ থেকে তাঁকে বিশ্রাম দেওয়ার জন্যে। বিশ্বকাপের পরিশ্রমের পর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকারRead More →

মানুষ বাঁচানোর কাজ প্রথম করলাম: উত্তরকাশী থেকে আনন্দবাজার অনলাইনকে দ্বাদশী বাহিনীর নেতা হাসান

ওয়াকিল হাসান। তাঁর নেতৃত্বে থাকা ১২ জনের দলই উত্তরকাশীতে ইঁদুরের মতো গর্ত করে সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে উদ্ধারকাজ শেষে সেই ‘দলপতি’ই আনন্দবাজার অনলাইনকে জানালেন, কাজটা ভীষণ ‘চ্যালেঞ্জিং’ ছিল। কলকাতা থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের উত্তরকাশীতে থাকা ওয়াকিলের কণ্ঠস্বরে তখন স্পষ্ট যুদ্ধ জয়ের স্বস্তি। প্রায়Read More →

‘মোটা ভাই, ভোট নাই’, শাহ-সভার পাল্টা হিসাবে শহর জুড়ে পোস্টার-ব্যানার দিয়ে ছয়লাপ করল তৃণমূল

বুধবার কলকাতার ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার আগে ভোর থেকে শহর জুড়ে পোস্টার-ব্যানারে ছয়লাপ করে দিল রাজ্যের শাসক তৃণমূল। তাদের সমাজমাধ্যম এবং আইটি সেলের উদ্যোগে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো সেই পোস্টার এবং ব্যানারগুলিতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’। সাধারণ ভাবে বাংলায় ‘মোটা’ বলতে স্থূলাঙ্গ এবং পৃথুল চেহারার মানুষদেরইRead More →

বুধবার গেরুয়া সুনামী দেখা দেবে কলকাতায়, মন্তব্য সুকান্তর

 “আগামীকাল গেরুয়া সুনামী দেখা দেবে কলকাতায়। গোটা শহর স্তব্ধ হয়ে যাবে।“ মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তিনি বলেন, কাল গোটা শহরে গেরুয়া পতাকা উড়বে। সভায় থাকার জন্য ইতিমধ্যে জেলা থেকে সমর্থকরা আসতে শুরু করেছে। রাতে অনেকে আসবে। জেলা নেতারা সমানে ফোন করছেন।Read More →

অমিত শাহ কলকাতায় আসছেন বলেই ভয়ে ঘর থেকে বেরতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ সুকান্ত মজুমদারের

 বুধবার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। সেই সমাবেশের আগেই প্রচারের প্রস্তুতি এখন তুঙ্গে। আজ সমাবেশের প্রচারের মধ্যেই তৃণমূল কংগ্রেসকে নিশানা দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করতে আসছেন বলেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ে ঘর থেকে বের হতেRead More →

Haryana Shooting: ঝাড়ু হাতে দুষ্কৃতীদের তাড়া করলেন মহিলা, প্রাণ বাঁচল প্রতিবেশীর, দেখুন Video

হিন্দি ছবির মতো দৃশ্য। গুলির আওয়াজ শুনে ঝাড়ু হাতে বেরিয়ে এলেন মহিলা। আর তার রুদ্রমূর্তি দেখেই গোলাগুলি থামিয়ে পালাল গ্যাংস্টাররা। প্রাণ বাঁচল প্রতিবেশীর। সোমবার সকালে এভাবেই হরিয়ানার ভিওানিতে প্রাণ বাঁচল হরিয়া নামে এক যুবকের। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। মঙ্গলবার কালে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল হরিয়া। আচমকাই ২টি বাইকেRead More →

সুড়ঙ্গযুদ্ধের বিশ্বকর্মার কাজ ‘শেষ’, খননকাজ সমাপ্ত করেই পুজোয় বসে গেলেন অস্ট্রেলিয়ার আর্নল্ড ডিক্স

সুড়ঙ্গ খননের কাজ প্রায় শেষের পথে। অপেক্ষা আর কিছু সময়ের। তার পরেই সুড়ঙ্গ থেকে বার করে আনা যাবে ৪১ জন শ্রমিককে। এই উদ্ধারকাজ যাতে নির্বিঘ্নে মিটে যায়, সে কারণে সুড়ঙ্গের বাইরে প্রার্থনায় বসলেন আর্নল্ড ডিক্স। এই সুড়ঙ্গ খননের কাজের তিনিই রূপকার। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োতে দেখা গিয়েছে, সুড়ঙ্গেরRead More →