Anupam Roy: অনুপমের অনুষ্ঠানে ভিড়ের চাপে ভাঙল গেট, তোলপাড় দেগঙ্গা বইমেলা, আহত বহু

দেগঙ্গা বইমেলায় ঘটে গেল দুর্ঘটনা। ভিড়ের চাপে ভেঙে পড়ল বইমেলার গেট। আর তাতেই গোটা মেলা জুড়ে শুরু হয়ে গেল দর্শকদের ছোটাছুটি। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আসল কারণ হল শনিবার ছিল অনুপম রায়ের গানের অনুষ্ঠান চিল বইমেলায়। তাতেই উপচে পড়ে ভিড়। তার পরেই ওই বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, মেলায় যে সংখ্যকRead More →

Bengal Weather: বছরশেষে দার্জিলিঙে তুষারপাত! সন্ধ্যায় শীতের আমেজ কলকাতায়…

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে।  সিকিমে বৃষ্টি ও তুষারপাত। তার প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বর্ষবরণে দিনের বেলায় কার্যত শীত উধাও। জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনাই নেই। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। দক্ষিণ ভারতে নর্থ ইস্টার্লি হাওয়ার প্রভাব। নতুন করেRead More →

স্বস্তি চেলসির, জয়ে ফিরল ম্যান সিটিও

স্বস্তি নিয়েই বছর শেষ করলেন দুই ম্যানেজার পেপ গুয়ার্দিওলা এবং মৌরিসিয়ো পোচেত্তিনো। শনিবার ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। অ্যাওয়ে ম্যাচে লুটন টাউনের বিরুদ্ধে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছে চেলসিও। ঘরের মাঠে শেষ তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করার পরে ম্যান সিটির তীক্ষ্ণতা নিয়ে অনেকেই প্রশ্নRead More →

মাঝরাতে গ্লাভস‌্ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু ঘুমন্ত ছয় শ্রমিকের

মহারাষ্ট্রে গ্লাভস্ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। মাঝরাতে ঝলসে মৃত্যু হল অন্তত ছ’জন শ্রমিকের। তাঁরা ওই কারখানায় ঘুমিয়েছিলেন। আচমকা আগুন লেগে যাওয়ায় সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ পাননি। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ছত্রপতি শম্ভজি নগর এলাকার ওই কারখানায় হাতের গ্লাভস্ বা দস্তানা তৈরি করা হত। শনিবার গভীর রাতে সেখানে আগুন লেগে যায়। সেইRead More →

বিশ্বকাপের বছর, এক দিনের ক্রিকেটে কারা মাতালেন? আনন্দবাজার অনলাইনে সেরা একাদশ

বিশ্বকাপের বছরে ক্রিকেট দুনিয়ার নজর ছিল এক দিনের ক্রিকেটে। অনেক ক্রিকেটার টি-টোয়েন্টি খেলেননি। টেস্টও খেলা হয়েছে কম। এক দিনের ক্রিকেটকেই গুরুত্ব দিয়েছিল সব দেশ। সেই ৫০ ওভারের ক্রিকেটে সারা বছর ধরে ভাল খেলা ক্রিকেটারদের মধ্যে থেকে প্রথম একাদশ বেছে নিল আনন্দবাজার অনলাইন। এই একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছেRead More →

দামবৃদ্ধি ঠেকাতে কি ‘ভারত চাল’

প্রচারে থাকছে রামমন্দির। দুশ্চিন্তায় রাখছে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি। এমনিতেই খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে রাশ টানা যাচ্ছে না বলে লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার চিন্তায় রয়েছে। কারণ, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির ধাক্কায় খুচরো বাজারে মূল্যবৃদ্ধিও লাগামের বাইরে চলে যাচ্ছে। তার উপরে মোদী সরকারের দুশ্চিন্তা বাড়িয়ে কৃষি মন্ত্রকের রিপোর্ট বলছে, রবি মরসুমে গম, ডাল, মিলেটের পরে ধানেরRead More →

ভারত সেবাশ্রম সঙ্ঘের ধূলাগড় শাখার বার্ষিক উৎসব

 ভারত সেবাশ্রম সঙ্ঘের ধূলাগড় শাখায় দু’দিন ব্যাপী বার্ষিক উৎসবের সূচনা হল ধুলাগড়ের গোলাবাড়ির পানিহিজলিতে। এই উপলক্ষে গীতা পাঠ, ভজন- কীর্তন, বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ, পূজারতি, দরিদ্র নরনারায়ণ সেবা ও স্থানীয় গ্রামবাসী ও আদিবাসীদের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করা হয়। শনিবার সঙ্ঘের ধূলাগড় শাখার প্রধান স্বামী মহাদেবানন্দ মহারাজ বলেন, ২০১৭ সালে ধূলাগড়Read More →

Ayodhya Ram Mandir: দেবত্বের সঙ্গেই শিশুসুলভ দর্শন, অযোধ্যার গর্ভগৃহে প্রতিষ্ঠা পাওয়ার দৌড়ে রামলালার ৩ মূর্তি!

জানুয়ারির ২২ তারিখে উদ্বোধন অযোধ্যার রামমন্দিরের। উদ্বোধনের আগে এখন চলছে শেষ মুহূর্তের জোরালো প্রস্তুতি। অযোধ্যার রামমন্দিরের মূল গর্ভগৃহে প্রতিষ্ঠা পাওয়ার দৌড়ে রয়েছে রামলালার ৩ মূর্তি!  অযোধ্যায় রামমন্দির নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সেই ট্রাস্টের সদস্য বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র বলেন যে, রামলালার মূর্তি তৈরি সম্পন্ন হয়েছে।Read More →

Amrit Bharat Express: অমৃত ভারত এক্সপ্রেস রামপুরহাটে ঢুকতেই তার দিকে ধেয়ে এল ফুলের ঝড়…

 আজ ভারত দুটি ‘অমৃত ভারত এক্সপ্রেস’ পেল। একটি হল ‘মালদা-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস’। এই ‘মালদা-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস’ বীরভূমের রামপুরহাট ছুঁয়ে গেল। আজ, শনিবার অমৃত ভারত এক্সপ্রেস যখন তার যাত্রাপথে রামপুরহাট স্টেশনে ঢুকল, তখন মানুষ তাকে বিপুল উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানাল। রামপুরহাট স্টেশনে ট্রেন ঢুকতেই উলুধ্বনি করে, শাঁখ বাজিয়ে, ফুলRead More →

PM Modi In Ayodhya: বাড়িতে প্রদীপ জ্বালান, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ভক্তদের অযোধ্যায় না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

শনিবার উত্তরপ্রদেশের বড়দিন। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে সেখানে মহর্ষী বাল্মীকি বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুনভাবে গড়ে তোলা অযোধ্যা স্টেশনের দ্বারদ্ঘাটন করেন নমো। অযোধ্যা থেকে দুটি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করেন তিনি। এর মধ্যে একটি অমৃত ভারত এক্সপ্রেস পেয়েছে বাংলা। মাত্র ৪ ঘণ্টার সফরে উত্তরপ্রেদেশে মোট ১৫,৭০০ কোটিRead More →