IND vs SA: প্রোটিয়াদের বিরুদ্ধে ইতিহাস গড়তে কোন ছকে নামবে ভারতের ব্যাটাররা? জানিয়ে দিলেন দ্রাবিড়

ভারতীয় দলের কোচ হিসাবে জার্নিটা গতবারের দক্ষিণ আফ্রিকা (South Africa) সফর দিয়েই শুরু করেছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেই সময় ভারতীয় ক্রিকেটকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হলেও, সেঞ্চুরিয়ানে আয়োজিত প্রথম টেস্টে ১১৩ রানে জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু এর পর একের পর বিতর্কের জেরে খেই হারায় ‘মেন ইন ব্লু’Read More →

গীতাপাঠের আসরের দিনই TET, ‘হিন্দু বিরোধী সরকারের ষড়যন্ত্র’, খোঁচা শুভেন্দুর

৮ ডিসেম্বরের বদলে প্রাথমিক টেট হবে ২৪ ডিসেম্বর। লক্ষ কণ্ঠে গীতাপাঠ আসরের পূর্ব নির্ধারিত দিনেই হবে চাকরির পরীক্ষা। আচমকা পরীক্ষার দিন পরিবর্তন নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর খোঁচা, “এই সরকার সম্পূর্ণ হিন্দুবিরোধী। ইচ্ছা করে পূর্বঘোষিত কর্মসূচির দিন ফেলা হয়েছে পরীক্ষা।” যদিও অভিযোগ মানতে নারাজ রাজ্যেরRead More →

Rain in Bengal: পাকা ধান মাঠেই নষ্ট, সব্জিও ক্ষতির মুখে! শীতের মুখে হতাশ চাষিরা…

 মিগজাউমের জেরে বাংলার উপকূলবর্তী এলাকায় বুধবার রাত থেকেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। আর আজ, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ থেকে মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পড়ছে। কোথাও রীতিমতো জোরেই।  মিগজাউমের নিম্নচাপের ফলে বুধবার থেকে টানা বৃষ্টি ঝাড়গ্রাম জেলা জুড়েও। গতকাল বুধবারRead More →

West Bengal Weather Update: এবার কয়েক ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা! ঝকঝকে রোদ আর কনকনে শীত কবে থেকে?

এবার শীতের স্পেল। এবার বর্ষা শেষ। এবার সেই সুখবরের সুরই আবহবিদের মুখে। মিগজাউম এই মুহূর্তে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। ক্রমশ বাংলার ভূখণ্ড থেকে সে দূরে চলে যাচ্ছে। বাংলার কয়েকটি জেলায় কয়েক পশলা বৃষ্টি ঝরিয়ে এই নিম্নচাপ বাংলাকে ব্যতিব্যস্ত করে তোলা থেকে এবার পাকাপাকি বিরত হবে। আবহাওয়াবিদ সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, নিম্নচাপRead More →

গ্যাসকাটার নিয়ে এটিএম লুটের চেষ্টা, পুড়ে ছাই হয়ে গেল বান্ডিল বান্ডিল টাকা

আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল এটিএমের ভিতরে থাকা বান্ডিল বান্ডিল নোট। বেঙ্গালুরুর নেলামঙ্গলা শহরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, অত্যাধুনিক গ্যাসকাটার নিয়ে নেলামঙ্গলা শহরের এক এটিএমে টাকা লুট করতে গিয়েছিলেন দুই চোর। সেই যন্ত্র থেকেই এটিএমে আগুন ধরে যায়। ফলে এটিএমের ভিতরে থাকা বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোটেও আগুন ধরেRead More →

এত টাকা, এত টাকা! গুনতে গুনতে খারাপই হয়ে গেল যন্ত্র, চোখ ছানাবড়া আয়কর কর্তাদেরই

আলমারির পর আলমারি, থরে থরে সাজানো ২০০, ৫০০ এবং ১০০ টাকার নোটের বান্ডিল। ওড়িশার একটি সংস্থায় আয়কর হানা দিয়ে টাকার পাহাড় দেখে স্তম্ভিত হয়ে যান আধিকারিকরা। টাকার পরিমাণ দেখে আয়কর কর্তারাই অনুমান করতে পারছেন না কত টাকা হতে পারে। নিয়ে আসা হয়েছিল টাকা গোনার যন্ত্র। কিন্তু এই বিপুল পরিমাণ টাকাRead More →

বৃষ্টির ভোগান্তি শেষের ক্ষণ জানাল আবহাওয়া দফতর, নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত, তাতেও ভিজবে বাংলা

নিম্নচাপ দুর্বল হয়ে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তে। তার জেরে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। উত্তর-পূর্ব তেলঙ্গানা, সংলগ্ন দক্ষিণ ছত্তীসগঢ়, দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্র উপকূলের উপরRead More →

Kolkata Metro Update: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

ফের মেট্রোর (Kolkata Metro) সামনে আত্মহত্যার চেষ্টা। বৃহস্পতিবার সকালে রবীন্দ্রসদন স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক অজ্ঞাত পরিচয় যুবক। তাঁর মৃত্যু হয়েছে বলেই খবর। যার জেরে ব্যাহত পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি নিত্যযাত্রীদের। আপাতত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। বেলা পৌনে ১০টা থেকে পরিষেবাRead More →

ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন! আতঙ্কিত যাত্রীরা

 ফের দুরপাল্লার ট্রেনে আগুন আতঙ্ক। ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন। আতঙ্কিত যাত্রীরা। বৃহস্পতিবার সকালে ঘড়ির কাঁটায় তখন ৬টা ৩৫ মিনিট হবে। ঠিক সেই সময় ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে কটক স্টেশনে দাঁড়িয়েছিল। ২ নম্বর প্ল্যাটফর্মে একটি কোচের নিচ থেকে কালো ধোঁয়া বেরতে থাকে। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আগুন আতঙ্কে কার্যত গোটাRead More →

Shooting in USA: মার্কিন বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসে নির্বিচার গুলি আততায়ীর, নিহত কমপক্ষে ৩

মার্কিন মুলুকে ফের চলল গুলি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে নির্বিচার গুলি চালাল আততায়ী। তোলপাড় লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভেদা। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গুলিতে নিহত হয়েছেন ৩ জন। গুরুতর জখম ১। লাস ভেগাস পুলিস সূত্রে খবর, গুলির লড়াইয়ে নিহত হয়েছে হামলাকারী। গুলি চালনার ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে। আততায়ীয় গুলিতে ঘটনাস্থলেইRead More →