ভূমিকম্পের পরই ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, মৃত অন্তত ১১, নিখোঁজ বহু

ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে পড়ে মৃত্যু হল ১১ পর্বতারোহীর। এখনও খোঁজ মেলেন ১২ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার (Indonesia) মাউন্ট মেরাপিতে। রবিবার থেকেই জীবন্ত আগ্নেয়গিরি হিসাবে পরিচিত মাউন্ট মেরাপিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। সোমবার পর্যন্তও কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা এলাকা। তার মধ্যেই উদ্ধারকাজ চলছে। আগ্নেয়গিরির মধ্য থেকে জীবিত অবস্থায় উদ্ধার করাRead More →

‘পরাজয় থেকে শিক্ষা নিন, রাগ দেখাবেন না’, ৩ রাজ্য দখলের পর বিরোধীদের কটাক্ষ মোদির

তিন রাজ্যে ব্যাপক সাফল্যের পরদিনই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session)। তার আগেই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নতুন সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে তাঁর বার্তা, এই পরাজয় থেকে শিক্ষা নেওয়া দরকার বিরোধীদের। ভোটে হেরে গেলে হতাশা তৈরি হতেই পারে। কিন্তু সেই হতাশা যেন সংসদ ভবনেRead More →

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, ‘মিগজাউম’-এর প্রভাব কোন জেলায় কতটা?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন দিন বৃষ্টি হতে পারে। তবে দুর্যোগের দাপট বেশি হবে না। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়তে চলেছে দক্ষিণ অন্ধ্র উপকূলে। তার প্রভাবে ইতিমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের বিভিন্নRead More →

৫ প্রাপ্তি: অস্ট্রেলিয়াকে হারানোর পর টি২০ বিশ্বকাপের আগে যা স্বস্তিতে রাখবে ভারতকে

বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে আবার স্বমেজাজে ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজ়ে ৪-১ ব্যবধানে হারিয়ে দিল তারা। বিশ্বকাপ না পাওয়ার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়ল। তার থেকেও বড় ব্যাপার, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও কিছুটা সেরে রাখা গেল। এই সিরিজ়‌ের ৫ প্রাপ্তির কথা তুলে ধরল আনন্দবাজার অনলাইন। ১) রুতুরাজ গায়কোয়াড়েরRead More →

মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনার জের, বাতিল উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন, পরিষেবা কখন স্বাভাবিক হবে?

ফরাক্কায় ট্রেন দুর্ঘটনার জের। সোমবার উত্তরবঙ্গমুখী একাধিক ট্রেন বাতিল করা হল। রেল আধিকারিকেরা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করলেও, ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করা হচ্ছে। ভোররাত থেকে টানা কাজ করে সোমবার সকাল ৯টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া গিয়েছে ডাউন লাইন। যেRead More →

সোমবার সকালে নিউটাউনে হানা সিবিআইয়ের! ১০০ কোটির প্রতারণা মামলায় অভিযানে কেন্দ্রীয় সংস্থা

আবার শহরের বুকে তল্লাশি অভিযান শুরু করল সিবিআই। সোমবার সকালে নিউটাউন এলাকার একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। সূত্রের খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোটি কোটি টাকার প্রতারণা মামলায় তল্লাশি অভিযানে বেরিয়েছে সিবিআই। সূত্রের খবর এ-ও যে, প্রতারণার অঙ্ক প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। তবে এই ঘটনার সঙ্গে কেRead More →

মোদিময় গোবলয়! জনতার রায়ে উৎফুল্ল নমোর হুঙ্কার, ‘তেলেঙ্গানা পর্যন্ত যেন আওয়াজ যায়’

ফের ব্র্যান্ড মোদি! ফের গেরুয়া ঝড়! ফের নমো ম্যাজিকেই বাজিমাত! রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ভোট বৈতরণী পার হয়ে রীতিমতো ফুটছে গেরুয়া শিবির। তেলেঙ্গানা সান্ত্বনা দিলেও লোকসভার ‘সেমিফাইনালে’ বিজেপির এহেন পারফরম্যান্সে বিরোধীদের কপালে আরও গভীর হয়েছে চিন্তার ভাঁজ। এই পরিস্থিতিতে দিল্লির বিজেপি কার্যালয় থেকে জনতা জনার্দনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীRead More →

‘এই প্রথম নিয়ম ভেঙেছি’, তিন রাজ্য দখলের পরই কেন এমন বলছেন মোদি?

আমি এই প্রথম নিয়ম ভেঙেছি। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্যের পর সাফ এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেন তিনি। সেখানেই জানান রাজনীতির কেরিয়ারে কোনওদিন যা করেননি, সেটাই করেছেন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে। PauseUnmute রাজস্থানেরRead More →

Telangana 2023 Election Result: তেলঙ্গানায় কেসিআরকে ধরাশায়ী করেছেন, কে এই জায়ান্ট কিলার রামানা রেড্ডি

 তেলঙ্গানা রাজ্য তৈরির পর থেকে মুখ্যমন্ত্রীর গদিতে ছিলেন কে চন্দ্রশখর রাও। রাজ্যে যেখানে ক্ষমতায় চলে এসেছে সেখানে কেসিআরকে হারাতে পারেনি কংগ্রেসের কেউ। বরং তাঁকে হারিয়েছেন বিজেপির কে ভি রামানা রেড্ডি। কেসিআরের সঙ্গে লড়াইয়ে ছিলেন রাজ্য কংগ্রেসের প্রধান রেবনাথ রেড্ডিও। তেলঙ্গানার পিতা বলে পরিচিত কেসিআরকে হারিয়েছেন পেশায় ব্যবসায়ী এই জায়ান্ট কিলার।Read More →

Malbazar: আচমকা চলন্ত বাসের সামনে চলে এল বুনো হাতি…

আচমকা একটি চলন্ত বাসের সামনে চলে এল বুনো হাতি। সেসময় হাতির সঙ্গে দুর্ঘটনা এড়াতে রাস্তা থেকে বাসটিকে নীচে নামিয়ে দিলেন বাসচালক। আজ, রবিবার ঘটনাটি ঘটেছে গরুমারা ও লাটাগুড়ি জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়কের মহাকালধাম-সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালে চালসা থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাসRead More →